Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
মব ভায়োলেন্সের সুষ্ঠু বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 December, 2025, 02:55 pm
Last modified: 21 December, 2025, 03:52 pm

Related News

  • ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • স্মরণ: অধ্যাপক আরেফিন সিদ্দিক
  • গণপিটুনিতে তোফাজ্জল হত্যা: ২৮ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী ও সাংবাদিকদের মারধর: চার পুলিশ সদস্য প্রত্যাহার
  • রমনার ডিসি মাসুদ আলমকে অপসারণের দাবিতে বিক্ষোভ ঢাবি শিক্ষার্থীদের

মব ভায়োলেন্সের সুষ্ঠু বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

রাকিব বলেছেন, 'ছাত্রশিবির বলেছিল ক্যাম্পাসে তারা লেজুড়বৃত্তিক রাজনীতি ছাত্র রাজনীতি চায় না। অনেক ক্যাম্পাসে তারা মব ক্রিয়েট করেছে। পরবর্তীতে দেখা গেছে, বাংলাদেশের শ্রেষ্ঠ লেজুড়বৃত্তিক ছাত্র সংগঠন হিসেবে ছাত্র শিবির আবির্ভূত হয়েছে। বাংলাদেশ শ্রেষ্ঠ মুনাফেক হিসেবে তারা আবির্ভূত হয়েছে। তারা সবচেয়ে বেশি দাড়িপাল্লায় ভোট চেয়ে বেড়াচ্ছে'।
টিবিএস রিপোর্ট
21 December, 2025, 02:55 pm
Last modified: 21 December, 2025, 03:52 pm
ছবি: টিবিএস

দেশব্যাপী হওয়া মব ভায়োলেন্স বা সংঘবদ্ধ সহিংসতার সুষ্ঠু বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার (২১ ডিসেম্বর) বেলা পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে টিএসসির পায়রা চত্বর থেকে মিছিলটি বের করা হয়।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর, মল চত্বর, কলা ভবন ও কেন্দ্রীয় লাইব্রেরি হয়ে পুনরায় টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত (দুপুর ১টা ২০ মিনিট) সেখানে সমাবেশ করছিলেন নেতাকর্মীরা।

কর্মসূচিতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, 'ছাত্রশিবির বলেছিল ক্যাম্পাসে তারা লেজুড়বৃত্তিক রাজনীতি ছাত্র রাজনীতি চায় না। অনেক ক্যাম্পাসে তারা মব ক্রিয়েট করেছে। পরবর্তীতে দেখা গেছে, বাংলাদেশের শ্রেষ্ঠ লেজুড়বৃত্তিক ছাত্র সংগঠন হিসেবে ছাত্র শিবির আবির্ভূত হয়েছে। বাংলাদেশ শ্রেষ্ঠ মুনাফেক হিসেবে তারা আবির্ভূত হয়েছে। তারা সবচেয়ে বেশি দাড়িপাল্লায় ভোট চেয়ে বেড়াচ্ছে'। 

রাকিব বলেন, 'ওসমান হাদী যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল, তখন আমরা দোয়া করছি, প্রতিবাদ জানাচ্ছি, ঠিক সেসময় একটি বিশেষ গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকারের প্রচেষ্টায় লিপ্ত ছিল। ডাকসু–রাকসুর কিছু নেতৃবৃন্দ, জাহাঙ্গীরনগর ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের নেতৃবৃন্দ তারা একেকদিন একেকজন গ্যাং হয়ে প্রোপাগান্ডা ছড়িয়েছে। সর্বশেষ, গতকাল ওসমান হাদীর কবর নিয়েও তারা প্রোপাগাণ্ডা ছড়িয়েছে । এদের বিচার বাংলাদেশে একদিন হবে ইনশাল্লাহ'। 

শিবিরকে ইঙ্গিত করে ছাত্রদলের এই সভাপতি বলেন, 'বিশেষ একটি ছাত্রসংগঠন যারা প্রকাশ্যেই মবের সাথে জড়িত তাহলে তারা পেছনে গিয়ে তাদের কর্মীদের কী ধরনের নোংরা প্রোপাগান্ডার সাথে ট্রেনিং দেওয়ায় আমি ছাত্রসমাজকে বিষয়টি ভেবে দেখার অনুরোধ জানাচ্ছি। যাদের গুপ্ত রাজনীতি রয়েছে তারাই প্রকাশ্যে মব সন্ত্রাসের সাথে জড়িত। তারা প্রকাশ্যে প্রোপাগান্ডা, মিথ্যাচারের রাজনীতির সাথে জড়িত। ওসমান হাদীর হত্যাকান্ডকে কেন্দ্র করে তারা প্রতিটি ক্যাম্পাসে তার প্রমাণ দিয়েছে'।

মিছিলে 'আয়েশাকে পুড়িয়ে মারে, ইন্টেরিম কি করে', 'উই ওয়ান্ট, জাস্টিস জাস্টিস', 'দীপু দাসকে পুড়িয়ে মারে, প্রশাসন কি করে', 'নিরাপদ বাংলাদেশ, ছাত্রদলের অঙ্গীকার'সহ নানা স্লোগান দেন সংগঠনটি নেতাকর্মীরা।

এর আগে শনিবার এই বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় সংগঠনটি। ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাসকে আগুনে পুড়িয়ে হত্যা এবং লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বাড়িতে আগুন লাগিয়ে তার ৭ বছরের শিশুকন্যা আয়েশাকে হত্যার ঘটনার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

ছাত্রদল / মব ভায়োলেন্স / ঢাকা বিশ্ববিদ্যালয় / বিক্ষোভ কর্মসূচি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
    বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • ছবি: টিবিএস
    আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

Related News

  • ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • স্মরণ: অধ্যাপক আরেফিন সিদ্দিক
  • গণপিটুনিতে তোফাজ্জল হত্যা: ২৮ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী ও সাংবাদিকদের মারধর: চার পুলিশ সদস্য প্রত্যাহার
  • রমনার ডিসি মাসুদ আলমকে অপসারণের দাবিতে বিক্ষোভ ঢাবি শিক্ষার্থীদের

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

5
বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net