Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
ওসমান হাদির ওপর হামলাকারীদের পলায়ন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 December, 2025, 04:30 pm
Last modified: 13 December, 2025, 08:28 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
  • হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার: এএনআই 
  • জ্বালানি পাচার রোধে বেনাপোল ও সাতক্ষীরা সীমান্তে বিজিবির কড়া নজরদারি
  • ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০
  • ওসমান হাদিকে হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন ১১ মার্চ

ওসমান হাদির ওপর হামলাকারীদের পলায়ন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, ‘কোনো অবস্থাতেই অবৈধভাবে কেউ সীমান্ত অতিক্রম করতে পারবে না। আমাদের ২৫ বিজিবির আওতাধীন প্রত্যেকটি বিওপির সদস্যরা সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছেন।’
টিবিএস রিপোর্ট
13 December, 2025, 04:30 pm
Last modified: 13 December, 2025, 08:28 pm
ছবি: টিবিএস

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে, সেজন্য ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত থেকে সীমান্তে টহল কার্যক্রম জোরদার করেছে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা।

এ বিষয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় তাদের ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, বিজয়নগর এবং হবিগঞ্জের ধর্মঘর সীমান্তে টহল কার্যক্রম স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ করা হয়েছে। 

তিনি বলেন, 'কোনো অবস্থাতেই অবৈধভাবে কেউ সীমান্ত অতিক্রম করতে পারবে না। আমাদের ২৫ বিজিবির আওতাধীন প্রত্যেকটি বিওপির সদস্যরা সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছেন।'

এদিকে হাদিকে গুলির ঘটনায় জড়িতরা যেন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে না পারে সে লক্ষ্যে বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ মেইন পিলার ১৮/১ এস থেকে ৪৭/৩ এস পর্যন্ত প্রায় ৭০.২৭৪ কিলোমিটার এলাকাজুড়ে কড়া তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। যে সব সীমান্তে কাঁটাতারের বেড়া নেই সেই সকল সীমান্ত সিলগালা করা হয়েছে।
 
Related Topics

টপ নিউজ

বিজিবি / ব্রাহ্মণবাড়িয়া / ওসমান হাদি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
  • হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার: এএনআই 
  • জ্বালানি পাচার রোধে বেনাপোল ও সাতক্ষীরা সীমান্তে বিজিবির কড়া নজরদারি
  • ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০
  • ওসমান হাদিকে হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন ১১ মার্চ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net