Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
চট্টগ্রাম-১৪ আসনে এলডিপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন এনসিপি-জামায়াতের প্রার্থীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 December, 2025, 05:50 pm
Last modified: 30 December, 2025, 06:20 pm

Related News

  • দল সম্প্রসারণে ন্যাশনাল সার্চ কমিটি গঠন করল এনসিপি
  • স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা
  • চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • সন্ত্রাসীদের লক্ষ্যভ্রষ্ট গুলি চোখ ভেদ করে মাথায়, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে শিশু রেশমি
  • চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে ‘সন্ত্রাসমুক্ত’ করা হবে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রাম-১৪ আসনে এলডিপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন এনসিপি-জামায়াতের প্রার্থীরা

এলডিপি সভাপতি অলি আহমদ এ আসন থেকে বিএনপির হয়ে ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বিএনপি সরকারের আমলে তিনি মন্ত্রী ও একাধিক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
টিবিএস রিপোর্ট
30 December, 2025, 05:50 pm
Last modified: 30 December, 2025, 06:20 pm

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীরা।

এ আসনে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোটের প্রার্থী এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক। তার বাবা কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) এলডিপির সভাপতি।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় এনসিপি মনোনীত প্রার্থী মুহাম্মদ হাসান আলী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে পোস্ট দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি বর্তমানে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

অপরদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. শাহাদাৎ হোসেনও দলের সিদ্ধান্ত অনুযায়ী জোটের প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। দুই প্রার্থীই জোটের সিদ্ধান্তের কারণে ওমর ফারুককে সমর্থন জানিয়ে মনোনয়নপত্র জমা দেননি।

এলডিপি সভাপতি অলি আহমদ এ আসন থেকে বিএনপির হয়ে ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বিএনপি সরকারের আমলে তিনি মন্ত্রী ও একাধিক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে বিএনপি থেকে বের হয়ে তিনি এলডিপি গঠন করেন। ২০০৮ সালে এলডিপির হয়ে নির্বাচন করে তিনি আবারও এ আসনে জয় পান। এবার এ আসনে তার ছেলে ওমর ফারুক জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন।

গত রোববার জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান তাদের নেতৃত্বাধীন আট দলীয় জোটের সঙ্গে এনসিপি ও এলডিপির যোগ দেওয়ার কথা নিশ্চিত করেন। পরবর্তীতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার এবি পার্টিও এই জোটে যোগ দেয়।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / নির্বাচন / জামায়াতে ইসলামী / এনসিপি / এলডিপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
    গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • ছবি: টিবিএস
    ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

Related News

  • দল সম্প্রসারণে ন্যাশনাল সার্চ কমিটি গঠন করল এনসিপি
  • স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা
  • চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • সন্ত্রাসীদের লক্ষ্যভ্রষ্ট গুলি চোখ ভেদ করে মাথায়, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে শিশু রেশমি
  • চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে ‘সন্ত্রাসমুক্ত’ করা হবে: পুলিশ সুপার মাসুদ আলম

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
আন্তর্জাতিক

গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net