Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বি, সি, ই ইউনিটের ফল প্রকাশ, কমেছে পাসের হার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 December, 2025, 04:55 pm
Last modified: 23 December, 2025, 06:37 pm

Related News

  • স্কুলের ভর্তিতে থাকছে না লটারি, ২০২৭ থেকে সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হত্যা: স্বামী ফাহিমের রিমান্ড শুনানি ২৪ মার্চ
  • জাকসু নির্বাচন নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ সত্য নয়: বিশ্ববিদ্যালয় প্রশাসন
  • স্বামী-সন্তানসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ফারজানার দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • জ্ঞানের জগতটা আসলে অনেক বড়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বি, সি, ই ইউনিটের ফল প্রকাশ, কমেছে পাসের হার

আজ (২৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।
টিবিএস রিপোর্ট
23 December, 2025, 04:55 pm
Last modified: 23 December, 2025, 06:37 pm
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার 'বি', 'সি' ও 'ই' ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর কিছু ইউনিটে পাস নম্বর বাড়িয়ে দেওয়ার ফলে গতবারের তুলনায় পাসের হার কিছুটা হ্রাস পেয়েছে।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।

ফলাফল দেখতে ক্লিক করুন

'বি' ইউনিট

সমাজবিজ্ঞান অনুষদভুক্ত 'বি' ইউনিটে ৩২৬টি আসনের বিপরীতে ২০ হাজার ৫৮৩ জন আবেদন করেছিলেন। পরীক্ষায় অংশ নেন ১৭ হাজার ৭৩৪ জন, যা মোট আবেদনকারীর ৮৬ দশমিক ১৬ শতাংশ। এই ইউনিটে ২ হাজার ৪৪৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, পাসের হার ১৩ দশমিক ৮০ শতাংশ।

ফলাফল সম্পর্কে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. শামছুল আলম জানান, সাধারণত 'বি' ইউনিটে মোট আসনের ১০ গুণ সংখ্যক শিক্ষার্থীর ফল প্রকাশ করা হয়। তবে এ বছর পাসের হার কম হওয়ায় সেই সংখ্যা পূরণ করা সম্ভব হয়নি। এছাড়া ওএমআর শিটে অসঙ্গতি থাকার কারণে ৪৮ জন পরীক্ষার্থীর উত্তরপত্র বাতিল করা হয়েছে বলেও তিনি জানান।

'সি' ইউনিট

কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটভুক্ত 'সি' ইউনিটে ৪৬৬টি আসনের বিপরীতে মোট আবেদন ছিল ৪৭ হাজার ৪৯৭টি। পরীক্ষায় অংশগ্রহণ করেন ৪০ হাজার ৯৫৪ জন, উপস্থিতির হার ৮৬ দশমিক ২২ শতাংশ। এই ইউনিটে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ২০৭ জন শিক্ষার্থী, যেখানে পাসের হার ১০ দশমিক ২৭ শতাংশ।

এ বিষয়ে কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক বলেন, এ বছর পাস নম্বর ৩২ থেকে বাড়িয়ে ৩৬ করা হয়েছে। মূলত এই কারণেই গত বছরের তুলনায় পাসের হার কমে গেছে।

'ই' ইউনিট

বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত 'ই' ইউনিটে ২০০টি আসনের বিপরীতে ১১ হাজার ৬১২টি আবেদন জমা পড়েছিল। এই অনুষদের ডিন সহযোগী অধ্যাপক আবু সায়েফ মো. মুনতাকিমুল বারি জানিয়েছেন, পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রায় অর্ধেকই পাস করেছেন।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে তাদের বিস্তারিত ফলাফল জানতে পারছেন। এর মাধ্যমে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়ার একটি বড় ধাপ সম্পন্ন হলো।
 
Related Topics

টপ নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় / জাবি / ভর্তি পরীক্ষা / পরীক্ষার ফল প্রকাশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • স্কুলের ভর্তিতে থাকছে না লটারি, ২০২৭ থেকে সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হত্যা: স্বামী ফাহিমের রিমান্ড শুনানি ২৪ মার্চ
  • জাকসু নির্বাচন নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ সত্য নয়: বিশ্ববিদ্যালয় প্রশাসন
  • স্বামী-সন্তানসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ফারজানার দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • জ্ঞানের জগতটা আসলে অনেক বড়

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net