Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
কেরানীগঞ্জে নিখোঁজের ২০ দিন পর শিক্ষিকার বাসায় মা-মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 January, 2026, 06:40 pm
Last modified: 16 January, 2026, 07:56 pm

Related News

  • বাগেরহাটে আইজিপির বাসভবনে চুরির খবর নাকচ, প্রকৃত ঘটনা জানাল পুলিশ 
  • বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শকের বাড়ির বৈদ্যুতিক তার চুরি
  • আ.লীগ আমলের পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ
  • কর্মস্থল ছেড়ে মন্ত্রণালয়ে গিয়ে তদবির না করতে পুলিশ সদস্যদের নির্দেশ আইজিপির
  • পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি

কেরানীগঞ্জে নিখোঁজের ২০ দিন পর শিক্ষিকার বাসায় মা-মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার

এই ঘটনায় পুলিশ গত রাতেই মীম বেগমসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শিক্ষিকা মীম বেগম ও তার বড় বোন নুরজাহান বেগমকে (৩০) এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
টিবিএস রিপোর্ট
16 January, 2026, 06:40 pm
Last modified: 16 January, 2026, 07:56 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে নিখোঁজ হওয়ার ২০ দিন পর এক স্কুলছাত্রী ও তার মায়ের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের মুক্তিরবাগ এলাকার একটি ফ্ল্যাট থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- শিক্ষার্থী জোবাইদা রহমান ওরফে ফাতেমা (১৪) ও তার মা রোকেয়া রহমান (৩২)। যে বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে সেটি ফাতেমার গৃহশিক্ষিকা মীম বেগমের (২২)। মীম বেগমের কাছে ফাতেমা প্রাইভেট পড়তে যেতো।

এই ঘটনায় পুলিশ গত রাতেই মীম বেগমসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শিক্ষিকা মীম বেগম ও তার ছোট বোন নুরজাহানকে (১৫) এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রনি বিষয়টি নিশ্চিত করে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, নিখোঁজ মা ও মেয়ের লাশ গতকাল রাতে ওই শিক্ষিকার বাসা থেকেই উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে আগেই একটি অপহরণ মামলা করা হয়েছিল, যা এখন হত্যা মামলায় রূপ নিয়েছে। ওই মামলায় মীম ও তার বোনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালতে তারা হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত ২৫ ডিসেম্বর বিকেল পাঁচটার দিকে ফাতেমা কালিন্দী ইউনিয়নের মুক্তিরবাগ এলাকায় মীম বেগমের বাসায় প্রাইভেট পড়তে যায়। ওইদিন সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে পড়া শেষ করে সে মীম বেগমের বাসা থেকে বের হয়। একই সময়ে ফাতেমার মা রোকেয়া রহমানও নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর থেকে মা ও মেয়ের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

নিখোঁজের পরদিন ২৬ ডিসেম্বর রোকেয়া রহমানের স্বামী শাহীন আহম্মেদ কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে দীর্ঘ সময়েও কোনো সন্ধান না পেয়ে গত ৬ জানুয়ারি তিনি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি অপহরণ মামলা করেন।

এদিকে গত কয়েকদিন ধরে মুক্তিরবাগ এলাকার ওই বাসা থেকে মৃত প্রাণীর উৎকট গন্ধ ছড়াচ্ছিল। গতকাল রাতে সেই গন্ধ অসহ্য পর্যায়ে পৌঁছালে স্থানীয়রা গন্ধের উৎস খুঁজতে গিয়ে মীম বেগমের বাসার সামনে যান। এলাকাবাসী মীমের ফ্ল্যাটের দরজা খুলতে বললে তিনি রাজি হচ্ছিলেন না। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

তল্লাশি চালিয়ে পুলিশ মীমের বাসার শোবার ঘরের খাটের নিচ থেকে কর্কশিট দিয়ে ঢাকা অবস্থায় মা রোকেয়া রহমানের অর্ধগলিত লাশ উদ্ধার করে। এরপর বাথরুমের ফলস ছাদ থেকে শিক্ষার্থী ফাতেমার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Related Topics

টপ নিউজ

লাশ / কেরানীগঞ্জ / পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • বাগেরহাটে আইজিপির বাসভবনে চুরির খবর নাকচ, প্রকৃত ঘটনা জানাল পুলিশ 
  • বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শকের বাড়ির বৈদ্যুতিক তার চুরি
  • আ.লীগ আমলের পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ
  • কর্মস্থল ছেড়ে মন্ত্রণালয়ে গিয়ে তদবির না করতে পুলিশ সদস্যদের নির্দেশ আইজিপির
  • পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net