Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 December, 2025, 03:35 pm
Last modified: 21 December, 2025, 03:39 pm

Related News

  • প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নয়াপল্টনের দলীয় কার্যালয়ে তারেক রহমান
  • অতীত নিয়ে পড়ে থাকলে এক চোখ অন্ধ, ভুলে গেলে দুই চোখই অন্ধ: প্রধানমন্ত্রী
  • তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক ও সুখী-সমৃদ্ধ দেশে পরিণত হবে: মির্জা ফখরুল
  • গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

টিবিএস রিপোর্ট
21 December, 2025, 03:35 pm
Last modified: 21 December, 2025, 03:39 pm
ছবি: টিবিএস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বগুড়ার দুটি আসন থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে দলের জ্যেষ্ঠ নেতারা তাদের পক্ষে এই ফরম সংগ্রহ করেন।

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে রোববার দুপুর ২টার দিকে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিমের কাছ থেকে ফরম সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ওই আসনের নির্বাচনী সমন্বয়ক হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় অন্যান্য নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। 

ফরম নিয়ে তিনি বলেন, 'বগুড়া-৭ আসন থেকে দেশমাতা খালেদা জিয়া নির্বাচন করবেন। আজ আমরা তার মনোনয়নপত্র উত্তোলন করলাম। আলহামদুলিল্লাহ। আমাদের দেশনায়ক তারেক রহমান দেশে আসছেন। তিনি দেশে ফিরলে তার সঙ্গে আলোচনা করে মনোনয়নপত্র কোথায় কবে জমা দেয়া হবে, সেটি আপনাদের জানিয়ে দেওয়া হবে।'

অন্যদিকে অন্যদিকে বগুড়া-৬ (সদর) আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. তৌফিকুর রহমানের কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

মনোনয়নপত্র উত্তোলন শেষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, 'তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। তার পক্ষ থেকে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। তিনি বগুড়া সদর আসন থেকে নির্বাচন করবেন—এটা আমাদের জন্য গর্বের। আশা করি, বগুড়াবাসী তাকে সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী করবেন।'

তারেক রহমানের ফরম সংগ্রহের সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের প্রার্থী মোশারফ করিম, বগুড়া পৌরসভার সাবেক মেয়র একেএম মাহাবুবুর রহমান এবং জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।

Related Topics

টপ নিউজ

বগুড়া / তারেক রহমান / খালেদা জিয়া / মনোনয়ন ফরম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
    টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নয়াপল্টনের দলীয় কার্যালয়ে তারেক রহমান
  • অতীত নিয়ে পড়ে থাকলে এক চোখ অন্ধ, ভুলে গেলে দুই চোখই অন্ধ: প্রধানমন্ত্রী
  • তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক ও সুখী-সমৃদ্ধ দেশে পরিণত হবে: মির্জা ফখরুল
  • গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন

5
টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
বাংলাদেশ

টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net