Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
অর্থনীতিতে ৩৬২ বিলিয়ন ডলার যোগ করতে যমুনা নদীকেন্দ্রিক বড় প্রকল্প নিচ্ছে সরকার

অর্থনীতি

জাহিদুল ইসলাম
11 March, 2021, 06:10 pm
Last modified: 11 March, 2021, 06:09 pm

Related News

  • বেপজা অর্থনৈতিক অঞ্চলে হাইড্রোপনিক্স টেন্ট: ৩০.৫ মিলিয়ন ডলার বিনিয়োগে ৩,০০০ কর্মসংস্থানের আশা
  • যে কারণে বিজিএমই-এর গার্মেন্টস পার্কসহ ১০ অর্থনৈতিক অঞ্চলের লাইসেন্স বাতিল হলো
  • বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: বিডা প্রধান
  • অনুমোদন পেল ৯ অর্থনৈতিক অঞ্চল, উদ্বেগ গ্যাস সরবরাহ নিয়ে
  • চীনা বিনিয়োগকারীদের টানতে অর্থনৈতিক অঞ্চল স্থাপনে ৪,০৫৬ কোটি টাকার ফাস্ট-ট্র্যাক প্রকল্প

অর্থনীতিতে ৩৬২ বিলিয়ন ডলার যোগ করতে যমুনা নদীকেন্দ্রিক বড় প্রকল্প নিচ্ছে সরকার

শতবর্ষী ডেল্টা প্ল্যানের আওতায় ১৩.৪ বিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়ন হলে ২০৪৪ সাল নাগাদ দেশের অর্থনীতিতে ৩৬২ বিলিয়ন ডলার যোগ হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক, যা দেশি মুদ্রায় প্রায় ৩০.৭১ লাখ কোটি টাকা। এটি বাংলাদেশের জিডিপির আকারের তুলনায়ও বেশি।
জাহিদুল ইসলাম
11 March, 2021, 06:10 pm
Last modified: 11 March, 2021, 06:09 pm

দেশের সবচেয়ে খরস্রোতা নদী যমুনার রংপুর থেকে সিরাজগঞ্জ পর্যন্ত ২০৫ কিলোমিটারে নাব্যতা বাড়িয়ে নৌ যোগাযোগের কেন্দ্রে পরিণত করতে এবং নদী শাসন ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে এলাকাটিকে অর্থনৈতিক করিডোর হিসেবে গড়ে তুলতে একটি প্রকল্প হাতে নিচ্ছে সরকার।

শতবর্ষী ডেল্টা প্ল্যানের আওতায় ১৩.৪ বিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়ন হলে ২০৪৪ সাল নাগাদ দেশের অর্থনীতিতে ৩৬২ বিলিয়ন ডলার যোগ হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক, যা দেশি মুদ্রায় প্রায় ৩০.৭১ লাখ কোটি টাকা। এটি বাংলাদেশের জিডিপির আকারের তুলনায়ও বেশি।

পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) 'সাপোর্ট টু ইমপ্লিমেন্টেশন অফ দ্য বাংলাদেশ ডেল্টা প্ল্যান' এর বাস্তবায়ন কমিটির সভায় সম্প্রতি এসব বিষয় উঠে এসেছে। এ প্রকল্পের মাধ্যমে ডেল্টা প্ল্যান বাস্তবায়নের দায়িত্ব পালন করে থাকে জিইডি। 

সভায় জিইডি জানায়, ড্রেজিংয়ের মাধ্যমে যমুনা নদীর নাব্যতা বাড়ানো গেলে বিপুল পরিমাণ জমি পুনরোদ্ধার হবে। সেচের স্থায়ী ব্যবস্থার মাধ্যমে দুই তীরে খাদ্য উৎপাদনও বাড়বে। পাশাপাশি সড়ক ও রেল পথের বিকল্প হিসেবে নৌ-পথে যাতায়াত ও পণ্য পরিবহণ ব্যবস্থা নিশ্চিত হবে। বিশেষ করে ভারতসহ নেপাল ও ভুটানের সঙ্গে পণ্য পরিবহন সহজ হবে।

নদীভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার অংশ হিসেবে বিশ্বব্যাংক যমুনার তীরে অর্থনৈতিক অঞ্চল স্থাপন, ইকো-ট্যুরিজম, টাউনশিপ ও শিক্ষা হাব গড়ে তোলারও পরামর্শ দিয়েছে বলে সভায় উঠে এসেছে।

