Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
আইএসএফের অধীনে গাজায় সেনা পাঠানো নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি ঢাকা, শর্তের কথা পুনর্ব্যক্ত

বাংলাদেশ

ইউএনবি
14 January, 2026, 08:20 pm
Last modified: 14 January, 2026, 08:35 pm

Related News

  • গাজার 'পুরনো ছকেই' ইরানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল
  • গাজায় সর্বোচ্চ ৮ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া
  • গণমাধ্যমের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: পররাষ্ট্র উপদেষ্টা
  • সীমিত পরিসরে আবারও খুললো গাজার রাফাহ সীমান্ত  
  • গাজায় থাকা সর্বশেষ জিম্মির দেহাবশেষ উদ্ধারের কথা জানাল ইসরায়েল

আইএসএফের অধীনে গাজায় সেনা পাঠানো নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি ঢাকা, শর্তের কথা পুনর্ব্যক্ত

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘এই তিনটি মূল পূর্বশর্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পরিবেশ সৃষ্টি না হলে কোনো অবস্থাতেই বাংলাদেশ এতে যুক্ত হবে না।’
ইউএনবি
14 January, 2026, 08:20 pm
Last modified: 14 January, 2026, 08:35 pm
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ)–এর অধীনে গাজায় বাংলাদেশি বাহিনী পাঠানো নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, 'এ বিষয়ে বাংলাদেশ তিনটি শর্ত স্পষ্টভাবে তুলে ধরেছে।'

আজ বুধবার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি আলোচনার পর্যায়ে রয়েছে। কে বা কারা এই উদ্যোগে যুক্ত হবে, তা এখনও নির্ধারিত হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তিনটি শর্ত স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'এই তিনটি মূল পূর্বশর্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পরিবেশ সৃষ্টি না হলে কোনো অবস্থাতেই বাংলাদেশ এতে যুক্ত হবে না।'

অন্তর্বর্তী সরকারের মেয়াদের শেষ প্রান্তে এসে এমন বিষয়ে আলোচনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, 'সরকারের মেয়াদ ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে শেষ হচ্ছে, তবে সরকার এখনও কার্যকর রয়েছে।'

তিনি বলেন, 'দেশের সম্পৃক্ততা ও স্বার্থ এক রাতের মধ্যে বদলে যায় না এবং জাতীয় স্বার্থের পরিপন্থী কোনো সিদ্ধান্ত সরকার নেবে না।'

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা আরও বলেন, 'আসন্ন ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে তারা আশাবাদী।'

তিনি আরও বলেন, 'আইএসএফ একটি বৈশ্বিক উদ্বেগের বিষয় এবং এটি পুরোপুরি বাংলাদেশের ওপর নির্ভরশীল নয়।'

অন্তর্বর্তী সরকার জানিয়েছে, কিছু মুসলিম দেশ এই বাহিনীতে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে।

এর আগে সোমবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, গাজার জন্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) গঠনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের গুরুত্ব তারা স্বীকার করেন এবং কিছু মুসলিম দেশ এই বাহিনীতে অংশ নিতে আগ্রহী; এ বিষয়টি তারা বুঝতে পারছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরাও বিষয়টি সতর্কতার সঙ্গে বিবেচনা করছি।'

তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্যতম বৃহৎ সেনা সরবরাহকারী দেশ এবং ফিলিস্তিনি জনগণের দৃঢ় সমর্থক হিসেবে আইএসএফে অংশগ্রহণের বিষয়ে তাদের আগ্রহ কিছু নীতির পূরণ সাপেক্ষ।

এই নীতিগুলোর মধ্যে রয়েছে—আইএসএফকে অস্থায়ী হতে হবে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্পষ্ট ম্যান্ডেটের অধীনে পরিচালিত হতে হবে। পাশাপাশি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হতে হবে, গাজা থেকে সব ইসরায়েলি বাহিনীকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে এবং গাজার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতে হস্তান্তর করতে হবে।

প্রেস সচিব বলেন, ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী আল কুদস আল শরিফকে রাজধানী করে একটি সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তাদের সমর্থন অটুট রয়েছে।

শফিকুল আলম বলেন, 'বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ ধারাবাহিকভাবে গাজায় ইসরায়েলের গণহত্যার নিন্দা জানিয়েছে এবং এর অবিলম্বে অবসান ও অঞ্চলটি থেকে সব ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।'

বাংলাদেশ উল্লেখ করে যে ২০২৫ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্রস্তাব ২৮০৩ গ্রহণ করে, যার মাধ্যমে অন্যান্য বিষয়ের পাশাপাশি গাজার জন্য একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের কথা বলা হয়।

শফিকুল আলম বলেন, নিরাপত্তা পরিষদের সব মুসলিম সদস্য রাষ্ট্র ওই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে।

তিনি আরও জানান, আরও কয়েকটি আরব ও মুসলিম দেশ যৌথভাবে নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি গ্রহণের সুপারিশ করেছিল।

Related Topics

টপ নিউজ

আইএসএফ / গাজা / সেনা পাঠানো / পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
    এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা
  • ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
    ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
  • সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
    যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

Related News

  • গাজার 'পুরনো ছকেই' ইরানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল
  • গাজায় সর্বোচ্চ ৮ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া
  • গণমাধ্যমের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: পররাষ্ট্র উপদেষ্টা
  • সীমিত পরিসরে আবারও খুললো গাজার রাফাহ সীমান্ত  
  • গাজায় থাকা সর্বশেষ জিম্মির দেহাবশেষ উদ্ধারের কথা জানাল ইসরায়েল

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

4
ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
আন্তর্জাতিক

এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা

5
ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
আন্তর্জাতিক

ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া

6
সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net