Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 16, 2026
যুক্তরাষ্ট্রের ইতিহাসে শীর্ষ ধনী কৃষ্ণাঙ্গ-আমেরিকান এখন কানিয়ে ওয়েস্ট 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
20 March, 2021, 02:05 pm
Last modified: 20 March, 2021, 02:11 pm

Related News

  • ২০১৬ সালে ৬০ লাখ ডলারের গয়না লুট: কিম কার্দাশিয়ানকে ১ ইউরো ক্ষতিপূরণ দিল প্যারিসের আদালত
  • বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন মাস্ক
  • এক বছরে শীর্ষ ১০ মার্কিন ধনীর সম্পদ বেড়েছে ৩৬৫ বিলিয়ন, এবার পাচ্ছেন বিশাল করছাড়ও
  • কিম কার্দাশিয়ানের মাথায় বন্দুক ঠেকিয়েছিল ‘গ্র্যান্ডপা রবার্স’—কিন্তু জানত না তিনি কে
  • টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং এখন চীনের সবচেয়ে ধনী ব্যক্তি

যুক্তরাষ্ট্রের ইতিহাসে শীর্ষ ধনী কৃষ্ণাঙ্গ-আমেরিকান এখন কানিয়ে ওয়েস্ট 

সদ্য বিচ্ছেদের আবেদন করা স্ত্রী কিম কার্দাশিয়ানের ফ্যাশন লাইন ‘স্কিমস’ এর সাথে যৌথ মালিকানা থেকে কানিয়ের ভাগে রয়েছে আরও ১৭০ কোটি ডলার। পাশাপাশি শেয়ার এবং অন্যান্য সম্পদ থেকে কানিয়ের আয় ১২২ মিলিয়ন ডলার; এছাড়া বিশ্বজুড়ে বিক্রি হওয়া কানিয়ের সংগীতের মূল্যমান ধরা হয়েছে ১১০ মিলিয়ন ডলার। 
টিবিএস ডেস্ক
20 March, 2021, 02:05 pm
Last modified: 20 March, 2021, 02:11 pm
ছবি-সংগৃহীত

ইতিহাসের সবচেয়ে ধনী কৃষ্ণাঙ্গ-আমেরিকানের খেতাব জুটালেন র‌্যাপার-সঙ্গীত প্রযোজক কানিয়ে ওয়েস্ট।    

ব্লুমবার্গের এক প্রতিবেদন অনুযায়ী, কানিয়ের মোট সম্পদের পরিমাণ এখন ৬৬০ কোটি ডলার। কানিয়ের ব্র্যান্ড ই'জির সাথে সম্প্রতি গ্যাপ এবং অ্যাডিডাসের বড় অংকের চুক্তি হয়। সেই চুক্তি থেকেই তার সম্পদের মোট মূল্য এতটা ছাড়িয়ে গেছে। র‍্যাপার থেকে কানিয়েকে বোধহয় এখন 'ফ্যাশন মুঘল' ডাকলেও ভুল হবে না! 

প্রতিবেদন অনুসারে, এডিডাসের সাথে ই'জি শু এর অংশীদারি চুক্তি এবং গ্যাপের সাথে মিলে ই'জি ক্লথিং এর অংশীদারি চুক্তির মূল্যমান ধরা হয়েছে তিন দশমিক দুই থেকে চার দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার। শুধু গ্যাপের সাথে চুক্তি থেকেই কানিয়ে পাবেন ৯৭০ মিলিয়ন ডলার।  আসছে গ্রীষ্মেই এসব 'কোলাবরেটেড' পণ্য আসবে বাজারে।  

গত বছরের সেপ্টেম্বরে নিক ক্যাননের পডকাস্ট শো "ক্যাননস ক্লাস" এর একটি পর্বে কানিয়ে ওয়েস্ট জানান, গ্যাপের সাথে অংশীদারিত্ব ঘোষণার পরে তার মোট সম্পদের পরিমাণ ৫ বিলিয়নে দাঁড়িয়েছে। 

