Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 24, 2026
চট্টগ্রামে ২০২১-২২ অর্থবছরের বিবিআরডিসি’র প্রাক-বাজেট আলোচনা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 March, 2021, 04:15 pm
Last modified: 15 March, 2021, 04:25 pm

Related News

  • ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৩.৫ শতাংশ: ফিচ রেটিংস
  • ভ্যাট, শুল্ক ও কর সংস্কারের মাধ্যমে ব্যবসায়িক বাধা দূর করার লক্ষ্য আসন্ন বাজেটে
  • রাজস্ব অনিশ্চয়তার মাঝেই কর্মসংস্থান ও প্রবৃদ্ধিতে জোর দিয়ে বড় বাজেটের পরিকল্পনা সরকারের
  • গেজেট জারির মাধ্যমে বাজেট পাস আগামীকাল
  • ২০২৫-২৬ অর্থবছরের ৭.৮৯ লাখ কোটি টাকার বাজেট অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ

চট্টগ্রামে ২০২১-২২ অর্থবছরের বিবিআরডিসি’র প্রাক-বাজেট আলোচনা

কর জাল সম্প্রসারণ, রাজস্ব খাতে প্রযুক্তি ব্যবহার বৃদ্ধি, কর বিভাগে স্বচ্ছতা এবং করদাতাবান্ধব পরিবেশ সৃষ্টির তাগিদ
টিবিএস রিপোর্ট
15 March, 2021, 04:15 pm
Last modified: 15 March, 2021, 04:25 pm
বিবিআরডিসি’র উদ্যোগে প্রাক-বাজেট আলোচনায় একটি অংশগ্রহণমূলক, গণমুখী, ব্যবসা ও করদাতাবান্ধব এবং রাজস্ব সম্ভাবনাময় সুষম বাজেট প্রণয়নের আহবান জানান। ছবি: টিবিএস

'দেশে দূর্নীতির পাশাপাশি আরেকটি বড় সমস্যা দক্ষ জনবল সঙ্কট। জাতীয় বাজেটে দক্ষ জনবল তৈরিতে বরাদ্দ রাখতে হবে। দেশের রপ্তানি শিল্প শুধুমাত্র তৈরি পোষাক কেন্দ্রিক। রপ্তানি শিল্পে বহুমুখী পণ্যের প্রসার ঘটাতে হবে।'  চট্টগ্রামে বাংলাদেশ বিজনেস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল- বিবিআরডিসি'র উদ্যোগে ২০২১-২০২২ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন কেডিএস গ্রুপের সিএফও মো.কামরুল হাসান। 

গত শনিবার (১৩ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম এমএ আজিজ আউটার স্টেডিয়ামস্থ একটি রেস্টুরেন্টে এ প্রাক-বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথি আইসিএবি চট্টগ্রাম রিজিওনের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান আরো বলেন, ব্যবসায়ে গবেষণা না থাকার কারনে অনেক পরিকল্পনা মুখ থুবড়ে পড়ে। ফলে গবেষণা খাতেও বরাদ্দ রাখতে হবে। এক্ষেত্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা খাতে বরাদ্দ বাড়ানো খুবই জরুরি। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর চট্টগ্রাম ব্যুরো চিফ শামছুদ্দিন ইলিয়াছ এবং জমজম সুইটস এন্ড বেকস এর ব্যবস্থাপনা পরিচালক মো: আশরাফ উদ্দিন। 

প্রাক-বাজেট আলোচনায় বক্তারা ২০২১-২০২২ অর্থ বছরের বাজেটে কর জাল সম্প্রসারণ, রাজস্ব খাতে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, কর বিভাগে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়ন এবং কর ভীতি রোধ করে করদাতা-বান্ধব পরিবেশ সৃষ্টিতে নানা প্রস্তাবনা তুলে ধরেন । 

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর স্টাফ রিপোর্টার ও বিবিআরডিসি'র প্রতিষ্ঠাতা সদস্য শাহাদাৎ হোসেন চৌধুরী সভায় সঞ্চালনা করেন।  সভাপতিত্ব এবং মুল প্রবন্ধ উপস্থাপন করেন বিবিআরডিসির প্রতিষ্ঠাতা সদস্য কেপিআই সার্ভিস বিডি'র সিইও প্রিয় দে। 