এ পরিকল্পনা বাস্তবায়নের প্রথম পদক্ষেপ হিসেবে যমুনা রিভার ইকোনমিক করিডোর ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রণয়ন করছে পানিসম্পদ মন্ত্রণালয়। এতে বিশ্বব্যাংক থেকে ঋণ বাবদ ১.৩ বিলিয়ন ডলারের পাশাপাশি জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জাইকা) থেকেও সহায়তা আশা করছে সরকার।

অর্থায়নের বিষয়ে প্রাথমিক সম্মতি দিয়ে তৈরি করা একটি অবস্থানপত্রে বিশ্বব্যাংক বলেছে, পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে এলাকাটিকে নদীভিত্তিক অর্থনীতির কেন্দ্রে পরিণত করতে পারলে বাংলাদেশের বার্ষিক রপ্তানি আয় বাড়বে ৩০ বিলিয়ন ডলার।

এ বিষয়ে জিইডির সদস্য ড. শামসুল আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, শতবর্ষী পরিকল্পনার আলোকে সারাদেশের নদী ও উপকূল ব্যবস্থাপনার মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি কমিয়ে আনা, কৃষি উৎপাদন বাড়ানো, নৌ-পথে পণ্য পরিবহন ব্যবস্থার উন্নয়নে কাজ করা হবে। 

তিনি জানান, প্রথম অবস্থায় এ প্রকল্পের জন্য যমুনার ২০৫ কিলোমিটার এলাকা চিহ্নিত করা হয়েছে। যমুনার এ অংশে নাব্যতা বাড়ানোর পাশাপাশি দুই তীরে পরিকল্পিত উন্নয়ন হবে। পাশাপাশি জলপথের মাধ্যমে ভারত ছাড়াও নেপাল ও ভূটান পর্যন্ত পণ্য পরিবহণ করা হবে। 

তিনি জানান, ডেল্টা প্ল্যান প্রণয়নে নেদারল্যান্ডস সরকারের সহায়তা পাওয়া গেছে। এর আওতায় প্রস্তাবিত প্রকল্পে নেদারল্যান্ডস ছাড়াও বিশ্বব্যাংক, জাইকা, এডিবি, এআইআইবি, জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, দ্য ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও দ্যা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এর মতো বিভিন্ন দেশ ও সংস্থার সহায়তা চাওয়া হয়েছে। বিভিন্ন দাতা দেশ থেকে সহায়তার বিষয়ে আশ্বস্থ করা হয়েছে বলেও তিনি জানান।

যেসব খাতে ব্যয় হবে ১৩.৪ বিলিয়ন ডলার:    

যমুনায় অর্থনৈতিক করিডোর উন্নয়নে বিশ্বব্যাংকের চিহ্নিত প্রস্তাবিত  বিনিয়োগের মধ্যে ২.৮ বিলিয়ন ডলার ব্যয় হবে নদী খনন ও ড্রেজিংয়ে। নদী শাসনে ব্যয় প্রস্তাব করা হয়েছে ৩.৭ বিলিয়ন ডলার। ৫.৯ বিলিয়ন ডলার ব্যয় করা হবে অর্থনৈতিক অঞ্চল স্থাপনে। এর বাইরে আরও ১ বিলিয়ন ডলার ব্যয় হবে বিভিন্ন অবকাঠামো পরিচালনা ও রক্ষণাবেক্ষণে। সব মিলে ১৩.৪ বিলিয়ন ডলার বিনিয়োগের চাহিদা চিহ্নিত করেছে সংস্থাটি।

যে সুফল আসবে: 

বিশ্বব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, প্রকল্প বাস্তবায়নের কাজ শেষ হলে নদী ভাঙ্গন, বন্যা ও ফসলের ক্ষতির পরিমাণ কমে আসবে। এতে তীরবর্তী প্রতিটি পরিবারের বছরে সাশ্রয় হবে ১২৫০ থেকে ২০০০ ডলার। সারা দেশে দারিদ্রের হার ২৫ শতাংশে নেমে আসলেও যমুনার তীরের জেলাগুলোতে এটি এখনও ৩৭ শতাংশ। দারিদ্র নিরসনে এ বৈষম্য দূর করতে প্রকল্পটি ভূমিকা রাখবে।  

