Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
'প্রটোকল' ভেঙে তারেক রহমানের সঙ্গে ডাকসুর ভিপি-এজিএস প্রার্থীর উপস্থিতির অভিযোগে কর্মসূচি বয়কট ছাত্রদলের একাংশের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 December, 2025, 08:15 pm
Last modified: 27 December, 2025, 09:07 pm

Related News

  • জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস আবার পৃথকভাবে উদযাপনের সিদ্ধান্ত
  • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী
  • সরকার কোনো ধরনের চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
  • জুলাই সনদ বাস্তবায়নে সরকার জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • শিক্ষা ও স্বাস্থ্য খাত ধ্বংসে পূর্ববর্তী সরকারকে দায়ী করলেন প্রধানমন্ত্রী

'প্রটোকল' ভেঙে তারেক রহমানের সঙ্গে ডাকসুর ভিপি-এজিএস প্রার্থীর উপস্থিতির অভিযোগে কর্মসূচি বয়কট ছাত্রদলের একাংশের

নাম প্রকাশ না করার শর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আমিও বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। যদি আরেকজন যুগ্ম সাধারণ সম্পাদক (আবিদুল ইসলাম খান) সমাধিস্থলে প্রবেশ করতে পারে, তাহলে আমি কেন পারব না—এই প্রশ্নে আমরা সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জবাব চেয়েছি।’
টিবিএস রিপোর্ট
27 December, 2025, 08:15 pm
Last modified: 27 December, 2025, 09:07 pm
আজ শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তার জন্য ছাত্রদলের প্রস্তুতকৃত বুথগুলোতে সংগঠনটির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। ছবি: টিবিএস

দলের 'সাংগঠনিক চেইন অব কমান্ড' ভেঙে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের ভিপি ও এজিএস পদপ্রার্থীর উপস্থিতির অভিযোগ তুলে সংগঠনটির একটি কর্মসূচি 'বয়কট' করেছেন ছাত্রদলের একাংশ।

এ ঘটনার জেরে আজ শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তার জন্য ছাত্রদলের প্রস্তুতকৃত বুথগুলোতে সংগঠনটির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।

শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের অন্তত চার জন প্রথম সারির নেতা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে শরীফ ওসমান হাদীর কবর জিয়ারতে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তারেক রহমানের ঠিক পেছনের সারিতে অবস্থান করতে দেখা যায় বিগত ডাকসু নির্বাচনে ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান এবং এজিএস পদপ্রার্থী তানভীর আল হাদী মায়েদকে। তাদের পরের সারিতে অবস্থান করতে দেখা যায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনকে।

আবিদুল ইসলাম খান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তানভীর আল হাদী মায়েদ বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের আহ্বায়ক পদে রয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, 'আমিও বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। যদি আরেকজন যুগ্ম সাধারণ সম্পাদক (আবিদুল ইসলাম খান) সমাধিস্থলে প্রবেশ করতে পারে, তাহলে আমি কেন পারব না—এই প্রশ্নে আমরা সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জবাব চেয়েছি।'

অন্যদিকে আরেক যুগ্ম সম্পাদক বলেন, 'বিশ্ববিদ্যালয় ছাত্রদলের চেইন অব কমান্ড না থাকায় এবং ধারাবাহিক ভাবে বিশৃংখলার কারনে আমরা বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের নেতাকর্মীরা আজকের কর্মসূচী বয়কট করেছি৷'

যদিও আবিদুল ইসলাম খান অভিযোগ অস্বীকার করে বলেছেন, তারেক রহমানের সিদ্ধান্ত ও নির্দেশনাতেই তিনি সেখানে উপস্থিত ছিলেন।

তিনি বলেন, 'ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তে এবং নির্দেশে উনাকে আমি গাড়ি থেকে নামাই এবং কবর জিয়ারত করি। এখানে পুরোটাই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় ছিল।'

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির কথা বলতে অপারগতা প্রকাশ করেন। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা সাড়া দেননি।

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস লিখিত বক্তব্য দেওয়ার কথা জানালেও পরবর্তীতে একাধিকবার ফোন ও বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি।

Related Topics

টপ নিউজ

ছাত্রদল / মায়েদ / আবিদ / ডাকসু / প্রটোকল / তারেক রহমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

Related News

  • জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস আবার পৃথকভাবে উদযাপনের সিদ্ধান্ত
  • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী
  • সরকার কোনো ধরনের চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
  • জুলাই সনদ বাস্তবায়নে সরকার জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • শিক্ষা ও স্বাস্থ্য খাত ধ্বংসে পূর্ববর্তী সরকারকে দায়ী করলেন প্রধানমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
ছবি: রয়টার্স
খেলা

‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net