Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
১-২ দিনের মধ্যে গ্রাহকের অ্যাকাউন্টে রেমিট্যান্স জমার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
08 January, 2026, 04:00 pm
Last modified: 08 January, 2026, 04:09 pm

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • ব্যাংকে নেই নতুন নোট, চড়া দামে মিলছে মতিঝিলের ফুটপাতে
  • জ্বালানি সাশ্রয়ে ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের      
  • ২০২৫ সালে ব্যাংক খাতে নারী কর্মকর্তা-কর্মচারী কমেছে ২,৫৮৮ জন
  • আবাসন সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের কাছে ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব

১-২ দিনের মধ্যে গ্রাহকের অ্যাকাউন্টে রেমিট্যান্স জমার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

সার্কুলারটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হলেও ব্যাংকগুলোকে পুরোপুরি প্রস্তুতি গ্রহণের জন্য ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
টিবিএস রিপোর্ট
08 January, 2026, 04:00 pm
Last modified: 08 January, 2026, 04:09 pm
ফাইল ছবি: সংগৃহীত

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অর্থ দ্রুততম সময়ে এবং কোনো ধরনের বিলম্ব ছাড়াই গ্রাহকের অ্যাকাউন্টে পৌঁছে দিতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে সর্বোচ্চ এক থেকে দুই দিনের মধ্যে রেমিট্যান্সের অর্থ গ্রাহকের কাছে পৌঁছে দিতে হবে।

আন্তঃদেশীয় পেমেন্ট প্রসেসিং ব্যবস্থায় দক্ষতা বৃদ্ধি এবং অনাকাঙ্ক্ষিত দেরি কমানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারে এই নির্দেশনা দেওয়া হয়েছে। সার্কুলারটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হলেও ব্যাংকগুলোকে পুরোপুরি প্রস্তুতি গ্রহণের জন্য ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো রেমিট্যান্সের বার্তা পাওয়ার সাথে সাথে নিরাপদ ইলেকট্রনিক চ্যানেলের মাধ্যমে গ্রাহককে অবহিত করবে। ব্যাংকিং সময়ের মধ্যে রেমিট্যান্সের বার্তা বা মেসেজ পাওয়া গেলে তা ওই দিনই গ্রাহকের অ্যাকাউন্টে জমা (ক্রেডিট) করতে হবে। আর যদি ব্যাংকিং সময়ের পরে মেসেজ আসে, তবে পরবর্তী কার্যদিবসের মধ্যে টাকা জমা নিশ্চিত করতে হবে।

রেমিট্যান্সের টাকা দ্রুত প্রক্রিয়াকরণের জন্য ব্যাংকগুলোকে 'স্ট্রেইট-থ্রু প্রসেসিং' (এসটিপি) অথবা ঝুঁকিভিত্তিক দ্রুততর প্রসেসিং পদ্ধতি অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। যদি প্রয়োজনীয় বা অত্যাবশ্যক তথ্য হাতে থাকে, তবে কিছু নথিপত্র বা আনুষ্ঠানিকতা বাকি থাকলেও গ্রাহকের অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে দেওয়া যাবে। প্রয়োজনীয় যাচাই-বাছাই বা ডকুমেন্টেশনের কাজ টাকা জমা করার পরেও সম্পন্ন করা যাবে।

তবে যেসব ক্ষেত্রে আগে অর্থ জমা দিয়ে পরে যাচাই করা সম্ভব নয়, সেখানে ৩ কার্যদিবসের মধ্যে প্রি-ক্রেডিট ভেরিফিকেশন বা যাচাইকরণ শেষ করে লেনদেন নিষ্পত্তি করতে হবে।

প্রক্রিয়াটি আরও ত্বরান্বিত করতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকগুলো এখন থেকে নস্ট্রো অ্যাকাউন্টের 'এন্ড-অফ-ডে' স্টেটমেন্টের ওপর নির্ভরতা কমিয়ে 'ইন্ট্রা-ডে ক্রেডিট কনফার্মেশন' ব্যবহার করবে। এ ছাড়া লেনদেনের রিকনসিলিয়েশন ব্যবস্থার উন্নতি করতে বলা হয়েছে, যেখানে রিকনসিলিয়েশন ব্যবধান সাধারণত ৬০ মিনিটের বেশি হবে না।

পেমেন্ট ট্র্যাকিং বা গতিবিধি পর্যবেক্ষণে স্বচ্ছতা আনতে ব্যাংকগুলোকে 'ইউনিক এন্ড-টু-এন্ড ট্রানজেকশন রেফারেন্স' (ইউইটিআর) ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে রেমিট্যান্স আসা থেকে শুরু করে গ্রাহকের অ্যাকাউন্টে জমা হওয়া পর্যন্ত প্রতিটি ধাপ ট্র্যাক করা যাবে।

পাশাপাশি ব্যাংকগুলোকে তাদের ডিজিটাল বৈদেশিক মুদ্রা প্ল্যাটফর্মগুলো আরও শক্তিশালী করতে বলা হয়েছে, যাতে ভবিষ্যতে ফরম-সি এবং ফরম-সি (আইসিটি) এর ব্যবহার পুরোপুরি বন্ধ করা যায়।

বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়িক খাতের সংশ্লিষ্টরা। তারা বলছেন, এই সিদ্ধান্তের ফলে প্রবাসীদের মধ্যে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর আস্থা বাড়বে এবং আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে বাংলাদেশের রেমিট্যান্স সেবা।

তবে ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, এই নতুন ব্যবস্থার সাথে পুরোপুরি মানিয়ে নেওয়ার ক্ষেত্রে ট্রানজিশন পিরিয়ডে কিছু পরিচালনগত চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তারা।
 

Related Topics

টপ নিউজ

রেমিট্যান্স / বাংলাদেশ ব্যাংক / ব্যাংক / প্রবাসী আয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ। ছবি: এপি
    ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
    বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ছবি: সংগৃহীত
    ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
    ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • ব্যাংকে নেই নতুন নোট, চড়া দামে মিলছে মতিঝিলের ফুটপাতে
  • জ্বালানি সাশ্রয়ে ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের      
  • ২০২৫ সালে ব্যাংক খাতে নারী কর্মকর্তা-কর্মচারী কমেছে ২,৫৮৮ জন
  • আবাসন সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের কাছে ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব

Most Read

1
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান

2
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

6
২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
বাংলাদেশ

১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net