বিশ্বব্যাংক আরও জানায়, যমুনায় নাব্যতা সংকটের কারণে ৫০০ টনের বেশি ওজনবাহী কোন নৌযান চলতে পারে না। এ নদীর গভীরতা বাড়লে ভারত ও বাংলাদেশের মধ্যে বার্ষিক পণ্য পরিবহণ ৩৫ লাখ টন থেকে তিন গুণ বেড়ে ১.১৫ কোটি টনে দাঁড়াবে। নেপাল ও ভূটান পর্যন্ত পণ্য পরিবহণ করলে এর পরিমাণ আরও বাড়বে ।

তা ছাড়া সড়ক ও রেল পথের চাইতে নৌ-পথে পণ্য পরিবহণে ব্যয় কম হয় এবং  পরিবেশের ক্ষতি রোধ করা যাবে বলে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়। 

ডেল্টা সম্পর্কিত প্রজেক্টসমূহে অর্থায়ন করবে ডেল্টা ফান্ড

জিইডি ডেল্টা প্ল্যান সম্পর্কিত প্রজেক্টসমূহে অর্থায়নের ব্যাপারে ডেল্টা ফান্ডের ড্রাফট চূড়ান্ত করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই পরিকল্পনার অধীনে ২০৩০ সাল পর্যন্ত ৩৮ বিলিয়ন ডলারের ৮০ টি বিনিয়োগ ক্ষেত্র ঠিক করা হয়েছে। এর মধ্যে অবকাঠামোগত প্রজেক্ট রয়েছে ৬৫ টি এবং প্রাতিষ্ঠানিক ও জ্ঞান উন্নয়ন সম্পর্কিত প্রজেক্ট রয়েছে ১৫ টি। আমাদের বর্তমান সম্পদের সহজলভ্যতার তুলনায় এটি তিন থেকে চার গুণ বেশি।

ড শামসুল আলম বলেন, সরকার গত এক দশকে পানি সম্পদ খাতে মোট জিডিপির ০ দশমিক ৬ থেকে ০ দশমিক ৮ শতাংশ ব্যয় করেছে। ২০৩০ সালের মধ্যে এই ব্যয় বেড়ে ২ দশমিক ৫ শতাংশে এসে দাঁড়াবে।

এই ২ দশমিক ৫ শতাংশ জিডিপির মধ্যে ২ শতাংশ ব্যয় হবে নতুন বিনিয়োগে এবং বাকি ০ দশমিক ৫ শতাংশ ব্যয় হবে কার্যক্রম ও রক্ষণাবেক্ষণ প্রক্রিয়ায়।

ডেল্টা উইং স্থাপন করবে জিইডি 

পরিকল্পনা বাস্তবায়নের পূর্ণাঙ্গ দায়িত্ব ও সার্বিক সহযোগিতা, সুবিধা দেয়া এবং ডেল্টা প্ল্যান এর কার্যক্রম হালনাগাদ করা ইত্যাদি বিষয় নিশ্চিতের জন্যে জিইডি একটি ডেল্টা উইং স্থাপনের ড্রাফট তৈরি করেছে।

অভ্যন্তরীণভাবেই ড্রাফট প্রস্তাবটি দুইবার রিভিউ করা হয়েছে। সম্প্রতি জিইডির একজন উর্ধ্বতন কর্মকর্তা আবার ড্রাফটটি রিভিউ করেছেন এবং কিছু নতুন সুপারিশও করেছেন। 

  • সংবাদটি ইংরেজিতে পড়ুন: A major dredging effort to add $362bn to economy
     

Related Topics

টপ নিউজ

ডেলটা প্ল্যান / যমুনা নদী / অর্থনৈতিক অঞ্চল / অর্থনৈতিক প্রকল্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের
  • য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

Related News

  • বেপজা অর্থনৈতিক অঞ্চলে হাইড্রোপনিক্স টেন্ট: ৩০.৫ মিলিয়ন ডলার বিনিয়োগে ৩,০০০ কর্মসংস্থানের আশা
  • যে কারণে বিজিএমই-এর গার্মেন্টস পার্কসহ ১০ অর্থনৈতিক অঞ্চলের লাইসেন্স বাতিল হলো
  • বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: বিডা প্রধান
  • অনুমোদন পেল ৯ অর্থনৈতিক অঞ্চল, উদ্বেগ গ্যাস সরবরাহ নিয়ে
  • চীনা বিনিয়োগকারীদের টানতে অর্থনৈতিক অঞ্চল স্থাপনে ৪,০৫৬ কোটি টাকার ফাস্ট-ট্র্যাক প্রকল্প

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

3
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

4
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

5
য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net