Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
তৃতীয় ঢেউ প্রতিরোধের সুযোগ হারিয়েছে ইউরোপ, এবার সতর্ক থাকতে হবে বাকি বিশ্বকে 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
19 March, 2021, 06:20 pm
Last modified: 19 March, 2021, 06:20 pm

Related News

  • প্রতিরক্ষা নিয়ে ট্রাম্পের বার্তা বুঝতে পেরেছেন ইউরোপের নেতারা: ন্যাটো মহাসচিব
  • সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ মহাদেশ: জলবায়ু পরিবর্তন প্রতিবেদন
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধি: অক্টোবর পর্যন্ত ২০ হাজার ফ্লাইট বাতিল জার্মানির লুফথানসার 
  • ইউরোপে মাত্র ৬ সপ্তাহের জেট ফুয়েল অবশিষ্ট আছে: আইইএ প্রধান
  • ট্রাম্প ন্যাটো ছাড়লে কী হবে? ‘বিকল্প’ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইউরোপ

তৃতীয় ঢেউ প্রতিরোধের সুযোগ হারিয়েছে ইউরোপ, এবার সতর্ক থাকতে হবে বাকি বিশ্বকে 

করোনা জীবাণুর নতুন ধরনের হুমকি প্রসঙ্গে দু'মাস আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া সতর্কবাণী এখন রুপ নিয়েছে নির্মম বাস্তবতায়
টিবিএস ডেস্ক
19 March, 2021, 06:20 pm
Last modified: 19 March, 2021, 06:20 pm
ছবি: সিএনএন

নিয়ন্ত্রণের বাইরে যাবার আগেই করোনাভাইরাস মহামারির তৃতীয় ঢেউ ঠেকানোর সুযোগ হারিয়েছে ইউরোপ। এবার তার চড়া মূল্য দিতে হচ্ছে- মহাদেশটি জুড়ে কঠোর লকডাউন চালু করার মধ্য দিয়ে। 

গত বৃহস্পতিবার রাতে ইউরোপের দ্বিতীয় বৃহৎ দেশ ফ্রান্স প্যারিস ও নিস-সহ ১৬টি অঞ্চলে নতুন করে বিধি-নিষেধ আরোপ করে। তবে নতুন সংক্রমিতের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়া সত্ত্বেও জাতীয় পর্যায়ে আরেকবার লকডাউন চালু করতে রাজি নন প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাখোঁ।    

গেল বছর মহামারিতে ইউরোপের প্রথম বিপর্যয়ের শিকার দেশ হয়েছিল ইতালি। আবারও সংক্রমণের বাড়ছে দেশটির কিছু এলাকায়। গত সোমবার থেকে রোম ও মিলানসহ ইতালির অধিকাংশ অঞ্চলে চালু করা হয়েছে কঠোর লকডাউন। অন্যদিকে, স্পেনে মাদ্রিদ ছাড়া অন্য সকল অঞ্চলের কর্তৃপক্ষ আসন্ন ইস্টারের ছুটিতে নাগরিকদের ভ্রমণ সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। জার্মানির রাজধানী বার্লিনের কর্তৃপক্ষ আগে থেকেই চলমান লকডাউন শিথিল করার যে পরিকল্পনা করেছিলেন; সংক্রমণ সংখ্যাবৃদ্ধির নাটকীয় হার উল্লেখ করে-তা বাতিল করেছেন।

তবে সমালোচকদের মতে, নিষেধাজ্ঞার নতুন উদ্যোগগুলি নিতে দেরি হয়ে গেছে এবং স্বাস্থ্য সুরক্ষা বিধি শিথিল করতে ইউরোপিয় রাজনীতিবিদদের অতি-আগ্রহের কারণেই আজকের এই অবস্থা।   

"সবাই যাতে বড়দিনের কেনাকাটা করতে যেতে পারেন এজন্য সংক্রমণের দ্বিতীয় ঢেউ শেষ হওয়ার আগেই লকডাউন তুলে নেওয়া হয়," বলে অভিযোগ করেন ফরাসী মহামারি বিজ্ঞানী ক্যাথারিন হিল। তিনি জানান, লকডাউন তুলে নেওয়ার সময় ফ্রান্সে সংক্রমণ হার উচ্চ মাত্রাতেই ছিল। "তৃতীয় ঢেউ হানা দেওয়ার পর প্রতিনিয়ত বাড়ছে হাসপাতালের আইসিইউ ইউনিটে রোগীর ভিড়, প্যারিসসহ পুরো দেশের বেশ কিছু অঞ্চলে এই অবস্থা গুরুতর আকার ধারণ করেছে," যোগ করেন ক্যাথারিন। 

