Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
অস্ট্রেলিয়ার সমুদ্রসৈকতে গুলি চালানো দুই ব্যক্তি বাবা-ছেলে: পুলিশ

আন্তর্জাতিক

রয়টার্স
15 December, 2025, 11:35 am
Last modified: 15 December, 2025, 11:35 am

Related News

  • হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান: হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া ও জাপান
  • রাজধানীর শহীদ মিনার এলাকায় গুলি, আহত ১
  • রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাহার করে দেশে ফিরছেন তিন ইরানি নারী ফুটবলার
  • করাচিতে কনস্যুলেটে হামলা: বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে মার্কিন মেরিন সদস্যরা

অস্ট্রেলিয়ার সমুদ্রসৈকতে গুলি চালানো দুই ব্যক্তি বাবা-ছেলে: পুলিশ

পুলিশ জানিয়েছে, বাবাটির কাছে ২০১৫ সাল অস্ত্রের লাইসেন্স আছে এবং তার লাইসেন্স করা ছয়টি অস্ত্র ছিল।
রয়টার্স
15 December, 2025, 11:35 am
Last modified: 15 December, 2025, 11:35 am
বন্দুক হামলার পর ঘটনাস্থলে পুলিশ সদস্যরা। ছবি: রয়টার্স

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে ইহুদিদের একটি উৎসবে ১৫ জনকে গুলি করে হত্যার অভিযোগে অভিযুক্ত দুই বন্দুকধারী ছিলেন বাবা ও ছেলে। সোমবার পুলিশ এই তথ্য জানিয়েছে। গত প্রায় ৩০ বছরের মধ্যে অস্ট্রেলিয়ার সবচেয়ে ভয়াবহ বন্দুক সহিংসতার শিকার এই মানুষগুলোর জন্য দেশজুড়ে শোক পালন করা হচ্ছে।

পুলিশ সোমবার এক সংবাদ সম্মেলনে জানায়, ৫০ বছর বয়সী বাবা ঘটনাস্থলেই নিহত হয়েছেন, ফলে মৃতের সংখ্যা বেড়ে ১৬ হয়েছে। আর ২৪ বছর বয়সী ছেলে হাসপাতালে গুরুতর আহত অবস্থায় আছেন।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এবিসি এবং অন্যান্য স্থানীয় সংবাদ মাধ্যম বাবা-ছেলেকে যথাক্রমে সাজিদ আকরাম এবং নাভিদ আকরাম বলে শনাক্ত করেছে।

কর্মকর্তারা রোববার ঘটা এই গুলির ঘটনাকে ইহুদি-বিদ্বেষী হামলা হিসেবে বর্ণনা করেছেন।

পুলিশ জানিয়েছে, এই হামলার পর ৪০ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তাও রয়েছেন। তাদের অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল। নিহত ও আহতদের বয়স ১০ বছর থেকে ৮৭ বছরের মধ্যে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গরমের সন্ধ্যায় লোকে লোকারণ্য বিখ্যাত এই সৈকতে হামলাটি প্রায় ১০ মিনিট ধরে চলেছিল। এর ফলে সৈকতের বালি এবং আশেপাশের রাস্তাগুলোতে শত শত মানুষ দিগ্বিদিক ছুটোছুটি করতে থাকে।

পুলিশ জানিয়েছে, ওই ইহুদিদের উৎসব 'হানুক্কাহ' ইভেন্টটি সৈকতের কাছে একটি ছোট পার্কে অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে প্রায় এক হাজার মানুষ উপস্থিত ছিলেন।

হামলার সময় একজন পথচারী এক বন্দুকধারী ব্যক্তিকে জাপটে ধরে নিরস্ত্র করার চেষ্টা করেন। এমন দৃশ্য ভিডিওতে ধরা পড়লে পরে মানুষ তাকে নায়ক উপাধি দেন।

৭ নিউজ অস্ট্রেলিয়া তার এক আত্মীয়ের বরাত দিয়ে জানিয়েছে, ওই নায়কের নাম আহমেদ আল আহমেদ। ৪৩ বছর বয়সী এই ব্যক্তি একজন ফলের দোকানের মালিক। তিনি দুইবার গুলিবিদ্ধ হয়েছেন এবং তার অস্ত্রোপচার হয়েছে।

