Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা এড়াতে টিকটকের মালিকানা ছাড়ছে বাইটড্যান্স, চুক্তি সই

আন্তর্জাতিক

বিবিসি
19 December, 2025, 12:35 pm
Last modified: 19 December, 2025, 12:35 pm

Related News

  • ১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর
  • বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি সই বৃহস্পতিবার
  • ইরানের নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা, ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
  • ইরান আলোচনার জন্য মঙ্গলবার পাকিস্তান যাচ্ছেন ভ্যান্স: অ্যাক্সিওস
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফার আলোচনার কোনো তারিখ নির্ধারিত হয়নি: ইরান

যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা এড়াতে টিকটকের মালিকানা ছাড়ছে বাইটড্যান্স, চুক্তি সই

নতুন এই যৌথ উদ্যোগে ওরাকল, সিলভার লেক এবং সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিনিয়োগ সংস্থা এমজিএক্সের মতো প্রতিষ্ঠানগুলো অংশীদার হিসেবে থাকবে। আগামী ২২ জানুয়ারি এই চুক্তি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
বিবিসি
19 December, 2025, 12:35 pm
Last modified: 19 December, 2025, 12:35 pm
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম চালিয়ে যেতে শেষ পর্যন্ত মালিকানা হস্তান্তরের পথেই হাঁটল চীনা কোম্পানি বাইটড্যান্স। প্রতিষ্ঠানটি তাদের মার্কিন অংশের অধিকাংশ মালিকানা ছেড়ে দিতে যুক্তরাষ্ট্রের এবং বৈশ্বিক বিনিয়োগকারীদের সঙ্গে চূড়ান্ত চুক্তি সই করেছে।

গতকাল বৃহস্পতিবার কর্মীদের কাছে পাঠানো এক মেমোতে টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তা শাও জি চিউ এ তথ্য জানান।

মেমোতে বলা হয়েছে, নতুন এই যৌথ উদ্যোগে ওরাকল, সিলভার লেক এবং সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিনিয়োগ সংস্থা এমজিএক্সের মতো প্রতিষ্ঠানগুলো অংশীদার হিসেবে থাকবে। আগামী ২২ জানুয়ারি এই চুক্তি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। এর মধ্য দিয়ে জাতীয় নিরাপত্তার অজুহাতে বাইটড্যান্সকে যুক্তরাষ্ট্রের কার্যক্রম বিক্রি করে দেওয়ার জন্য ওয়াশিংটন যে চাপ দিয়ে আসছিল, তার অবসান হতে যাচ্ছে।

নতুন চুক্তি অনুযায়ী, বাইটড্যান্স টিকটকের মার্কিন ব্যবসার মাত্র ১৯ দশমিক ৯ শতাংশ নিজেদের হাতে রাখবে। অন্যদিকে ওরাকল, সিলভার লেক এবং আবুধাবিভিত্তিক এমজিএক্স—প্রত্যেকে ১৫ শতাংশ করে মালিকানা পাবে। বাকি ৩০ দশমিক ১ শতাংশ মালিকানা থাকবে বাইটড্যান্সের বর্তমান বিনিয়োগকারীদের সহযোগী প্রতিষ্ঠানগুলোর হাতে।

টিকটকের পক্ষ থেকে বলা হয়েছে, এই চুক্তির ফলে ১৭ কোটির বেশি মার্কিন ব্যবহারকারী কোনো বাধা ছাড়াই অ্যাপটি ব্যবহার করতে পারবেন। এর আগে হোয়াইট হাউস জানিয়েছিল, চুক্তির অংশ হিসেবে ওরাকল টিকটকের 'রেকমেন্ডেশন অ্যালগরিদম'-এর লাইসেন্স পাবে।

২০২৪ সালের এপ্রিলে জো বাইডেন প্রশাসনের সময় মার্কিন কংগ্রেস টিকটক নিষিদ্ধে একটি আইন পাস করে। সেখানে শর্ত ছিল, মালিকানা হস্তান্তর না করলে ২০২৫ সালের ২০ জানুয়ারি থেকে অ্যাপটি নিষিদ্ধ হবে। তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সেই সময়সীমা কয়েক দফায় বাড়ানো হয়। গত সেপ্টেম্বরে ট্রাম্প জানিয়েছিলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে তার কথা হয়েছে এবং তিনি এই চুক্তিতে সায় দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) প্রভাষক আলভিন গ্রেলিন এ বিষয়ে বলেন, 'টিকটক যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের বৃহত্তর ক্ষেত্রে একটি দর-কষাকষির হাতিয়ারে পরিণত হয়েছিল। বেইজিংয়ের এই সম্মতি এখন আর নতি স্বীকার মনে হচ্ছে না, বরং মনে হচ্ছে দুই পক্ষই উত্তেজনা কমানোর কৌশলী অবস্থান নিয়েছে।'

চুক্তির শর্ত অনুযায়ী, বাইরের হস্তক্ষেপ বা প্রভাব ঠেকাতে টিকটকের 'রেকমেন্ডেশন অ্যালগরিদম' আমেরিকান ব্যবহারকারীদের তথ্যের ওপর ভিত্তি করে নতুন করে সাজানো হবে। তবে সিনেটর ওয়াইডেন সন্দেহ প্রকাশ করে বলেন, 'টিকটকের অ্যালগরিদম আদৌ নিরাপদ হাতে যাচ্ছে কি না, তা স্পষ্ট নয়।' 

Related Topics

টপ নিউজ

টিকটক / মালিকানা / চুক্তি / মার্কিন নিষেধাজ্ঞা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ছবি: সংগৃহীত
    বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
    রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

Related News

  • ১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর
  • বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি সই বৃহস্পতিবার
  • ইরানের নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা, ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
  • ইরান আলোচনার জন্য মঙ্গলবার পাকিস্তান যাচ্ছেন ভ্যান্স: অ্যাক্সিওস
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফার আলোচনার কোনো তারিখ নির্ধারিত হয়নি: ইরান

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

5
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

6
‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
ফিচার

রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net