ইউরোপে সংক্রমণ হার বাড়ার পেছনে সার্স কোভ-২ জীবাণুর অতি-সংক্রামক ধরন- বি.১.১.৭ প্রধানত  দায়ী বলে ধারণা করা হচ্ছে। গেল বছর যুক্তরাজ্যে প্রথম এটির সন্ধান মেলে। ব্রিটিশ মেডিকেল জার্নালে ধরনটির উপর প্রকাশিত প্রাথমিক এক গবেষণায় বলা হয়েছে, এর প্রাণঘাতী সক্ষমতাও মারাত্মক।    

ইতালির এল'আকিলা শহরে অবস্থিত সালভাতোর হাসপাতালের সংক্রামক ব্যাধি বিভাগের পরিচালক আলেসান্দ্রো গ্রিমাল্ডি বলেন, "জীবাণুর অতি-সংক্রামক ধরন মহামারি পরিস্থিতি সম্পূর্ণ বদলে দিয়েছে। যার কারণে রোগ বিস্তার রোধে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।"       

যুক্তরাজ্যে সন্ধান পাওয়া ধরনটি দুই মাস আগেই ইউরোপের নানা দেশে ছড়িয়ে পড়ার প্রমাণ মেলে, তখনই সতর্ক করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। ইউরোপে হু'র জরুরি পরিস্থিতি বিষয়ক জ্যেষ্ঠ কর্মকর্তা ক্যাথারিন স্মলউড বলেন, "জীবাণুর নতুন বংশজটি প্রচলিত ধরনে রুপ নিলে তা সংক্রমণ চিত্রের সার্বিক দশায় প্রভাব ফেলবে। যেকারণে, এর বিস্তার রোধে সামাজিক ও স্বাস্থ্য বিধিমালা আরও কঠোরভাবে আরোপ করতে হবে।"

ওই সতর্কবাণী এখন রুপ নিয়েছে নির্মম বাস্তবতায়। গত ১০ মার্চেই জার্মানির কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রক সংস্থা যুক্তরাজ্যের ধরনটি দেশটিতে সংক্রমণের প্রধান উৎস হয়ে উঠেছে বলে নিশ্চিত করে। ফ্রান্স ও ইতালিতেও একই চিত্র; অর্থাৎ নতুন করে আক্রান্তদের সিংহভাগের জন্যেই দায়ী এটি। স্পেনের ১৯টি অঞ্চলের মধ্যে ৯টি'তেই প্রধান উৎস বি.১.১.৭। 

ইউরোপের নাজুক হাল যুক্তরাষ্ট্রসহ বাকি বিশ্বের জন্য সমূহ বিপদের ইঙ্গিত দিচ্ছে। সতর্ক না থাকলে নতুন ধরনগুলো যে মহামারিকে দীর্ঘায়িত করবে- এমন ঝুঁকি এখন অগ্রাহ্য করারও উপায় নেই। ইতোমধ্যেই, যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, চলতি মাসের শেষে বা আগামী এপ্রিলের প্রথমদিক নাগাদ এটি যুক্তরাষ্ট্রে সংক্রমণের প্রধান উৎস হয়ে উঠবে। 

টিকাদানের মধ্যেই সংক্রমণ ও মৃত্যু হার বাড়তে থাকলে আবারও হুমকির মুখে পড়বে হবে বিশ্ব অর্থনীতি। মহামারির অভিঘাতে জীবিকা হারানো কোটি কোটি মানুষের প্রাণ ও জীবনমান উভয়েই হবে বিপন্ন।

  • সূত্র: সিএনএন
     

Related Topics

টপ নিউজ

ইউরোপ / সংক্রমণের তৃতীয় ঢেউ / করোনার নতুন ধরন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার
  • ছবি: এক্স থেকে নেওয়া
    ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা
  • ফাইল ছবি: বাসস
    কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

Related News

  • প্রতিরক্ষা নিয়ে ট্রাম্পের বার্তা বুঝতে পেরেছেন ইউরোপের নেতারা: ন্যাটো মহাসচিব
  • সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ মহাদেশ: জলবায়ু পরিবর্তন প্রতিবেদন
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধি: অক্টোবর পর্যন্ত ২০ হাজার ফ্লাইট বাতিল জার্মানির লুফথানসার 
  • ইউরোপে মাত্র ৬ সপ্তাহের জেট ফুয়েল অবশিষ্ট আছে: আইইএ প্রধান
  • ট্রাম্প ন্যাটো ছাড়লে কী হবে? ‘বিকল্প’ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইউরোপ

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

3
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

4
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

5
ছবি: এক্স থেকে নেওয়া
আন্তর্জাতিক

ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা

6
ফাইল ছবি: বাসস
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net