Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
ম্যাজিস্ট্রেটকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখানোর অভিযোগ অস্বীকার রুমিন ফারহানার, প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 January, 2026, 07:30 pm
Last modified: 19 January, 2026, 07:38 pm

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে
  • নেপালের 'জেন জি' ভোটারদের স্বপ্ন এখন এক মিলেনিয়াল র‍্যাপারকে ঘিরে

ম্যাজিস্ট্রেটকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখানোর অভিযোগ অস্বীকার রুমিন ফারহানার, প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ

তিনি বলেন, ‘১৭ তারিখ আমাকে এ ঘটনার পরে ৪০ হাজার টাকা জরিমানা করেছে। এর আগেও আমাকে ৫ হাজার টাকা জরিমানা করেছে। ৪০ হাজার টাকা ওইদিন জরিমানা করে তো আমার অপরাধের শাস্তি হলো। তারপরে দ্বিতীয় শাস্তি হলো উপজেলা নির্বাহী কর্মকর্তা চিঠি পাঠালেন নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে। এখানেই থামেনি। তিন নম্বর শাস্তি হিসেবে রিটার্নিং কর্মকর্তা আবার আমাকে শোকজ নোটিশ পাঠিয়েছেন। আমি এখনও সেই নোটিশ পাইনি, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। এক অপরাধের জন্য আমাকে তিন জায়গায় শাস্তি দেওয়া হলো।’
টিবিএস রিপোর্ট
19 January, 2026, 07:30 pm
Last modified: 19 January, 2026, 07:38 pm
ছবি: টিবিএস রিপোর্ট

সহকারী রিটার্নিং কর্মকর্তার 'মব' সৃষ্টির অভিযোগে বিচারিক কমিটিতে চিঠি প্রদান এবং রিটার্নিং কর্মকর্তার শোকজ নোটিশের প্রেক্ষিতে প্রশাসনের বিরুদ্ধে সরাসরি পক্ষপাতের অভিযোগ তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। একইসঙ্গে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে 'বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন' করার দাবিকেও তিনি নাকচ করে দিয়েছেন।

আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

গত ১৭ জানুয়ারির ঘটনার বর্ণনা দিয়ে রুমিন ফারহানা বলেন, 'আমি মাইক ব্যবহার করি না, হ্যান্ডমাইক ব্যবহার করি। স্টেজ বলতে আমার জন্য একটা চেয়ার আর দুইপাশে দুইটা চেয়ার ছিল। আর সামনে সব প্লাস্টিকের চেয়ারে মানুষ বসা ছিল। এর মধ্যে যখন ম্যাজিস্ট্রেট আসেন, তিনি এসে পুলিশ নিয়ে প্রথমে উঠানের ভেতরে ঢুকেন। একপর্যায়ে স্টেজের উপরে উঠে আসেন। আমি বক্তব্য সংক্ষেপ করে নেমে যাই এবং আমি বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করি আমার কোন আচরণবিধিটা লঙ্ঘন হয়েছে। ওনি (ম্যাজিস্ট্রেট) আমাকে বলতে পারছিলেন না। একটা পর্যায়ে আমি উত্তেজিত হয়ে বলি— সবাই প্রচারণা করছে, আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে।'

ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানকে অসম্মান করার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, 'এই যে বৃদ্ধাঙ্গুলির কথা বললাম, এই কথাটা কোথায় থেকে আসল? কথাটা তো হঠাৎ আসেনি। 'রিটার্নিং কর্মকর্তার কাছে রুমিন ফারহানার দেয়া অভিযোগকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান'— এটা ব্রাহ্মণবাড়িয়া নিউজে বড় করে গেছে। এটা আমি ওনাকে দেখিয়েছি যে, অন্য প্রার্থীর কর্মীরা এভাবে আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। আপনারা কিছু করতে পারেন না। এটাই আমি বলেছি। আমি কাউকে বৃদ্ধাঙ্গুলি দেখাইনি।'

এ সময় প্রশাসনের পক্ষ থেকে একের পর এক শাস্তিমূলক পদক্ষেপের সমালোচনা করে তিনি আরও বলেন, '১৭ তারিখ আমাকে এ ঘটনার পরে ৪০ হাজার টাকা জরিমানা করেছে। এর আগেও আমাকে ৫ হাজার টাকা জরিমানা করেছে। ৪০ হাজার টাকা ওইদিন জরিমানা করে তো আমার অপরাধের শাস্তি হলো। তারপরে দ্বিতীয় শাস্তি হলো উপজেলা নির্বাহী কর্মকর্তা চিঠি পাঠালেন নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে। এখানেই থামেনি। তিন নম্বর শাস্তি হিসেবে রিটার্নিং কর্মকর্তা আবার আমাকে শোকজ নোটিশ পাঠিয়েছেন। আমি এখনও সেই নোটিশ পাইনি, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। এক অপরাধের জন্য আমাকে তিন জায়গায় শাস্তি দেওয়া হলো।'

প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে রুমিন ফারহানা বলেন, 'বিএনপির জোটের প্রার্থী স্টেজ করে মাইক দিয়ে সমাবেশ করছে। গরু জবাই করে খাওয়াচ্ছে। আমার বিরুদ্ধে অশালীন বক্তব্য রাখছেন। কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আজকে (সোমবার) সকালে আমি রিটার্নিং কর্মকর্তার কাছে গিয়েছিলাম। আমি বলেছি বিএনপি জোটের প্রার্থী জুনায়েদ আল হাবীব কীভাবে জনসভা করছে আপনারা জানেন না? বিনীতভাবে প্রশ্ন করেছিলাম— আমি তো এখন পর্যন্ত ৪৫ হাজার টাকা জরিমানা দিয়েছি, বিএনপি জোটের প্রার্থী কত টাকা জরিমানা দিয়েছেন? আমি দেড় ঘণ্টা ওনার (রিটার্নিং কর্মকর্তা) সামনে বসে থেকেও অংকটা জানতে পারলাম না, ওনারা জানেন না বিএনপির জোটের প্রার্থী জরিমানা দিয়েছেন কিনা।'

নির্বাচনী সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, প্রশাসন যদি ২০১৮ সালের মতো কাজ করে, তবে এই নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু হবে না। তিনি নির্বাচনি মাঠে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান।

Related Topics

টপ নিউজ

রুমিন ফারহানা / ম্যাজিস্ট্রেট / শাস্তি / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে
  • নেপালের 'জেন জি' ভোটারদের স্বপ্ন এখন এক মিলেনিয়াল র‍্যাপারকে ঘিরে

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net