Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি প্রক্রিয়াধীন, খসড়া প্রস্তুত

আন্তর্জাতিক

রয়টার্স
16 January, 2026, 01:40 pm
Last modified: 16 January, 2026, 01:40 pm

Related News

  • পাকিস্তানের কাছে শান্তি আলোচনার নতুন প্রস্তাব পাঠাল ইরান
  • হরমুজ প্রণালি অবরোধের মধ্যেই ইরানের জন্য বিকল্প বাণিজ্যপথ খুলে দিল পাকিস্তান
  • এশীয় বাজারের জন্য জুন মাসের তেলের দাম কমাতে পারে সৌদি আরব
  • ট্রাম্প আলোচনা বাতিল করায় ফিকে হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির আশা
  • পাকিস্তানে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো বৈঠক হবে না: ইরান

পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি প্রক্রিয়াধীন, খসড়া প্রস্তুত

গত দুই বছরে মধ্যপ্রাচ্য ও আশপাশের অঞ্চলে যে অস্থিরতা ও সংঘাত বেড়েছে, তা মোকাবিলায় এই তিন দেশ একজোট হতে চাইছে বলে ধারণা করা হচ্ছে।
রয়টার্স
16 January, 2026, 01:40 pm
Last modified: 16 January, 2026, 01:40 pm
ছবি: রয়টার্স

প্রায় এক বছরের আলোচনার পর পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক একটি ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির খসড়া তৈরি করেছে। পাকিস্তানের প্রতিরক্ষা উৎপাদনবিষয়ক মন্ত্রী রেজা হায়াত হাররাজ বিষয়টি নিশ্চিত করেছেন। 

গত দুই বছরে মধ্যপ্রাচ্য ও আশপাশের অঞ্চলে যে অস্থিরতা ও সংঘাত বেড়েছে, তা মোকাবিলায় এই তিন দেশ একজোট হতে চাইছে বলে ধারণা করা হচ্ছে।

গত বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজা হায়াত হাররাজ বলেন, গত বছর পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে যে দ্বিপক্ষীয় চুক্তি হয়েছিল, আলোচ্য চুক্তিটি তা থেকে আলাদা। তবে চুক্তিটি চূড়ান্ত করতে তিন দেশেরই ঐকমত্য প্রয়োজন।

তিনি বলেন, 'পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের এই ত্রিপক্ষীয় চুক্তিটি প্রক্রিয়াধীন। খসড়াটি তিন দেশের কাছেই আছে। গত ১০ মাস ধরে এ নিয়ে আলোচনা চলছে। এখন তিনটি দেশই বিষয়টি নিয়ে পর্যালোচনা করছে।'

এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গতকাল বৃহস্পতিবার ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন। সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত খবর নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্বীকার করেন যে আলোচনা হয়েছে, তবে এখনো কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি।

আঞ্চলিক সহযোগিতার ওপর জোর দিয়ে হাকান ফিদান বলেন, পারস্পরিক অবিশ্বাসের কারণেই 'ফাটল ও সমস্যা' তৈরি হয়। এতে বাইরের শক্তি প্রভাব বিস্তারের সুযোগ পায় এবং সন্ত্রাসবাদ ও যুদ্ধের কারণে অস্থিরতা বাড়ে। এসব সংকট কাটাতে আঞ্চলিক দেশগুলোর মধ্যে বিশ্বাস স্থাপন জরুরি।

নিরাপত্তা ইস্যুতে আঞ্চলিক দেশগুলোকে একজোট হওয়ার আহ্বান জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সংশ্লিষ্ট দেশগুলো একে অপরের ওপর আস্থা রাখতে পারলেই আঞ্চলিক সমস্যা সমাধান সম্ভব।

ফিদান আরও বলেন, 'আপাতত বৈঠক ও কথাবার্তা চলছে, কিন্তু আমরা এখনো কোনো চুক্তিতে সই করিনি।' 

পাকিস্তান বা সৌদি আরবের নাম সরাসরি উল্লেখ না করে তিনি বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান চান একটি অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম তৈরি হোক, যা এই অঞ্চলে স্থিতিশীলতা ও সহযোগিতা বাড়াবে।
 
Related Topics

টপ নিউজ

প্রতিরক্ষা জোট / সৌদি আরব / পাকিস্তান / তুরস্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  •  মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
    ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

Related News

  • পাকিস্তানের কাছে শান্তি আলোচনার নতুন প্রস্তাব পাঠাল ইরান
  • হরমুজ প্রণালি অবরোধের মধ্যেই ইরানের জন্য বিকল্প বাণিজ্যপথ খুলে দিল পাকিস্তান
  • এশীয় বাজারের জন্য জুন মাসের তেলের দাম কমাতে পারে সৌদি আরব
  • ট্রাম্প আলোচনা বাতিল করায় ফিকে হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির আশা
  • পাকিস্তানে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো বৈঠক হবে না: ইরান

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
 মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net