Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 20, 2026
নির্বাচনি অনুদানের টাকা ফেরত দেওয়া শুরু করেছেন সাবেক এনসিপি নেত্রী তাজনূভা জাবীন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 January, 2026, 09:20 am
Last modified: 15 January, 2026, 09:22 am

Related News

  • ২ বছরের মধ্যে ৫ ইসলামী ব্যাংকের আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবেন: গভর্নর
  • তাসনিম জারার পর এনসিপি থেকে পদত্যাগ করলেন তাজনূভা জাবীন
  • আমানতকারীদের সোমবার থেকে টাকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
  • আতিফ আসলামের কনসার্ট বাতিল: টিকিটের টাকা ফেরত না দেওয়ায় আয়োজকদের বিরুদ্ধে মামলা
  • টিআর-কাবিখার ২,১৬২ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে: ত্রাণ উপদেষ্টা

নির্বাচনি অনুদানের টাকা ফেরত দেওয়া শুরু করেছেন সাবেক এনসিপি নেত্রী তাজনূভা জাবীন

তাজনূভা জাবীন জানিয়েছেন, সংগৃহীত মোট তহবিলের প্রায় ৫৭ শতাংশ অর্থ ইতোমধ্যে দাতাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
টিবিএস রিপোর্ট
15 January, 2026, 09:20 am
Last modified: 15 January, 2026, 09:22 am
তাজনূভা জাবীন। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক পদ থেকে সম্প্রতি পদত্যাগ করা তাজনূভা জাবীন তার সমর্থকদের কাছ থেকে নেওয়া নির্বাচনী প্রচারণার অনুদানের টাকা ফেরত দেওয়া শুরু করেছেন। তিনি জানিয়েছেন, সংগৃহীত মোট তহবিলের প্রায় ৫৭ শতাংশ অর্থ ইতোমধ্যে দাতাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

১৪ জানুয়ারি ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জাবীন জানান, অনুদান হিসেবে প্রাপ্ত মোট ৮ লাখ ৭৭ হাজার ১১২ টাকার মধ্যে অর্ধেকেরও বেশি ইতোমধ্যে ফেরত দেওয়া হয়েছে।

জাবীনের মূলত ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। তিনি জানান, যেসব দাতাকে শনাক্ত করা গেছে—বিশেষ করে যারা বিকাশের মাধ্যমে ১ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত অনুদান পাঠিয়েছিলেন—তাদের অর্থ ফেরত দেওয়া হয়েছে। তবে ক্রাউড ফান্ড বা গণতহবিলের মাধ্যমে অনুদান দেওয়া বাকি দাতাদের শনাক্ত করতে কিছু জটিলতা এখনো রয়ে গেছে।

তিনি ফেসবুকে লিখেছেন, 'বাকি যাদের টাকা আছে (বিশেষ করে ব্যাংকে) তাদের টাকা ফেরত দেয়ার ক্ষেত্রে ডোনারকে ট্রেস করতে ডোনারের সহযোগিতা প্রয়োজন।'

তিনি আরও জানান, প্রবাসী যেসব দাতা রেমিট্যান্সের মাধ্যমে অর্থ পাঠিয়েছেন, তাদের টাকা ফেরত পেতে স্থানীয় কোনো ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিতে হবে। পুরো প্রক্রিয়াটি সহজ করতে যারা এখনো অনুদান ফেরত পাননি, তাদের জন্য একটি ডিজিটাল ফর্মও শেয়ার করেছেন তিনি।

তিনি লিখেছেন, 'অনুদান ফেরত দিতে গিয়ে অনেকের সাথে আমার ফোনে কথা হয়েছে। আমি এমন একজনকেও পাইনি যারা টাকা ফেরত চেয়েছে, প্রত‍্যেকে আমাকে শুভকামনা জানিয়েছেন, সামনে আগাতে সাহস দিয়েছেন।'

পোস্টের শেষাংশে তিনি বলেন, 'আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি। বাকিটা সময় বলে দিবে আমি কতটুকু কি করতে পারি।'

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দীর্ঘ পোস্ট দিয়ে এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দেন তাজনূভা জাবীন।

ফেসবুকে তিনি লেখেন, 'অনেকে হয়তো ভাববেন, জামায়াতের ঐতিহাসিক কারণ বা নারী বিষয়ক কারণে আমি আপত্তি জানিয়েছি। কিন্তু এটি এর চেয়েও ভয়ংকর। কারণ, সেটা হলো যে প্রক্রিয়ায় এটা হয়েছে। এটাকে রাজনৈতিক কৌশল, নির্বাচনি জোট ইত্যাদি নাম দেওয়া হচ্ছে। আমি বলব এটা পরিকল্পিত। এটাকে সাজিয়ে এ পর্যন্ত আনা হয়েছে।'
 

Related Topics

টপ নিউজ

তাজনূভা জাবীন / টাকা ফেরত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী
  • ১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
    ১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
  • সালমান খান ও টাইগার শ্রফ। ছবি: সংগৃহীত
    সালমানের সঙ্গে যারা কাজ করবে, এরপর তাদেরই টার্গেট করা হবে: টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি করার পর বিষ্ণোই গ্যাংয়ের হুমকি
  • ফাইল ছবি/সংগৃহীত
    আজ দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক
  • মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
    মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
  • জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
    ১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

Related News

  • ২ বছরের মধ্যে ৫ ইসলামী ব্যাংকের আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবেন: গভর্নর
  • তাসনিম জারার পর এনসিপি থেকে পদত্যাগ করলেন তাজনূভা জাবীন
  • আমানতকারীদের সোমবার থেকে টাকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
  • আতিফ আসলামের কনসার্ট বাতিল: টিকিটের টাকা ফেরত না দেওয়ায় আয়োজকদের বিরুদ্ধে মামলা
  • টিআর-কাবিখার ২,১৬২ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে: ত্রাণ উপদেষ্টা

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী

2
১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
অর্থনীতি

১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা

3
সালমান খান ও টাইগার শ্রফ। ছবি: সংগৃহীত
বিনোদন

সালমানের সঙ্গে যারা কাজ করবে, এরপর তাদেরই টার্গেট করা হবে: টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি করার পর বিষ্ণোই গ্যাংয়ের হুমকি

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

আজ দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক

5
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
বাংলাদেশ

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’

6
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net