ব্লুমবার্গ জানায়, সদ্য বিচ্ছেদের আবেদন করা স্ত্রী কিম কার্দাশিয়ানের ফ্যাশন লাইন 'স্কিমস' এর সাথে যৌথ মালিকানা থেকে কানিয়ের ভাগে রয়েছে আরও ১৭০ কোটি ডলার। পাশাপাশি শেয়ার এবং অন্যান্য সম্পদ থেকে কানিয়ের আয় ১২২ মিলিয়ন ডলার; এছাড়া বিশ্বজুড়ে বিক্রি হওয়া কানিয়ের সংগীতের মূল্যমান ধরা হয়েছে ১১০ মিলিয়ন ডলার। 

গত বছরের জুনে মার্কিন ব্র্যান্ড গ্যাপের সাথে কানিয়ের ই'জি ব্র্যান্ডের অংশীদারি চুক্তির (কোলাবরেশন) ঘোষণা আসে।  

তবে ফোর্বস সাময়িকীর মতে, গ্যাপের সাথে চুক্তিকৃত পণ্যগুলো বাজারে না বিকোনো পর্যন্ত কানিয়ের সম্পদের সঠিক ও সম্পূর্ণ মূল্যমান বের হবে না। 

বহুদিন যাবতই যুক্তরাষ্ট্রে গ্যাপের ব্যবসায় মন্দা যাচ্ছে। নতুন ব্র্যান্ডগুলোর সাথে পাল্লা দিতে না পেরে এবং করোনা মহামারীর প্রভাবে ২০২০ সালের শেষে গ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছিল তারা সম্প্রসারণের অংশ হিসেবে তৃতীয় পক্ষের কাছে ব্যবসা  স্থানান্তরিত করতে আগ্রহী।   

ইউবিএস বিশ্লেষক জে সোল তাই ফোর্বসের সুরেই বলেছেন, গ্যাপের আগে তরুণ ক্রেতাদের কাছে নিজেদের প্রাসঙ্গিকতা তুলে ধরতে হবে।  

উল্লেখ্য, এ বছরের শুরুতে কানিয়ের সাথে বিবাহবিচ্ছেদের আবেদন করেন মার্কিন মডেল ও উদ্যোক্তা কিম কার্দাশিয়ান।  এই দম্পতির চার সন্তান রয়েছে। 

২০২০ সালে কিম জনসম্মুখে কানিয়ের মানসিক অসুস্থতার কথা জানান। 'বাইপোলার ডিসঅর্ডার' নামক রোগে আক্রান্ত এই ধনকুবের।   

  • সূত্র- ইনসাইডার বিজনেস 
     
Related Topics

টপ নিউজ

কিম কার্দাশিয়ান / কানিয়ে ওয়েস্ট / শীর্ষ ধনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
    ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
  • কেটি যাকারায়া। ছবি: সিএনপি
    ‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব
  • প্রতীকি ছবি: সংগৃহীত
    বাংলাদেশ, পাকিস্তানসহ ২৯ দেশের বিমানকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে চলবে এয়ার ফ্রান্স
  • ছবি: টিবিএস
    ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
  • বাংলাদেশের একটি গ্রামের মাঠে সোলার প্যানেল। ফাইল ছবি: রেহমান আসাদ/টিবিএস
    সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অর্থবিভাগ ও পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি সই

Related News

  • ২০১৬ সালে ৬০ লাখ ডলারের গয়না লুট: কিম কার্দাশিয়ানকে ১ ইউরো ক্ষতিপূরণ দিল প্যারিসের আদালত
  • বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন মাস্ক
  • এক বছরে শীর্ষ ১০ মার্কিন ধনীর সম্পদ বেড়েছে ৩৬৫ বিলিয়ন, এবার পাচ্ছেন বিশাল করছাড়ও
  • কিম কার্দাশিয়ানের মাথায় বন্দুক ঠেকিয়েছিল ‘গ্র্যান্ডপা রবার্স’—কিন্তু জানত না তিনি কে
  • টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং এখন চীনের সবচেয়ে ধনী ব্যক্তি

Most Read

1
২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের

2
কেটি যাকারায়া। ছবি: সিএনপি
আন্তর্জাতিক

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

3
প্রতীকি ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ, পাকিস্তানসহ ২৯ দেশের বিমানকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে চলবে এয়ার ফ্রান্স

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

6
বাংলাদেশের একটি গ্রামের মাঠে সোলার প্যানেল। ফাইল ছবি: রেহমান আসাদ/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অর্থবিভাগ ও পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net