Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
২০১৪, ২০১৮ ও ২০২৪ নির্বাচন ছিল রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ‘অভিনব পরিকল্পনা’: নির্বাচন তদন্ত কমিশন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 January, 2026, 04:30 pm
Last modified: 15 January, 2026, 05:05 pm

Related News

  • ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • আ. লীগের পক্ষে ৩ সন্তানসহ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আটক নারী
  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  

২০১৪, ২০১৮ ও ২০২৪ নির্বাচন ছিল রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ‘অভিনব পরিকল্পনা’: নির্বাচন তদন্ত কমিশন

কমিশনের প্রাক্কলন অনুযায়ী, আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে প্রায় ৮০ শতাংশ ভোটকেন্দ্রে নির্বাচনের আগের রাতেই ব্যালট পেপারে সিল মারা হয়েছিল। কোনো কোনো কেন্দ্রে ভোটার উপস্থিতির হার ১০০ শতাংশও ছাড়িয়ে গিয়েছিল।
টিবিএস রিপোর্ট
15 January, 2026, 04:30 pm
Last modified: 15 January, 2026, 05:05 pm
ফাইল ছবি

২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের তিনটি জাতীয় সংসদ নির্বাচনই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের 'উদ্ভাবনী পরিকল্পনার' অধীনে পরিচালিত হয়েছিল বলে জানিয়েছে এ সংক্রান্ত তদন্ত কমিশন। আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন এবং গোয়েন্দা সংস্থাগুলোকে একটি সমন্বিত প্রক্রিয়ায় ব্যবহার করা হয়েছে।

তদন্ত কমিশনের প্রতিবেদন অনুযায়ী, এই তিন নির্বাচনের নকশা ও বাস্তবায়নের সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে। এসব পরিকল্পনা বাস্তবায়নে সিভিল প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন এবং গোয়েন্দা সংস্থার একটি বাছাইকৃত অংশকে পদ্ধতিগতভাবে কাজে লাগানো হয়েছে। এই বিশেষ পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য নির্দিষ্ট কিছু কর্মকর্তাদের নিয়ে একটি বিশেষ সমন্বয় ইউনিট গঠন করা হয়েছিল, যা 'ইলেকশন সেল' বা 'নির্বাচন সেল' হিসেবে পরিচিত ছিল।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। কমিশনের প্রাক্কলন অনুযায়ী, আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে প্রায় ৮০ শতাংশ ভোটকেন্দ্রে নির্বাচনের আগের রাতেই ব্যালট পেপারে সিল মারা হয়েছিল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ক্ষমতাসীন দলের পক্ষে নির্বাচনের ফলাফল নিয়ে আসার জন্য প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে একটি 'অনৈতিক প্রতিযোগিতা' কাজ করত। এর ফলে কোনো কোনো কেন্দ্রে ভোটার উপস্থিতির হার ১০০ শতাংশও ছাড়িয়ে গিয়েছিল।

কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী, ২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যবর্তী সময়ে দেশের নির্বাচনী ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ ধীরে ধীরে নির্বাচন কমিশন থেকে প্রশাসনিক যন্ত্রের হাতে চলে যায়। এই এক দশকে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে নির্বাচন কমিশন গৌণ হয়ে পড়ে এবং প্রশাসনই মূখ্য শক্তিতে পরিণত হয়।

কমিশন আরও জানিয়েছে, এই তিনটি নির্বাচনে হাজার হাজার কর্মকর্তা ও কর্মচারী সরাসরি নির্বাচনী অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন। তবে তদন্তের জন্য নির্ধারিত সময় সীমিত হওয়ায় প্রত্যেক ব্যক্তির নাম বা তাদের সুনির্দিষ্ট ভূমিকা আলাদাভাবে চিহ্নিত করা সম্ভব হয়নি।

তদন্তে উঠে আসা অন্যান্য অনিয়মের মধ্যে রয়েছে- ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া, সংসদীয় আসনের সীমানা নির্ধারণে কারসাজি, ব্যালট বাক্স আগেভাগে ভর্তি করা, ভোটার উপস্থিতির সংখ্যা বাড়িয়ে দেখানো, কেন্দ্রে গণমাধ্যমের প্রবেশাধিকার সীমিত করা, প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য করা বা প্রলুব্ধ করা এবং নির্বাচনের ফলাফল প্রভাবিত করতে 'ডামি প্রার্থী' দাঁড় করানো।
সাবেক হাইকোর্ট বিচারপতি শামীম হাসনাইনের নেতৃত্বাধীন এই তদন্ত কমিশন গত ১২ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। কমিশনের অন্য সদস্যরা হলেন- সাবেক অতিরিক্ত সচিব শামীম আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক, আইনজীবী তাজরিয়ান আকরাম হোসেন এবং নির্বাচন বিশেষজ্ঞ মো. আব্দুল আলীম।

Related Topics

টপ নিউজ

নির্বাচন / নির্বাচন তদন্ত কমিশন / আওয়ামী লীগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
    হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার
  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
    ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র
  • ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
    ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

Related News

  • ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • আ. লীগের পক্ষে ৩ সন্তানসহ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আটক নারী
  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

2
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

3
ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার

4
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

5
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র

6
৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
অর্থনীতি

৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net