Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 24, 2026
হাদির কবর জিয়ারতে তারেক রহমানকে যাওয়ার সুযোগ দিতে শাহবাগ মোড় ছাড়ল ইনকিলাব মঞ্চ

বাংলাদেশ

বিবিসি বাংলা
27 December, 2025, 10:40 am
Last modified: 27 December, 2025, 10:49 am

Related News

  • তৃতীয় ভাসমান টার্মিনাল স্থাপন নিয়ে আগামী মাসের মধ্যেই সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী
  • একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
  • কারও কর্মদক্ষতায় সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় রদবদল করতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা
  • শরিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকতে পারে, তবে বিভেদ নেই: তারেক রহমান
  • দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন নয়, জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে: নৈশভোজ শেষে ফখরুল

হাদির কবর জিয়ারতে তারেক রহমানকে যাওয়ার সুযোগ দিতে শাহবাগ মোড় ছাড়ল ইনকিলাব মঞ্চ

আজ শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত ও শ্রদ্ধা জানানোর কর্মসূচি রয়েছে।
বিবিসি বাংলা
27 December, 2025, 10:40 am
Last modified: 27 December, 2025, 10:49 am
ছবি: ফেসবুক

শরিফ ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে রাখার ঘোষণা দিয়েছে তার সংগঠন ইনকিলাব মঞ্চ। এ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার রাতভর শাহবাগে অবস্থান করেন সংগঠনটির নেতাকর্মীরা।

তবে শনিবার সকালে শাহবাগ মোড় থেকে সরে আজিজ সুপারমার্কেট ও কাঁটাবন এলাকার দিকে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে দুপুরে তারা আবার শাহবাগ মোড়ে ফিরে আসবেন।

শুক্রবার রাতে অবস্থান কর্মসূচিতে সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের ঘোষণা দেন, সরকারের উপদেষ্টারা সামনে এসে কথা না বলা পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না। একই সঙ্গে তিনি বলেন, হাদি হত্যার পরিকল্পনাকারী, হত্যাকারী এবং তাদের ভারতে পালাতে যারা সহায়তা করেছে—তাদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান চলবে।

এদিকে আজ (শনিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসংলগ্ন এলাকায় শরিফ ওসমান হাদির কবর জিয়ারত ও শ্রদ্ধা জানানোর কর্মসূচি রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে রাতে সংবাদমাধ্যমকে জানানো হয়, তারা অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন, তবে তারেক রহমানের কর্মসূচি পালনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করবেন। সংগঠনটির একজন নেতা বলেন, এ বিষয়ে বিএনপির সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে।

শনিবার সকাল সাড়ে নয়টার দিকে শাহবাগ মোড় থেকে বিবিসির সংবাদদাতা নাগিব বাহার জানান, ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা সরে যাওয়ার পর ওই এলাকায় তারেক রহমানকে স্বাগত জানিয়ে মিছিল শুরু করে ছাত্রদলের নেতাকর্মীরা।

এ ছাড়া ঢাকায় কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণার পাশাপাশি ইনকিলাব মঞ্চের চট্টগ্রাম, সিলেট ও রংপুর শাখা শনিবার স্থানীয়ভাবে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

Related Topics

টপ নিউজ

তারেক রহমান / শরিফ ওসমান বিন হাদি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাম থেকে: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। কোলাজ: টিবিএস
    মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা
  • বঙ্গভবন। ছবি: বাসস
    আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?
  • ছবি: রয়টার্স
    আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • ছবি: সৌজন্যে
    বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল
  • ছবি: ইউএনবি
    ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

Related News

  • তৃতীয় ভাসমান টার্মিনাল স্থাপন নিয়ে আগামী মাসের মধ্যেই সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী
  • একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
  • কারও কর্মদক্ষতায় সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় রদবদল করতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা
  • শরিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকতে পারে, তবে বিভেদ নেই: তারেক রহমান
  • দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন নয়, জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে: নৈশভোজ শেষে ফখরুল

Most Read

1
বাম থেকে: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা

2
বঙ্গভবন। ছবি: বাসস
বাংলাদেশ

আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

5
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net