Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
সাফারি পার্কে মদনটাকের ছানা!

বাংলাদেশ

গাজীপুর প্রতিনিধি
21 March, 2021, 02:45 pm
Last modified: 21 March, 2021, 02:46 pm

Related News

  • গাজীপুরে আজ আরও ৮৩৩ কারখানা ছুটি: বিকেলে যানজটের শঙ্কা
  • গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • গাজীপুরে দুই মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল, চন্দ্রায় ধীরগতি
  • রাজনীতিতে রাজার ছেলে রাজা হবে—এই ধারার অবসান ঘটাতে হবে: জামায়াত আমির
  • বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩৩% কোটার প্রতিবাদে গাজীপুরে রেলপথ অবরোধ

সাফারি পার্কে মদনটাকের ছানা!

'আমাদের দেশে জলবায়ু পরিবর্তন, বসবাসের জায়গা নষ্ট, ফুড চেইনে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় মদনটাকের অস্তিত্ব আজ মহাবিপন্নের তালিকায়।'
গাজীপুর প্রতিনিধি
21 March, 2021, 02:45 pm
Last modified: 21 March, 2021, 02:46 pm
মদনটাক পরিবারে এসেছে নতুন ছানা। ছবি: টিবিএস

গাজীপুরের শ্রীপুর উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জন্ম নিয়েছে মদনটাকের ছানা। এক সময় দেশের সব জেলাতে মদনটাক পাখিটির দেখা মিললেও কালের বিবর্তনে এখন এই পাখি স্থান নিয়েছে মহাবিপন্নের তালিকায়।

তবে  সাফারি পার্ক প্রতিষ্ঠালগ্নে দেশের বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকটি মদনটাক উদ্ধার করে আনা হয়েছিল। পার্কের বেষ্টনিতে এ পাখিকে প্রাকৃতিক পরিবেশ তৈরি করে দেওয়ায় বড় হচ্ছে এর পরিবারের সদস্যের সংখ্যা, এমন দাবি পার্ক কর্তৃপক্ষের।

গত শুক্রবার ও মঙ্গলবার সাফারি পার্কের মদনটাকের ডেরায় দুটি ছানা ফুটেছে। মদনটাক থেকে ছানার জন্ম হওয়ায় মহাবিপন্নের তালিকায় থাকা পাখিটি ঘিরে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

নতুন ছানা নিয়ে ওই মদনটাক পরিবারে নতুন সদস্য সংখ্যা পৌঁছল ৯-এ।

সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক আনিছুর রহমান বলেন, 'এ পাখি সাধারণত বড় বিলের কাছে, নদীর মোহনায় বসবাস করে। তবে  আমাদের দেশ ছাড়াও সারা বিশ্বে এর দেখা মেলা ভার। স্থানীয়ভাবে অনেকেই মদনটাক পাখিকে হারগিলাও বলে থাকে। মদনটাক প্রধানত জলচর পাখি হিসেবে পরিচিত। এরা সিকোনিডাই পরিবারভুক্ত বলে অন্যান্য প্রজাতির মতো এরও নগ্ন ঘাড় ও মাথা রয়েছে।'

'মাছ, ব্যাঙ, সরীসৃপ ও অন্যান্য মেরুদণ্ডি প্রাণী এদের প্রধান খাদ্য। প্রজনন মৌসুম ছাড়া অন্য দিনগুলোতে একাকী নিভৃতচারী পাখি হিসেবে এরা পরিচিত। ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত এরা বাসা বাঁধে। ডালপালা দিয়ে তৈরী বাসায় স্ত্রী মদনটাক ৩-৪টি পর্যন্ত ডিম দেয়। ২৮ থেকে ৩০ দিন পর ডিম থেকে ছানার জন্ম হয়,' জানান তিনি।

আনিছুর রহমান আরও বলেন, 'মদনটাক সাধারণত াতেমন কোনো আওয়াজ করে না। এদের ওজন হয় ৫ থেকে ৭ কেজি পর্যন্ত।'

ছবি: টিবিএস

'মদনটাকের মূল অস্তিত্ব দক্ষিণ এশিয়া জুড়েই। আমাদের দেশে বিলুপ্ত হয়ে গেলেও সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশে মাঝে মধ্যে এর দেখা মেলে। ইতোমধ্যেই সিঙ্গাপুর ও চীন থেকে এরা বিলুপ্ত হয়ে গেছে,' বলেন তিনি।

কথাসাহিত্যিক, কলামিস্ট ও বন্যপ্রাণীবিদ আলম শাইন সাংবাদিকদের জানান, প্রকৃতিতে মদনটাক এক সময় খুব দেখা গেলেও বর্তমানে প্রাণীটি মহাবিপন্ন। তবে মাঝেমধ্যে সুন্দরবন ও কুড়িগ্রামের দিকে এর দেখা মিলত, বর্তমানে তাও শোনা যাচ্ছে না।

'সাফারি পার্কের বেষ্টনিতে বন্ধ পরিবেশে মহাবিপন্নের তালিকায় থাকা মদনটাক থেকে বাচ্চা পাওয়া- এটা অবশ্যই একটি ভালো দিক। এভাবে চলতে থাকলে এক সময় হয়তো এই সাফারি পার্ক থেকেই মদনটাক পরিবেশে ফিরতে পারবে,' বলেন তিনি।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান বলেন, 'আমাদের দেশে জলবায়ু পরিবর্তন, বসবাসের জায়গা নষ্ট, ফুড চেইনে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় মদনটাকের অস্তিত্ব আজ মহাবিপন্নের তালিকায়। তবে আমাদের সাফারি পার্কের মদনটাকের ডেরায় তাদের বসবাসের প্রাকৃতিক পরিবেশ তৈরি করায় ছানার জন্ম হচ্ছে। বিষয়টি নিয়ে সবার মধ্যেই আশার সঞ্চার হচ্ছে।'

'সাফারি পার্কে মদনটাকের ডেরায় এ মৌসুমে একটি স্ত্রী মদনটাক তিনটি ডিম দিয়েছিল, তা থেকে দুটি ছানার জন্ম হয়েছে। আমাদের আশা, আরও একটি ছানার জন্ম হবে,' যোগ করেন তিনি।

Related Topics

টপ নিউজ

গাজীপুর / মদনটাক / পাখি / সাফারি পার্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • গাজীপুরে আজ আরও ৮৩৩ কারখানা ছুটি: বিকেলে যানজটের শঙ্কা
  • গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • গাজীপুরে দুই মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল, চন্দ্রায় ধীরগতি
  • রাজনীতিতে রাজার ছেলে রাজা হবে—এই ধারার অবসান ঘটাতে হবে: জামায়াত আমির
  • বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩৩% কোটার প্রতিবাদে গাজীপুরে রেলপথ অবরোধ

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net