Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 01, 2026
তারেক রহমান দেশ চালাতে পারবেন না, উনি ফেল করেছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 July, 2026, 08:20 pm
Last modified: 31 July, 2026, 08:46 pm

Related News

  • নিজে গাড়ি চালিয়ে ঢাকার নগর ব্যবস্থাপনা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
  • হবিগঞ্জে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
  • সরকারের সমালোচনা করলে চোখ উপড়ে ফেলা হচ্ছে: নাহিদ ইসলাম
  • বিএনপি দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

তারেক রহমান দেশ চালাতে পারবেন না, উনি ফেল করেছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজের বক্তব্য নিয়ে সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি একটু ওইভাবেই কথা বলি, একটু সহ্য করতে হবে। ক্ষমতায় যখন বসেছেন, একটু গন্ডার হতে হবে।’
টিবিএস রিপোর্ট
31 July, 2026, 08:20 pm
Last modified: 31 July, 2026, 08:46 pm
ছবি: টিবিএস

তারেক রহমান দেশ চালাতে পারবেন না, উনি ফেল করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, 'তারেক রহমান আগামীর বাংলাদেশ চালাতে পারবেন না, উনি ৬ মাসে বাংলাদেশ চালানোর পরীক্ষায় ফেল করেছেন। এখন সময় এসেছে হাতে ক্ষমতা তুলে নেওয়ার।' 

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জে 'দেশ গড়তে জুলাই জাগরণ' কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, এনসিপির জুলাই মাসজুড়ে উদযাপিত কর্মসূচি 'জুলাই পদযাত্রা' এদিন দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জে যায়। কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে পদযাত্রা করে পথসভায় এসে যোগ দেন এনসিপির নেতা-কর্মীরা। এরপর সেখানে সমাবেশে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় নেতারা। 

সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'আজ থেকে ব্যবসায়ীরা কাউকে চাঁদা দেবেন না। সরকারি অফিসে ঘুষের টাকা দেবেন না।'

নিজের বক্তব্য নিয়ে সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, 'আমি একটু ওইভাবেই কথা বলি, একটু সহ্য করতে হবে। ক্ষমতায় যখন বসেছেন, একটু গন্ডার হতে হবে। তবে এমন গন্ডার হয়েন না, যে নাড়া দিলেও নড়ে না।'

শেখ হাসিনার সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'হাসিনা দিল্লিতে, ওইখানে বসে ধমক দেয়, কয় আমি আসব । বাংলাদেশের যেকোনো প্রান্ত দিয়ে হাসিনা দেশে আসলেই তার ফাঁসি নিশ্চিত করবে বাংলার জনগণ।'

ছাত্রদলের সমালোচনা করে তিনি বলেন, 'ছাত্রদল ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে ছিল, অস্বীকার করার জো নেই। কিন্তু ৫ তারিখের পরে লুটপাট কারা করেছিল?'

সীমান্ত হত্যা প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'সীমান্ত হত্যা নিয়ে এমপিরা কথা বলেন না কেন, কারণ রাতে তারা ভাগ পান।'

কোম্পানীগঞ্জের পাথর কোয়ারি বন্ধ প্রসঙ্গে তিনি বলেন, 'মানুষের কর্মসংস্থান কেড়ে নিয়েছেন, ফাজলামি পাইছেন?'

এসময় সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন শুরুর দাবিও জানান তিনি।

হযরত শাহজালাল (র.) মাজার প্রসঙ্গে তিনি বলেন, 'মাজারে অনেক জায়গায় অব্যবস্থাপনা চলছে। মাননীয় সরকার এটা সমাধান করেন, আরিফ ভাই এটা সমাধান করেন। মাজার কর্তৃপক্ষকে বলব, কাজ করতে হবে জনগণের জন্য। দানের টাকা কোথায় যায়, এটাও আমাদের খোঁজ রাখতে হবে।'

সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, 'জুলাই আন্দোলন করা দল স্বৈরাচার হলে সেটা হতে দেবে না এনসিপি। নতুন করে কেউ স্বৈরাচার হয়ে উঠতে চাইলে আমরা তাদের প্রতিরোধ করব।'

বিএনপি সরকারি প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে অভিযোগ করে তিনি বলেন, 'সব সরকারি প্রতিষ্ঠানে দলীয় লোক বসানো হচ্ছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানেও দলের লোক বসানো হয়েছে।'

তিনি আরও বলেন, 'আজ থেকে ৫ বছর পর আওয়ামী লীগ করতে চায় এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না।'

সমাবেশে সংসদ সদস্য ও নারী শক্তির কেন্দ্রীয় সদস্য সচিব মাহমুদা মিতু বলেন, 'সংসদে জনগণের কথা বলে এনসিপি। সিস্টেমের পরিবর্তন চায় এনসিপি, যে পরিবর্তনের ফলে পুলিশ ও প্রশাসন দেশের জনগণের হবে।'

কোম্পানীগঞ্জের সভা শেষে 'জুলাই পদযাত্রা'য় অংশ নেওয়া এনসিপি নেতা-কর্মীরা গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার উদ্দেশে রওয়ানা হন।

এদিকে, হবিগঞ্জের পর সিলেটের গোলাপগঞ্জেও সভা থেকে ফেরার পথে হামলার পরিপ্রেক্ষিতে পদযাত্রায় অংশ নেওয়া এনসিপি নেতাদের নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

Related Topics

টপ নিউজ

নাসীরুদ্দীন পাটওয়ারী / তারেক রহমান / এনসিপি / জুলাই পদযাত্রা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
    মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
  • ছবি: রয়টার্স
    টেস্ট পরিবেশ থেকে পালিয়ে তিন কোম্পানিতে হ্যাক করল অ্যানথ্রোপিকের এআই ‘ক্লড’
  • ছবি: টিবিএস
    রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪
  • বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
    ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক
  • ছবি: সংগৃহীত
    এবার রাজধানীর আশুলিয়ায় চায়ের দোকানের সামনে মিলল প্রেশার কুকার দিয়ে তৈরি বোমা
  • এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত
    হবিগঞ্জে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

Related News

  • নিজে গাড়ি চালিয়ে ঢাকার নগর ব্যবস্থাপনা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
  • হবিগঞ্জে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
  • সরকারের সমালোচনা করলে চোখ উপড়ে ফেলা হচ্ছে: নাহিদ ইসলাম
  • বিএনপি দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Most Read

1
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
বাংলাদেশ

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

টেস্ট পরিবেশ থেকে পালিয়ে তিন কোম্পানিতে হ্যাক করল অ্যানথ্রোপিকের এআই ‘ক্লড’

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪

4
বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
বাংলাদেশ

ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এবার রাজধানীর আশুলিয়ায় চায়ের দোকানের সামনে মিলল প্রেশার কুকার দিয়ে তৈরি বোমা

6
এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হবিগঞ্জে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net