সভায় বক্তারা বলেন, একটি অংশগ্রহণমূলক, গণমুখী, ব্যবসা ও করদাতাবান্ধব এবং রাজস্ব সম্ভাবনাময় সুষম বাজেট প্রণয়নের লক্ষ্যে আমাদের এই  বাজেট প্রস্তাবনা সমূহ আগামী ২০২১- ২০২২ অর্থ বছরের রাজস্ব আহরণ কার্যক্রমকে অধিকতর অর্থবহ ও প্রতিনিধিত্বশীল করবে। 

বিশেষ অতিথি শামছুদ্দিন ইলিয়াছ করোানার এই দু:সময়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের খন্ডকালীন সময়ের জন্য ট্রেড লাইসেন্স নবায়ন ফি মওকুফ করার প্রস্তাব করে বলেন, করোনায় অনলাইন এবং অফলাইন ব্যবসায়ে ভারসাম্য বজায় রাখার জন্য অনলাইন ব্যবসায় করারোপ জোরদার করতে হবে। 

তিনি আরো বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে এখনো ম্যানুয়েল পদ্ধতিতে আয়কর রিটার্ন দাখিল দুর্ভাগ্যের বিষয়। তাই রিটার্ন দাখিল সহ সকল কার্যক্রম অনলাইন ভিত্তিক করা অত্যন্ত জরুরি। 

বিশেষ অতিথি আশরাফ উদ্দিন তার বক্তব্যে টিআইএন ও এর হালনাগাদের তথ্য যাচাইয়ের জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে বিশেষ প্রযুক্তি ব্যবহার এবং করজাল সম্প্রসারণে মাস্টারপ্ল্যান করার প্রস্তাব করেন।
 
সভার সভাপতি প্রিয় দে বলেন, বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালিত সঞ্চয়পত্রের সুদের হার এবং তালিকাভুক্ত ব্যাংকে আমানতের সুদের হারের মধ্যে ব্যবধান থাকার ফলে তালিকাভুক্ত ব্যাংক গুলোতে আমানত সংগ্রহে নেতিবাচক প্রভাব পড়ছে। এক্ষেত্রে তিনি সঞ্চয়পত্রের সুদের হার এবং সঞ্চয়পত্র ক্রয়ের সীমা কমিয়ে আনার প্রস্তাব করেন।

সভায় আরো বক্তব্য রাখেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির বিজনেস এডমিনিষ্ট্রেশন বিভাগের অধ্যাপক এরশাদ খান, সুপ্রিম কোর্টের এডভোকেট শাহাদাত হোসেন, ইমপেরিয়াল হাসপাতালের অ্যাসিসটেন্ট ম্যানেজার সবুজ দাস, অগ্রনী ব্যাংকের সিনিয়র অডিটর বিজয় পাল, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার খায়রুল আমিন, বিএসআরএম এর সরবরাহ চক্র অফিসার মনজুর হোসাইন, চট্টগ্রাম ওয়াসার একাউন্টস অফিসার রক্তিম দেব, বাংলাদেশ চা বোর্ডের অ্যাকাউন্টস অফিসার সাগর নন্দী, শাখাওয়াত হোসেন, সঞ্জয় ঘোষ, ইমরান হোসেন, রাশেদুল হাসান মামুন, পলাশ সুশীল, জিয়াউল হক, বিটু চন্দ্র দে প্রমুখ। 

Related Topics

টপ নিউজ

কর জাল / জাতীয় বাজেট / বাংলাদেশ বিজনেস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    আবারও স্যামসাং ফোন উৎপাদন করবে ফেয়ার ইলেকট্রনিকস
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
    বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক
  • অলঙ্করণ: টিবিএস
    ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি
  • ফাইল ছবি/সংগৃহীত
    গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি

Related News

  • ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৩.৫ শতাংশ: ফিচ রেটিংস
  • ভ্যাট, শুল্ক ও কর সংস্কারের মাধ্যমে ব্যবসায়িক বাধা দূর করার লক্ষ্য আসন্ন বাজেটে
  • রাজস্ব অনিশ্চয়তার মাঝেই কর্মসংস্থান ও প্রবৃদ্ধিতে জোর দিয়ে বড় বাজেটের পরিকল্পনা সরকারের
  • গেজেট জারির মাধ্যমে বাজেট পাস আগামীকাল
  • ২০২৫-২৬ অর্থবছরের ৭.৮৯ লাখ কোটি টাকার বাজেট অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা

2
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

আবারও স্যামসাং ফোন উৎপাদন করবে ফেয়ার ইলেকট্রনিকস

3
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক

5
অলঙ্করণ: টিবিএস
বাংলাদেশ

ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

6
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net