Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
চীনে ২ হাজার বছর পুরোনো অক্ষত চার লেনের মহাসড়কের খোঁজ পেলেন প্রত্নতাত্ত্বিকরা

আন্তর্জাতিক

সাউথ চায়না মর্নিং পোস্ট
27 December, 2025, 02:50 pm
Last modified: 27 December, 2025, 02:47 pm

Related News

  • চীনের সাথে অংশীদারত্বে ট্রাম্পের প্রচেষ্টা: ভারতে বাড়ছে উদ্বেগ
  • চীনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ হারালেন অন্তত ৯০ জন
  • চীনে যাবে ২,৬০০ কিলোমিটারের রুশ গ্যাস পাইপলাইন: স্থবির অর্থনীতিকে উদ্ধারের আশা পুতিনের
  • চীনে বিয়ের মঞ্চে বর-কনের কুস্তি লড়াই, হারলে আজীবন করতে হবে ঘরের কাজ
  • চীনে গোপন প্রশিক্ষণ নিয়ে ইউক্রেন যুদ্ধে লড়ছেন রুশ সেনারা

চীনে ২ হাজার বছর পুরোনো অক্ষত চার লেনের মহাসড়কের খোঁজ পেলেন প্রত্নতাত্ত্বিকরা

ঐতিহাসিক নথি অনুযায়ী, চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াংয়ের নির্দেশে এই সড়কটি নির্মাণ করা হয়েছিল। ৯০০ কিলোমিটার দীর্ঘ বিশাল এই সড়কের কাজ শেষ হয়েছিল মাত্র পাঁচ বছরে। 
সাউথ চায়না মর্নিং পোস্ট
27 December, 2025, 02:50 pm
Last modified: 27 December, 2025, 02:47 pm
পূর্বে সনাক্ত করা সড়কটির একটি অংশ।। প্রত্নতাত্ত্বিকরা ধীরে ধীরে পুরো পথটি সংযুক্ত করার কাজ করছেন। ছবি: হ্যান্ডআউট

চীনে ২ হাজার ২০০ বছরের পুরোনো ঐতিহাসিক 'কিন স্ট্রেইট রোড' এর ১৩ কিলোমিটার দীর্ঘ একটি অংশের সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। মানব ইতিহাসের অন্যতম বিশাল এই অবকাঠামোকে আধুনিক মহাসড়কের আদিরূপ বলা হচ্ছে। গবেষকদের মতে, সড়কটি এতটাই প্রশস্ত ছিল যে সে সময় অনায়াসেই এতে চারটি লেনে যানবাহন চলাচল করতে পারত।

গত ৯ ডিসেম্বর চীনের শানসি প্রদেশের ইউলিন সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এই আবিষ্কারের কথা জানায়। গত বছর থেকে ওই এলাকায় চালানো এক জরিপের ভিত্তিতে প্রাচীন এই মহাসড়কের অস্তিত্ব নিশ্চিত করেন গবেষকরা।

ঐতিহাসিক নথি অনুযায়ী, চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াংয়ের নির্দেশে এই সড়কটি নির্মাণ করা হয়েছিল। ৯০০ কিলোমিটার দীর্ঘ বিশাল এই সড়কের কাজ শেষ হয়েছিল মাত্র পাঁচ বছরে। 

খননকাজে মিলেছে উন্নত নির্মাণশৈলীর প্রমাণ। পাহাড় কেটে সোজা পথ তৈরি করা, মাটির ঢাল শক্ত করা এবং নিচু উপত্যকা ভরাট করে রাস্তা সমতল করার মতো আধুনিক কৌশল সেই আমলেই ব্যবহার করা হয়েছিল। সড়কটি গড়ে প্রায় ৪০ মিটার (১৩০ ফুট) থেকে ৬০ মিটার পর্যন্ত চওড়া ছিল।

মূলত 'শিওংনু' নামের এক যাযাবর দস্যু গোষ্ঠীর আক্রমণ ঠেকাতে দ্রুত সেনাবাহিনী মোতায়েনের লক্ষ্যেই এই মহাসড়কটি তৈরি করা হয়েছিল। চীনের জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য প্রশাসনের মতে, চীনের মহাপ্রাচীরের পর এটিই দেশটির প্রাচীনকালের দ্বিতীয় বৃহত্তম প্রতিরক্ষা প্রকল্প। তৎকালীন কিন রাজবংশের রাজধানী শিয়ানিয়াং থেকে শুরু করে বর্তমান ইনার মঙ্গোলিয়ার বাওতু শহর পর্যন্ত বিস্তৃত ছিল এই পথ।

মরুভূমি এলাকায় যেখানে বনায়ন করা হয়েছে, সেখানে স্যাটেলাইট প্রযুক্তির সাহায্যে মাটির নিচে লুকিয়ে থাকা এই রাস্তার রেখা শনাক্ত করেছেন প্রত্নতাত্ত্বিকরা। খননকাজের সময় রাস্তার পাশে একটি 'রিলে স্টেশন' বা বিশ্রামাগারের সন্ধানও পাওয়া গেছে। সেখানে পাওয়া প্রাচীন সিরামিকের টুকরো থেকে এর সময়কাল সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।

ইতিহাসবিদ সিমা কিয়ানের বর্ণনায় জানা যায়, ২১২ খ্রিস্টপূর্বাব্দে সেনাপতি মেং তিয়ানের তত্ত্বাবধানে কয়েক লাখ সেনা ও সাধারণ মানুষের শ্রমে এই সড়ক নির্মিত হয়। তবে যে আক্রমণকারীদের ঠেকাতে এই বিশাল সড়ক তৈরি করা হয়েছিল, পরবর্তী সময়ে সেই পথই সাম্রাজ্যের জন্য বিপদ হয়ে দাঁড়ায়। কেন্দ্রীয় শাসন দুর্বল হলে যাযাবর দস্যুরা এই প্রশস্ত সড়ক ব্যবহার করেই চীনের মূল ভূখণ্ডে ঢুকে পড়ত। এ কারণে ইতিহাসে অন্তত তিনবার হান রাজবংশের শাসনামলে এই সড়কের বিভিন্ন অংশ স্বেচ্ছায় ধ্বংস করে দেওয়া হয়েছিল।

১৯৭৪ সালে প্রত্নতাত্ত্বিকরা প্রথমবারের মতো এই সড়কের একটি অংশ খুঁজে পান। নতুন আবিষ্কৃত এই ১৩ কিলোমিটার অংশ প্রাচীন চীনের প্রকৌশলবিদ্যা ও ইতিহাস বুঝতে গবেষকদের আরও সহায়তা করবে বলে মনে করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

চীন / মহাসড়ক / কিন স্ট্রেইট রোড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • গ্রাফিকস: টিবিএস
    আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না
  • অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
    শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ছবি: টিবিএস
    ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে
  • ছবি: এপি
    ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

Related News

  • চীনের সাথে অংশীদারত্বে ট্রাম্পের প্রচেষ্টা: ভারতে বাড়ছে উদ্বেগ
  • চীনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ হারালেন অন্তত ৯০ জন
  • চীনে যাবে ২,৬০০ কিলোমিটারের রুশ গ্যাস পাইপলাইন: স্থবির অর্থনীতিকে উদ্ধারের আশা পুতিনের
  • চীনে বিয়ের মঞ্চে বর-কনের কুস্তি লড়াই, হারলে আজীবন করতে হবে ঘরের কাজ
  • চীনে গোপন প্রশিক্ষণ নিয়ে ইউক্রেন যুদ্ধে লড়ছেন রুশ সেনারা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

4
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

6
ছবি: এপি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net