Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
নির্বাচনের প্রথম পর্ব পার, সামনে নতুন চ্যালেঞ্জ: গোলাম পরওয়ার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 December, 2025, 08:50 pm
Last modified: 11 December, 2025, 08:55 pm

Related News

  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার
  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন
  • খাদ্য সহায়তা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি সম্পর্কে যা বলল চীনা দূতাবাস
  • সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও ভিসি নিয়োগে দলীয় বিবেচনার অভিযোগ জামায়াতের

নির্বাচনের প্রথম পর্ব পার, সামনে নতুন চ্যালেঞ্জ: গোলাম পরওয়ার

তিনি বলেন, ‘নির্বাচনকে সুষ্ঠু করার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড, প্রশাসনের সব দলের জন্য সমান অধিকার রক্ষা করা—এটা বাংলাদেশে এখন বিদ্যমান নেই। ফলে তফসিল ঘোষণা করলেই যে নির্বাচন নিরপেক্ষ হয়ে যাবে, এমন না।’
টিবিএস রিপোর্ট
11 December, 2025, 08:50 pm
Last modified: 11 December, 2025, 08:55 pm
ছবি: টিবিএস

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। 

তিনি বলেছেন, আমাদের একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচনের যতগুলো ধাপ অতিক্রম করতে হবে, তার প্রথম পর্বটা হয়তো আমরা অতিক্রম করলাম। কিন্তু আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ নতুন করে এসে হাজির হবে এবং আমাদের সেইসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে খুলনা-৫ আসনের জিরোপয়েন্ট এলাকায় গণসংযোগ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, 'নির্বাচনকে সুষ্ঠু করার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড, প্রশাসনের সব দলের জন্য সমান অধিকার রক্ষা করা—এটা বাংলাদেশে এখন বিদ্যমান নেই। ফলে তফসিল ঘোষণা করলেই যে নির্বাচন নিরপেক্ষ হয়ে যাবে, এমন না।'

প্রশাসনের ভূমিকা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি আরও বলেন, 'ডিসি, এসপি, ইউএনও, পোলিং, প্রিজাইডিং অফিসাররা পক্ষপাতিত্ব করবেন কি না এটা দেখা ইলেকশন কমিশনেরই দায়িত্ব৷ যেহেতু আরপিও অনুযায়ী আফটার ডিক্লারেশন অব সিডিউল (তফসিল ঘোষণার পর) প্রশাসনের রদবদল, পদায়ন ইত্যাদি সব বিষয়গুলো ইলেকশন কমিশনের এখতিয়ারে চলে আসবে।'

নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, 'আমাদের দাবি থাকবে তফসিল ঘোষণার পরবর্তী নির্বাচন নিরপেক্ষ করা, ভোটের দিনে ভোটকেন্দ্রকে নিরাপদে রাখা, ভোটারদের নিরাপদে ভোটকেন্দ্রে যাওয়ার ব্যবস্থা করা, ভোট গণনা, পোলিং এজেন্টদের দায়িত্ব, ইলেকশন এজেন্ট যারা থাকবে তাদের দায়িত্ব পালন করা, ভোটার ভোট দিয়ে সুষ্ঠুভাবে ফিরে যাবে সেটা নিশ্চিত করা।'

তফসিল ঘোষণাকে ইতিবাচকভাবে দেখছেন উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, 'গণতন্ত্রের দিকে, জুলাই অভ্যুত্থানে হাজার হাজার মানুষের রক্ত এবং জীবনের দিকে তাকিয়ে ইসি যেন দায়িত্ব পালন করে, সেই আহ্বান জানাই।'

এর আগে দুপুরে জেলার ডুমুরিয়া উপজেলার কুলবাড়িয়া আজিজুর ইসলামের 'আল্লাহর দান' ইটভাটায় মালিক-শ্রমিকদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জামায়াত সেক্রেটারি জেনারেল।

সেখানে বিরোধীদের সমালোচনার জবাবে তিনি বলেন, 'গ্রামে দাঁড়িপাল্লার এই গণজোয়ার দেখে আমার বন্ধুদের মাথা একটু খারাপ হয়ে গেছে। ওনাদের কিছুই তো বলার নেই, ওনারা এখন বলেন, আমরা নাকি এখন বেহেশতের টিকিট বিক্রি করছি। ভাই, আমরা বেহেশতের টিকিট বিক্রি করি না। আলেম-উলামা, পীর মাশায়েখরা মহান আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের আর জান্নাতের যে পথের সন্ধান পেয়েছে সেটা আমরা মানুষের কাছে পেশ করি। এটাই আমাদের দায়িত্ব।'

Related Topics

টপ নিউজ

জামায়াত ইসলামী / মিয়া গোলাম পরওয়ার / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
    টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার
  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন
  • খাদ্য সহায়তা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি সম্পর্কে যা বলল চীনা দূতাবাস
  • সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও ভিসি নিয়োগে দলীয় বিবেচনার অভিযোগ জামায়াতের

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন

5
টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
বাংলাদেশ

টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net