সোমবার দুপুর নাগাদ ওই নায়কের (আহমেদ আল আহমেদ) জন্য তৈরি করা একটি তহবিল সংগ্রহের পেজ সাড়ে তিন লাখ অস্ট্রেলিয়ান ডলারেরও বেশি (যা প্রায় দুই লাখ ৩৩ হাজার মার্কিন ডলার) সংগ্রহ করেছে।

পুলিশ অবশ্য বন্দুকধারীদের নাম প্রকাশ করেনি, তবে জানিয়েছে, বাবার ২০১৫ সাল থেকে অস্ত্রের লাইসেন্স আছে এবং লাইসেন্স করা ছয়টি অস্ত্র ছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বলেন, বাবা ১৯৯৮ সালে ছাত্র ভিসা নিয়ে অস্ট্রেলিয়ায় এসেছিলেন, অন্যদিকে তার ছেলে অস্ট্রেলিয়ার জন্মসূত্রে নাগরিক।

পুলিশ অস্ত্রগুলোর বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি, তবে ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে যে বন্দুকধারীরা বোল্ট-অ্যাকশন রাইফেল এবং একটি শটগান দিয়ে গুলি চালাচ্ছিল।

নিউ সাউথ ওয়েলস পুলিশের কমিশনার মাল ল্যানিয়ন সাংবাদিকদের বলেছেন, "আমরা বর্তমানে এই দুই ব্যক্তির নেপথ্যের সব তথ্য যাচাই করছি। এই মুহূর্তে তাদের সম্পর্কে আমাদের কাছে খুব কম তথ্যই আছে।"

বন্ডি এলাকার ২৭ বছর বয়সী বাসিন্দা মরগান গ্যাব্রিয়েল জানান, তিনি যখন কাছাকাছি একটি সিনেমার দিকে যাচ্ছিলেন, তখন তিনি প্রথমে যা শোনেন, সেগুলোকে তিনি পটকার আওয়াজ ভেবেছিলেন। কিন্তু এর পরপরই মানুষজন রাস্তার দিকে দৌড়াতে শুরু করে।

মরগান গ্যাব্রিয়েল (প্রত্যক্ষদর্শী) বলেন, "আমি প্রায় ছয়-সাত জন মানুষকে আশ্রয় দিয়েছিলাম। তাদের মধ্যে দুজন ছিল আমার ঘনিষ্ঠ বন্ধু, আর বাকিরা ছিল রাস্তায় থাকা সাধারণ মানুষ। তাদের ফোনগুলো সৈকতে পড়েছিল, আর সবাই শুধু সেখান থেকে পালিয়ে বেড়াচ্ছিল।

তিনি আরও বলেন, "আজ সকালটা খুবই দুঃখের... সাধারণত সোমবার বা অন্য কোনো সকালে এখানে ভিড় থাকে। মানুষ সাঁতার কাটে, সার্ফিং করে, দৌড়ায়। কিন্তু আজ পরিবেশটা খুবই নিস্তব্ধ। একটা গম্ভীর ও শোকের আবহ বিরাজ করছে।"

বন্ডি প্যাভিলিয়নে ফুল ও ইসরায়েলি-অস্ট্রেলিয়ান পতাকা দিয়ে একটি অস্থায়ী স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে এবং শোক জানানোর জন্য অনলাইনে একটি শোক বই খোলা হয়েছে। শোকাহত মানুষরা ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময়, সেখানে পুলিশ এবং ইয়ারপিস পরা বেসরকারি ইহুদি নিরাপত্তা প্রহরীরা অবস্থান নিয়েছিলেন।

Related Topics

টপ নিউজ

অস্ট্রেলিয়া / বন্ডি বিচ / সিডনি / গুলি / বন্দুকধারী / বাবা-ছেলে / বন্দুকের গুলি / ইহুদি বিদ্বেষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান: হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া ও জাপান
  • রাজধানীর শহীদ মিনার এলাকায় গুলি, আহত ১
  • রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাহার করে দেশে ফিরছেন তিন ইরানি নারী ফুটবলার
  • করাচিতে কনস্যুলেটে হামলা: বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে মার্কিন মেরিন সদস্যরা

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net