Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন পড়ে অন্তত ৩২ জনের মৃত্যু

আন্তর্জাতিক

বিবিসি
14 January, 2026, 12:15 pm
Last modified: 15 January, 2026, 12:49 pm

Related News

  • সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে আগুন: ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
  • কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: প্রধান আসামি গেটম্যান হেলাল গ্রেপ্তার
  • ‘হঠাৎ বাসের ছাদে বাড়ি খেলাম, এরপর কিছু মনে নাই’: কুমিল্লায় দুর্ঘটনার শিকার বাসযাত্রী
  • নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে: রেলপথ প্রতিমন্ত্রী
  • কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন পড়ে অন্তত ৩২ জনের মৃত্যু

প্রায় ৬৫ ফুট উচ্চতা থেকে ক্রেনটি ট্রেনের ওপর আছড়ে পড়ে। এ ঘটনায় অন্তত ৮০ জন আহত হয়েছেন।
বিবিসি
14 January, 2026, 12:15 pm
Last modified: 15 January, 2026, 12:49 pm
ছবি: এপি

থাইল্যান্ডে একটি যাত্রীবাহী চলন্ত ট্রেনের ওপর ক্রেন পড়ে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮০ জন। বুধবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় নাখোন রাতচাসিমা প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।

স্টেট রেলওয়ে অফ থাইল্যান্ড জানায়, ১৯৫ জন যাত্রী নিয়ে ট্রেনটি ব্যাংককের উত্তর-পূর্ব দিকে যাচ্ছিল। পথে নাখোন রাতচাসিমা প্রদেশের সিখিও জেলায় পৌঁছালে একটি ক্রেন ওপর থেকে ট্রেনটির ওপর আছড়ে পড়ে।

স্থানীয় পুলিশ স্টেশনের প্রধান কর্নেল থাচাপন চিন্নাউয়ং জানিয়েছেন, প্রায় ৬৫ ফুট উচ্চতা থেকে ক্রেনটি ট্রেনের ওপর পড়ে। এতে ট্রেনটি দুমড়েমুচড়ে যায়। এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আহত ৮০ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পরিবহনমন্ত্রী পিপাত রাতচাকিতপ্রাকার্ন স্টেট রেলওয়ে অব থাইল্যান্ডের গভর্নরকে এই দুর্ঘটনার কারণ 'সুষ্ঠু ও পুঙ্খানুপুঙ্খভাবে' তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

পরিবহনমন্ত্রী পিপাত রাতচাকিতপ্রাকার্ন জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্মকর্তারা নিহতদের পরিচয় শনাক্ত করার কাজ করছেন। পাশাপাশি আহতদের চিকিৎসার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি আরও জানান, নিহতদের মধ্যে যদি রেলওয়ে কর্মী থাকেন, তবে তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে।

ছবি: রয়টার্স

যে রেল প্রকল্পের কাজ চলাকালে এই দুর্ঘটনাটি ঘটল, সেটি মূলত থাইল্যান্ডের নিজস্ব অর্থায়নে তৈরি হচ্ছে। যদিও প্রকল্পে চীনা প্রযুক্তি ও রেল সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।

শুরুতে এটি থাইল্যান্ড ও চীনের একটি যৌথ প্রকল্প হওয়ার কথা ছিল। কিন্তু কয়েক বছর আগে সেই আলোচনা ভেস্তে যায়। থাইল্যান্ডের অভিযোগ ছিল, চীন এই প্রকল্পে অনেক বেশি সুবিধা দাবি করছে। বিশেষ করে রেলপথের পাশের জমি উন্নয়নের অধিকার চেয়েছিল চীন, যা  ব্যাংকক মেনে নেয়নি।

 চীনের 'বেল্ট অ্যান্ড রোড' অবকাঠামোর অংশ হিসেবে এই প্রকল্প চলমান। ২০২৮ সালের মধ্যে লাওস হয়ে ব্যাংকককে চীনের কুনমিংয়ের সঙ্গে যুক্ত করার লক্ষ্য নিয়ে এই প্রকল্পের কাজ চলছে। এর মাধ্যমে তারা নিজেদের ইউনান প্রদেশের সঙ্গে থাইল্যান্ড উপসাগরের সরাসরি সংযোগ স্থাপন করতে চায়।

 সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই রেলপথ থেকে খুব দ্রুত লাভ আসবে না—এমন ধারণা থেকে থাইল্যান্ড সরকারও এটি শেষ করতে খুব একটা তাড়াহুড়ো দেখাচ্ছে না। 

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডে শিল্প ও নির্মাণস্থলের দুর্ঘটনা দীর্ঘদিন ধরেই সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। সেখানে নিরাপত্তা বিধিমালা যথাযথভাবে প্রয়োগ না হওয়ায় প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ক্রেনটি কেন এবং কীভাবে নিচে পড়ে গেল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

থাইল্যান্ড / ট্রেন দুর্ঘটনা / ক্রেন / চলন্ত ট্রেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে আগুন: ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
  • কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: প্রধান আসামি গেটম্যান হেলাল গ্রেপ্তার
  • ‘হঠাৎ বাসের ছাদে বাড়ি খেলাম, এরপর কিছু মনে নাই’: কুমিল্লায় দুর্ঘটনার শিকার বাসযাত্রী
  • নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে: রেলপথ প্রতিমন্ত্রী
  • কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net