Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
খালেদা জিয়ার মৃত্যু: বুধবার পোশাক কারখানায় ছুটি ঘোষণা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 December, 2025, 04:15 pm
Last modified: 30 December, 2025, 05:25 pm

Related News

  • বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
  • সংবাদপত্রে ঈদের ছুটি ৫দিন
  • ড্রোন হামলা চালিয়ে মাসের পর মাস হরমুজ প্রণালী বন্ধ রাখতে পারবে ইরান
  • বিকেএমইএ সভাপতি হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা, ফতুল্লায় এমপি আল আমিনকে ঘেরাও

খালেদা জিয়ার মৃত্যু: বুধবার পোশাক কারখানায় ছুটি ঘোষণা

তার মৃত্যুতে সরকার ৩ দিনের রাষ্ট্রীয় শোক এবং ১ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। সরকারের এই সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বিজিএমইএ তাদের সদস্যভুক্ত সব পোশাক শিল্প কারখানায় বুধবার (৩১ ডিসেম্বর) ১ দিনের সাধারণ ছুটি ঘোষণা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।
টিবিএস রিপোর্ট
30 December, 2025, 04:15 pm
Last modified: 30 December, 2025, 05:25 pm
কোলাজ: টিবিএস

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সরকারের ঘোষিত রাষ্ট্রীয় শোকের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বুধবার (৩১ ডিসেম্বর) দেশের সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ পৃথকভাবে এই সিদ্ধান্ত জানিয়েছে।

বিজিএমইএ এক বিজ্ঞপ্তিতে জানায়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে সরকার ৩ দিনের রাষ্ট্রীয় শোক এবং ১ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে।

সরকারের এই সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বিজিএমইএ তাদের সদস্যভুক্ত সব পোশাক শিল্প কারখানায় বুধবার (৩১ ডিসেম্বর) ১ দিনের সাধারণ ছুটি ঘোষণা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, 'বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। বিকেএমইএ-এর সদস্যভুক্ত সব কারখানা ৩১ ডিসেম্বর বন্ধ থাকবে।'

তিনি আরও বলেন, 'সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে কারখানা বন্ধ রাখা বাধ্যতামূলক নয়। তবে সরকারের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আমরা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।'

এদিকে বিজেএমএই সদস্যভুক্ত কারখানার ৩১ ডিসেম্বর কারখানা বন্ধ রাখার জন্য অনুরোধ জানিয়ে চিঠি লিখেছে। চিঠিতে বলা হয়েছে যে, শিল্প কলকারখানার ক্ষেত্রে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ধারা ১১৮ এবং বাংলাদেশ শ্রম আইন বিধিমালা, ২০১৫ এর বিধি ১১০ মোতাবেক বছরের শুরুতে উক্ত বছরের নির্ধারিত ছুটি পূর্ব থেকেই নির্ধারণ করা থাকে। সরকারের ঘোষিত অন্যান্য ছুটি সাধারণত শিল্প কলকারখানার জন্য প্রযোজ্য নয়। তবে, বাংলাদেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রীর প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে বিজিএমইএ তাদের সদস্যভুক্ত সকল পোশাক শিল্প প্রতিষ্ঠানে আগামী ৩১ ডিসেম্বর, ২০২৫ (বুধবার) ১ দিনের সাধারণ ছুটি ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে এ চিঠিতে।

উল্লেখ্য, খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয়ভাবে শোক পালন করা হচ্ছে এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে শোক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

বিজিএমইএ / বিকেএমইএ / খালেদা জিয়ার মৃত্যু / শোক / ছুটি / বন্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
    উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

Related News

  • বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
  • সংবাদপত্রে ঈদের ছুটি ৫দিন
  • ড্রোন হামলা চালিয়ে মাসের পর মাস হরমুজ প্রণালী বন্ধ রাখতে পারবে ইরান
  • বিকেএমইএ সভাপতি হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা, ফতুল্লায় এমপি আল আমিনকে ঘেরাও

Most Read

1
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
মতামত

সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!

3
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

5
বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

6
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net