Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
জুলাই-পরবর্তী বাংলাদেশের সামনে এখন তিনটি মৌলিক প্রশ্ন দাঁড়িয়ে আছে: ওয়াহিদউদ্দিন মাহমুদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 December, 2025, 01:35 pm
Last modified: 07 December, 2025, 01:35 pm

Related News

  • সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে জুলাই অভ্যুত্থানে তার ভূমিকা তদন্তের দাবি এনসিপির
  • জুলাই গণহত্যা ও ১৭ বছরের গুম-খুনে জড়িতদের বিচার কার্যকর করতে হবে: ইশরাক
  • জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি
  • আজ ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’
  • বিচারের নামে অবিচার নয়, আইন মেনে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হবে: প্রধানমন্ত্রী  

জুলাই-পরবর্তী বাংলাদেশের সামনে এখন তিনটি মৌলিক প্রশ্ন দাঁড়িয়ে আছে: ওয়াহিদউদ্দিন মাহমুদ

টিবিএস রিপোর্ট
07 December, 2025, 01:35 pm
Last modified: 07 December, 2025, 01:35 pm
অলংকরণ- টিবিএস

জুলাই অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের সামনে এখন তিনটি মৌলিক প্রশ্ন দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। এছাড়া স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও দেশকে এখনো কার্যকর গণতান্ত্রিক কাঠামোর ন্যূনতম ভিত্তি নিয়ে আলোচনা করতে হচ্ছে, যা দুঃখজনক বলেও উল্লেখ করেন তিনি। 

রোববার (৭ ডিসেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অভ ডেভেলপমেন্ট স্টাডিজ-এর (বিআইডিএস) বার্ষিক উন্নয়ন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার মধ্যেও এ আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখাকে সময়োপযোগী বলে উল্লেখ করেন তিনি।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, 'বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের সামনে তিনটি মৌলিক প্রশ্ন দাঁড়িয়ে আছে—কার্যকর ও প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ; সেই ব্যবস্থার ভেতর টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা এবং উন্নয়নের গুণগত মান—অর্থাৎ ন্যায়সংগত, সমতাভিত্তিক সমাজ নির্মাণে এর ভূমিকা কার্যকর করা।'

তিনি বলেন, 'বিস্তৃত জাতীয় আলোচনাগুলো এখনো মূলত প্রথম প্রশ্ন—গণতান্ত্রিক কাঠামোর ন্যূনতম কার্যকারিতা—নিয়েই সীমাবদ্ধ। স্বাধীনতার অর্ধশতক পরও এটাই অগ্রাধিকার হওয়া দুঃখজনক।' তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, 'নতুন বাংলাদেশের স্বপ্ন' দীর্ঘস্থায়ী ও টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারকে সামনে নিয়ে আসবে।

এই অর্থনীতিবিদ বলেন, কেবল কাগজে-কলমে সঠিক প্রতিষ্ঠান—যেমন নির্বাচিত সংসদ, জবাবদিহিমূলক সরকার, স্বাধীন বিচারব্যবস্থা বা দুর্নীতি দমন কমিশন থাকলেই গণতন্ত্র সফল হয় না। এর জন্য রাজনৈতিক আচরণ ও সংস্কৃতির দীর্ঘমেয়াদি পরিবর্তন জরুরি। এ প্রসঙ্গে তিনি প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের সংস্কার প্রক্রিয়ার উদাহরণ টেনে বলেন, দীর্ঘমেয়াদি প্রচেষ্টার মাধ্যমেই একটি দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাকে পরিণত গণতান্ত্রিক কাঠামোয় রূপ দেওয়া সম্ভব।

দেশের শিক্ষা ব্যবস্থা ও যুব সমাজ নিয়ে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, 'দুর্বল শিক্ষা ব্যবস্থা, স্কুল থেকে ঝরে পড়ার উচ্চ হার, যুব বেকারত্ব ও তরুণদের ক্যাডারভিত্তিক রাজনীতিতে জড়িয়ে পড়া—সবই পরস্পর-সম্পর্কিত সংকট। তাই শুধু রাজনৈতিক সংস্কার নয়, সামাজিক ও অর্থনৈতিক কাঠামোতেও সমান্তরাল পরিবর্তন জরুরিন।'

উন্নয়ন ও দুর্নীতির সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, 'গণতন্ত্র থাকলেই উন্নয়ন স্বয়ংক্রিয়ভাবে আসে না। বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে প্রশাসনিক সংস্কার প্রয়োজন, তবে এর ফল নির্ভর করে বিদ্যমান আমলাতান্ত্রিক ও ব্যবসায়ী সংস্কৃতির ওপর। আচরণগত পরিবর্তন ছাড়া নতুন নীতিমালা অনেক সময় উল্টো রেন্ট-সিকিংয়ের সুযোগ তৈরি করে।'

তিনি ১৯৮০ ও ১৯৯০-এর দশকের বিশ্বব্যাংকের কাঠামোগত সংস্কারের অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, একই ধরনের সংস্কার ভিন্ন দেশে ভিন্ন ফল দিয়েছে, মূল পার্থক্য ছিল প্রশাসনিক-সাংস্কৃতিক বাস্তবতায়।

অর্থনীতিবিদ কৌশিক বসুর ঘুষদাতাকে অপরাধমুক্ত রাখার প্রস্তাবের কথা উল্লেখ করে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বাংলাদেশে ঘুষদাতা অপরাধী না হলেও কাঙ্ক্ষিত ফল মিলছে না—কারণ বহু ক্ষেত্রে ঘুষ দেওয়া-নেওয়ায় দুই পক্ষেরই স্বার্থ জড়িত থাকে। ফলে অভিযোগ আসে না, ব্যবস্থাও কার্যকর হয় না।

Related Topics

টপ নিউজ

ওয়াহিদউদ্দিন মাহমুদ / পরিকল্পনা উপদেষ্টা / জুলাই অভুত্থান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
    সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
  • মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
    মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
    বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 
  • ‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
    কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা
  • ছবি: টিবিএস
    ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

Related News

  • সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে জুলাই অভ্যুত্থানে তার ভূমিকা তদন্তের দাবি এনসিপির
  • জুলাই গণহত্যা ও ১৭ বছরের গুম-খুনে জড়িতদের বিচার কার্যকর করতে হবে: ইশরাক
  • জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি
  • আজ ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’
  • বিচারের নামে অবিচার নয়, আইন মেনে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হবে: প্রধানমন্ত্রী  

Most Read

1
‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
আন্তর্জাতিক

সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ

2
মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
অর্থনীতি

মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

5
‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
অর্থনীতি

কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net