Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 January, 2026, 10:10 pm
Last modified: 08 January, 2026, 01:42 pm

Related News

  • শহীদ মিনারে শিক্ষার্থী হত্যা: ২ আসামির স্বীকারোক্তি, খুলনার শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন
  • ইরানি নেতাদের বেছে বেছে হত্যা করছে ইসরায়েল: এই কৌশল কি ফলপ্রসূ হবে?
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হত্যা: স্বামী ফাহিমের রিমান্ড শুনানি ২৪ মার্চ
  • রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • রাজধানীর শহীদ মিনার এলাকায় গুলি, আহত ১

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

পুলিশ সূত্রে জানা গেছে, কাজীপাড়া–গ্রিনরোড এলাকায় মোসাব্বিরের ওপর পাঁচ রাউন্ড গুলি চালানো হয়। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টিবিএস রিপোর্ট
07 January, 2026, 10:10 pm
Last modified: 08 January, 2026, 01:42 pm
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান ওরফে মোসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়াও তার সঙ্গে থাকা সুফিয়ান ব্যাপারী ওরফে মাসুদ নামে আরেক ব্যক্তিও গুলিবিদ্ধ হয়েছেন। 

আজ বুধবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরি বাজার এলাকায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা মোটরসাইকেলে করে এসে তাদের গুলি করে।

পুলিশ সূত্রে জানা গেছে, কাজীপাড়া–গ্রিনরোড এলাকায় মোসাব্বিরের ওপর পাঁচ রাউন্ড গুলি চালানো হয়। পুলিশ আরও জানায়, গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে প্রথমে বিআরবি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোসাব্বিরকে মৃত ঘোষণা করেন।

বসুন্ধরা সিটির পেছনের এলাকার রুহুল আমিন নামের এক ব্যক্তি বলেন, '২০০৭ সালে বসুন্ধরা সিটির পাশে গার্ডেন রোড কাজিপাড়ায় থাকতাম। তখন মোসাব্বির তরুণ ছিলেন। সর্বশেষ ২০২৩ সালের শেষ দিকে বাংলা ভিশনের গলিতে বিএনপির কোনো একটা কর্মসূচির আগে দেখেছিলাম। মাঝে বেশ কয়েকবার তার মুক্তির দাবিতে লাগানো পোস্টার চোখে পড়েছে।'

তিনি আরও বলেন, 'মোসাব্বির ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পর্যন্ত হয়েছিলেন। সর্বশেষ কোনো পদে ছিলেন কি না জানি না। আজ তাকে গুলি করে হত্যা করা হয়েছে।'

এদিকে গুলিবিদ্ধ সুফিয়ান ব্যাপারী ওরফে মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক।

পুলিশের তেজগাঁও অঞ্চলের অতিরিক্ত উপ-কমিশনার ফজলুল করিম বলেন, স্টার কাবাবের পাশের ওই গলিতে দুজনকে গুলি করে দুর্বৃত্তরা। স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমানের পেটে গুলি লেগেছে। তাকে উদ্ধার করে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড় অবরোধ করেছেন একদল বিক্ষুব্ধ লোক। এতে ওই মোড় দিয়ে যান চলাচল বিঘ্নিত হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনী এসে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।

পরে আবার বিক্ষোভকারীরা সড়কে নামেন। তাদের ঘিরে রেখেছে সেনাবাহিনী ও পুলিশ। বিক্ষোভের মধ্যেই পাশ দিয়ে যানবাহন চলছে।

Related Topics

টপ নিউজ

স্বেচ্ছাসেবক দল / নেতা / হত্যা / গুলি / দুর্বৃত্ত / রাজধানী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • শহীদ মিনারে শিক্ষার্থী হত্যা: ২ আসামির স্বীকারোক্তি, খুলনার শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন
  • ইরানি নেতাদের বেছে বেছে হত্যা করছে ইসরায়েল: এই কৌশল কি ফলপ্রসূ হবে?
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হত্যা: স্বামী ফাহিমের রিমান্ড শুনানি ২৪ মার্চ
  • রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • রাজধানীর শহীদ মিনার এলাকায় গুলি, আহত ১

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net