Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 04, 2026
ইরানে 'সহিংস গ্রেপ্তারের' পর হাসপাতালে নেওয়া হয়েছে শান্তিতে নোবেলজয়ী নার্গিসকে, পরিবারের অভিযোগ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
16 December, 2025, 10:10 am
Last modified: 16 December, 2025, 10:14 am

Related News

  • ইরানের বিরুদ্ধে ড্রোন উড়িয়ে বড় ঝুঁকি নিল সৌদি-আমিরাত
  • ইরান সংঘাত ‘ন্যায়যুদ্ধের’ মানদণ্ড পূরণ করে না: মার্কিন সামরিক বাহিনীর আর্চবিশপ
  • ট্রাম্পের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করল ইরান
  • ইরান যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৭ বিমান হারিয়েছে মার্কিন বিমানবাহিনী
  • ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের ১ ক্রুকে উদ্ধারের দাবি মার্কিন বাহিনীর 

ইরানে 'সহিংস গ্রেপ্তারের' পর হাসপাতালে নেওয়া হয়েছে শান্তিতে নোবেলজয়ী নার্গিসকে, পরিবারের অভিযোগ

গত শুক্রবার ইরানের মাশহাদ শহরে একটি স্মরণসভায় যোগ দিতে গেলে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদীকে গ্রেপ্তার করা হয়।
টিবিএস ডেস্ক
16 December, 2025, 10:10 am
Last modified: 16 December, 2025, 10:14 am
নার্গিস মোহাম্মদী। ছবি :এএফপি

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ইরানের মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদীকে গ্রেপ্তারের সময় বেধড়ক মারধর করা হয়েছে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। নার্গিস মোহাম্মদীর পরিবারের বরাতে এ তথ্য জানিয়েছে নার্গিস ফাউন্ডেশন। খবর বিবিসি'র।

নার্গিস ফাউন্ডেশন জানায়, ৫৩ বছর বয়সী এই মানবাধিকার কর্মী রোববার কারাগার থেকে পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন। তিনি জানান, সাদা পোশাকের নিরাপত্তা এজেন্টরা তার ওপর হামলা চালায় এবং লাঠি দিয়ে মাথা ও ঘাড়ে প্রচণ্ড আঘাত করে। আঘাত এতটাই গুরুতর ছিল যে তাকে দুবার হাসপাতালের জরুরি বিভাগে নিতে হয়েছে।

গত শুক্রবার মাশহাদ শহরে একটি স্মরণসভায় যোগ দিতে গেলে তাকে গ্রেপ্তার করা হয়। ইরানি কর্তৃপক্ষ মারধরের অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য না করলেও জানিয়েছে, 'উসকানিমূলক বক্তব্য' দেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়েছে। মাশহাদের প্রসিকিউটর হাসান হেমাতিফার জানান, নার্গিস মোহাম্মদীসহ মোট ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে শান্তি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

নার্গিস মোহাম্মদী ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। জীবনের ১০ বছরেরও বেশি সময় তিনি কারাগারে কাটিয়েছেন। 'রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার' এবং 'জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের' অভিযোগে তিনি ১৩ বছরের কারাদণ্ড ভোগ করছেন। যদিও তিনি এসব অভিযোগ ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছেন। চিকিৎসার প্রয়োজনে ২০২৪ সালের ডিসেম্বরে তাকে কুখ্যাত এভিন কারাগার থেকে সাময়িক মুক্তি দেওয়া হয়েছিল।

শুক্রবার তিনি মানবাধিকার কর্মী ও আইনজীবী খসরু আলিকর্দির স্মরণসভায় অংশ নেন, যার মৃত্যুকে মানবাধিকার সংগঠনগুলো 'রহস্যজনক' বলে উল্লেখ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে প্রায় ১৫ জন এজেন্ট নার্গিসকে ঘিরে ধরে, তার চুল ধরে টানে এবং লাঠিপেটা করে। এ সময় সেপিদেহ ঘোলিয়ান ও পুরান নাজেমিসহ আরও দুই মানবাধিকার কর্মীকেও মারধর করা হয়।

ফোনে নার্গিস পরিবারকে জানান, তাকে 'ইসরায়েলি সরকারের সঙ্গে সহযোগিতার' অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এবং হত্যার হুমকি দিয়ে বলা হয়েছে, 'আমরা তোমার মাকে শোকের সাগরে ভাসাব।' বর্তমানে কোন নিরাপত্তা সংস্থা তাকে আটক করে রেখেছে, সে বিষয়ে তাকে কোনো তথ্য জানানো হয়নি।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে নরওয়ের নোবেল কমিটি। তারা একে সহিংস গ্রেপ্তার' হিসেবে উল্লেখ করে নার্গিস মোহাম্মদীর নিরাপত্তা নিশ্চিত করা এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি ও মোহাম্মদ রাসুলফসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।

Related Topics

টপ নিউজ

ইরান / নার্গিস মোহাম্মদী / গ্রেপ্তার / মারধর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় ২ মার্চ ২০২৬ দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর করে আছে একটি বাণিজ্যিক জাহাজ। ছবি: স্ট্রিংগার/ আনাদোলু এজেন্সি
    সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স
  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: তাসনিম নিউজ
    ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

Related News

  • ইরানের বিরুদ্ধে ড্রোন উড়িয়ে বড় ঝুঁকি নিল সৌদি-আমিরাত
  • ইরান সংঘাত ‘ন্যায়যুদ্ধের’ মানদণ্ড পূরণ করে না: মার্কিন সামরিক বাহিনীর আর্চবিশপ
  • ট্রাম্পের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করল ইরান
  • ইরান যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৭ বিমান হারিয়েছে মার্কিন বিমানবাহিনী
  • ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের ১ ক্রুকে উদ্ধারের দাবি মার্কিন বাহিনীর 

Most Read

1
হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় ২ মার্চ ২০২৬ দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর করে আছে একটি বাণিজ্যিক জাহাজ। ছবি: স্ট্রিংগার/ আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স

2
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

3
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: তাসনিম নিউজ
আন্তর্জাতিক

ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net