Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 29, 2026
ইলিয়াস আলীকে গুমের আগে ইফতেখারকে নেওয়া হয়েছিল ‘টেস্ট কেস’ হিসেবে: তাহসিনা রুশদীর লুনা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 January, 2026, 07:15 pm
Last modified: 17 January, 2026, 07:23 pm

Related News

  • বিরোধী দলের সহযোগিতা নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: পানিসম্পদমন্ত্রী
  • তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত
  • প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
  • আ.লীগ আমলে গুম-খুনের শিকার ২৫০ জনেরও বেশি মানুষের সন্ধান আমরা পাইনি: চিফ প্রসিকিউটর
  • প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও দুই কর্মকর্তার নামে ফেসবুকে ভুয়া আইডি, গ্রেপ্তার ১

ইলিয়াস আলীকে গুমের আগে ইফতেখারকে নেওয়া হয়েছিল ‘টেস্ট কেস’ হিসেবে: তাহসিনা রুশদীর লুনা

অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে গুম হওয়া পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানান তাহসিনা রুশদীর লুনা। একই সঙ্গে ন্যায়বিচার যাতে প্রতিষ্ঠিত হয় এবং বিচার প্রক্রিয়া যেন কোনো অবস্থাতেই বাধাগ্রস্ত না হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
টিবিএস রিপোর্ট
17 January, 2026, 07:15 pm
Last modified: 17 January, 2026, 07:23 pm
তাহসিনা রুশদীর লুনা। ছবি: ফেসবুক প্রোফাইল থেকে

বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের ১৫ দিন আগে 'টেস্ট কেস' হিসেবে ইফতেখারকে গুম করা হয় বলে দাবি করেছেন ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। তিনি বলেন, "২০১২ সালের ১৭ এপ্রিল ইলিয়াস আলী গুম হন। এর ঠিক ১৫ দিন আগে ইলিয়াস আলীর অত্যন্ত ঘনিষ্ঠ ইফতেখার আহমদ দিনারকে গুম করা হয়। ইফতেখারকে গুম করা হয় আসলে টেস্ট কেস হিসেবে, যেটা আমরা পরবর্তীতে বুঝতে পেরেছিলাম।"

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 'মায়ের ডাক' ও 'আমরা বিএনপি পরিবার' যৌথভাবে এই সভার আয়োজন করে, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে গুম হওয়া পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানান তাহসিনা রুশদীর লুনা। একই সঙ্গে ন্যায়বিচার যাতে প্রতিষ্ঠিত হয় এবং বিচার প্রক্রিয়া যেন কোনো অবস্থাতেই বাধাগ্রস্ত না হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

লুনা বলেন, "গুম নিয়ে আমরা অনেকবার অনেক কথা বলেছি। গুমের শিকার পরিবার শুধুমাত্র পরিবারের অভিভাবককে হারিয়েছে, সেটা নয়। গুমের পর এসব পরিবারকে নানাভাবে নাজেহাল করা হয়।" তিনি জানান, গুম হওয়া পরিবারগুলোকে বিভিন্ন হুমকি-ধমকি দেওয়ার পাশাপাশি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। এসব কারণে তার মেয়ের স্কুল পর্যন্ত পরিবর্তন করতে হয়েছে। এছাড়া পাবলিক প্লেসে গেলে বিভিন্ন মানুষের নানা নেতিবাচক মন্তব্য সহ্য করতে হয়েছে এবং গুম হওয়া পরিবারের সদস্যরা তীব্র আর্থিক জটিলতার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছে বলে তিনি উল্লেখ করেন।

ইতিহাসে ভুক্তভোগীদের পরিচয় নিয়ে প্রশ্ন তুলে লুনা বলেন, "জুলাইয়ে যারা নিহত হয়েছেন তারা জুলাই শহীদ হিসেবে ইতিহাসে আছেন। যারা জুলাইয়ে আহত হয়েছেন তারা জুলাই যোদ্ধা হিসেবে আছেন। কিন্তু ১৭ বছরের যে গুম-খুন ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের পরিচয়টা কী? তারা ইতিহাসের কোথায় থাকবেন?"

তিনি আরও মন্তব্য করেন যে, ২০২৪ সালের জুলাই আন্দোলন শুধুমাত্র একটি সময়ের আন্দোলন ছিল না, বরং এটি ছিল গত ১৭ বছরেরই ফলাফল। তিনি বলেন, "আমরা যেখানেই যাই মানুষ আমাদের গুম পরিবার বলে। আমাদের পরিচয় হয়ে গিয়েছিল 'গুম পরিবার'।"

Related Topics

টপ নিউজ

গুম / বিএনপি / ইলিয়াস আলী / তারেক রহমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা
  • বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
    তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ ট্রাম্প প্রশাসনের
  • ছবি: রয়টার্স
    তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত
  • কানাডার মন্ট্রিয়লের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ৬ জন গবেষক যোগ দিয়েছেন। ছবি: নাসুনা স্টুয়ার্ট-উলিন/দ্য নিউইয়র্ক টাইমস
    যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ৪৮ শীর্ষ গবেষক পাড়ি জমালেন কানাডায়
  • ছবি: টিবিএস
    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে এক বছরে ৪,০০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য সরকারের

Related News

  • বিরোধী দলের সহযোগিতা নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: পানিসম্পদমন্ত্রী
  • তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত
  • প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
  • আ.লীগ আমলে গুম-খুনের শিকার ২৫০ জনেরও বেশি মানুষের সন্ধান আমরা পাইনি: চিফ প্রসিকিউটর
  • প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও দুই কর্মকর্তার নামে ফেসবুকে ভুয়া আইডি, গ্রেপ্তার ১

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা

2
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
বাংলাদেশ

তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ ট্রাম্প প্রশাসনের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত

5
কানাডার মন্ট্রিয়লের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ৬ জন গবেষক যোগ দিয়েছেন। ছবি: নাসুনা স্টুয়ার্ট-উলিন/দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ৪৮ শীর্ষ গবেষক পাড়ি জমালেন কানাডায়

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে এক বছরে ৪,০০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net