Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
মহাবিশ্বের রহস্য জানতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক বিশেষ আয়োজন অনুষ্ঠিত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 December, 2025, 10:10 pm
Last modified: 11 December, 2025, 10:15 pm

Related News

  • মহাকাশ তুমি কার?
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৯ জানুয়ারি, আবেদন শুরু ১৫ নভেম্বর
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন উদ্বোধন 
  • বিদ্যুৎ সংকট মোকাবিলায় কাল থেকে বন্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পরীক্ষা স্থগিত
  • ডার্ক এনার্জি নিয়ে রহস্য আরও বাড়ল; কেন মহাবিশ্ব ধ্বংস হতে পারে ‘মহাসংকোচনে’

মহাবিশ্বের রহস্য জানতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক বিশেষ আয়োজন অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. কামাল উদ্দীন বলেন, 'একবিংশ শতাব্দীতে জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে হলে গবেষণার বিস্তার, পরীক্ষাগারসমূহের আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী মনের বিকাশ অপরিহার্য। বিজ্ঞানচর্চা কেবল পাঠ্যপুস্তকনির্ভর হলে চলবে না৷ একে হাতে-কলমে পরীক্ষা, পর্যবেক্ষণ ও নতুন ধারণা তৈরি করার পরিবেশ নিশ্চিত করতে হবে।’
টিবিএস রিপোর্ট
11 December, 2025, 10:10 pm
Last modified: 11 December, 2025, 10:15 pm
ছবি: টিবিএস

রাতের আকাশের রহস্যকে আরও এক ধাপ কাছে টেনে আনতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হয়েছে জ্যোতির্বিজ্ঞানভিত্তিক বিশেষ আয়োজন 'আস্ট্রোনমি টকস অ্যান্ড স্কাই অবজারভেশন ২.০'।

বুধবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ মিলনায়তনে চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি (সিইউআরএইচএস) এবং জ্যোতির্বিজ্ঞান বিষয়ক সংগঠন 'দূর বিশ্বের নাগরিক' (দূরবিন)-এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়। দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা দিনব্যাপী এই আয়োজনে ছিল বক্তৃতা, কুইজ এবং রাতের আকাশ পর্যবেক্ষণের সুযোগ৷ 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটির সভাপতি সানজিদা সিদ্দিকা হক প্রিমা এবং সঞ্চালনায় ছিলেন অইন্দ্রিলা বড়ুয়া। আয়োজনের অফিশিয়াল স্পন্সর হিসেবে ছিল বাংলাদেশ এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউশন (বিইআরআই) এবং মিডিয়া পার্টনার দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. কামাল উদ্দীন।

বক্তব্য প্রদানকালে তিনি বলেন, 'একবিংশ শতাব্দীতে জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে হলে গবেষণার বিস্তার, পরীক্ষাগারসমূহের আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী মনের বিকাশ অপরিহার্য। বিজ্ঞানচর্চা কেবল পাঠ্যপুস্তকনির্ভর হলে চলবে না৷ একে হাতে-কলমে পরীক্ষা, পর্যবেক্ষণ ও নতুন ধারণা তৈরি করার পরিবেশ নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক চিন্তাচেতনা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে নিয়মিত সেমিনার, কর্মশালা ও গবেষণাভিত্তিক কার্যক্রম বৃদ্ধি করার পরিকল্পনা করতে হবে।' চবি উপ-উপাচার্যের মতে, বিজ্ঞানচর্চাই একটি জাতির অগ্রগতি ও মানবকল্যাণের মূল চাবিকাঠি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী এবং একই বিভাগের শিক্ষক রেজাউল করিম।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব। তিনি 'বিশ্বতত্ত্ব: আধুনিক বিজ্ঞানে প্রাচীন জিজ্ঞাসা' বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

তিনি বলেন, 'আধুনিক বিজ্ঞানের অগ্রগতির এই যুগেও বিশ্বতত্ত্ব মানবজিজ্ঞাসার প্রাচীনতম প্রশ্নগুলোর উত্তর খুঁজে ফেরে—মহাবিশ্বের উৎপত্তি, বিস্তার ও গঠন কীভাবে ঘটল এবং এই বিশাল বিস্ময়ের মাঝে মানুষের অবস্থান কোথায়। জ্যোতির্বিজ্ঞান ও মহাবিশ্ববিদ্যার আধুনিক গবেষণা বিগ ব্যাং থেকে গ্যালাক্সির বিবর্তন, ডার্ক ম্যাটার–ডার্ক এনার্জির রহস্য উন্মোচনে নতুন দিগন্ত খুলে দিচ্ছে। তবুও মূল প্রশ্নগুলো একই থাকে, মহাবিশ্বের শুরু কোথায়, শেষই বা আছে কিনা, আর এই বিস্তৃত পরিসরে জীবনের সম্ভাবনা কতটুকু। প্রাচীন জিজ্ঞাসার ধারাবাহিক এই অনুসন্ধানই আধুনিক বিজ্ঞানের বিশ্বতত্ত্বকে এগিয়ে নিয়ে চলছে, যার প্রতিটি উত্তর আমাদের অস্তিত্বের বোধকে আরও গভীর করে তোলে।'

আয়োজনের প্রথম পর্বে ছিল জ্যোতির্বিজ্ঞানের মূল ধারণা, আকাশের নক্ষত্রমণ্ডল ও মহাবিশ্বের বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে আলোচনা। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় জ্যোতির্বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা।

সন্ধ্যার পর শুরু হয় অনুষ্ঠানের শেষ ও আকর্ষণীয় পর্ব—টেলিস্কোপে রাতের আকাশ দেখা। এসময় অংশগ্রহণকারীরা চাঁদের গর্ত, দৃশ্যমান গ্রহ এবং উজ্জ্বল তারামণ্ডল সরাসরি পর্যবেক্ষণের সুযোগ পান।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় / মহাবিশ্ব / জ্যোতির্বিজ্ঞান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ছবি: বলিউড হাঙ্গামা
    চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
    ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    ৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

Related News

  • মহাকাশ তুমি কার?
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৯ জানুয়ারি, আবেদন শুরু ১৫ নভেম্বর
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন উদ্বোধন 
  • বিদ্যুৎ সংকট মোকাবিলায় কাল থেকে বন্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পরীক্ষা স্থগিত
  • ডার্ক এনার্জি নিয়ে রহস্য আরও বাড়ল; কেন মহাবিশ্ব ধ্বংস হতে পারে ‘মহাসংকোচনে’

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ছবি: বলিউড হাঙ্গামা
বিনোদন

চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

5
ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
বাংলাদেশ

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net