Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
সমুদ্রে সার্ডিন মাছের তীব্র সংকট; অনাহারে ৬০ হাজার আফ্রিকান পেঙ্গুইনের মৃত্যু

আন্তর্জাতিক

দ্য ইন্ডিপেন্ডেন্ট
06 December, 2025, 12:20 pm
Last modified: 06 December, 2025, 12:20 pm

Related News

  • অ্যান্টার্কটিকায় উষ্ণতা বাড়ায় নির্ধারিত সময়ের আগেই প্রজনন মৌসুম শুরু করছে পেঙ্গুইনরা
  • পেঙ্গুইন ও সীলের নির্জন দ্বীপে শুল্ক আরোপে অনড় যুক্তরাষ্ট্র
  • অ্যান্টার্কটিকার জনশূন্য পেঙ্গুইনের দ্বীপের ওপরও শুল্ক আরোপ করলেন ট্রাম্প
  • টিকটকের প্রভাবে পেঙ্গুইনের রাজ্য অ্যান্টার্কটিকায় এখন পর্যটকদের ভিড়
  • পেঙ্গুইনের রাজ্যে পাঁচ মাস; হাড় কাঁপানো অ্যান্টার্কটিকায় ‘পোস্টমাস্টার’-এর চাকরি!

সমুদ্রে সার্ডিন মাছের তীব্র সংকট; অনাহারে ৬০ হাজার আফ্রিকান পেঙ্গুইনের মৃত্যু

গবেষকরা জানান, ২০০৪ থেকে ২০১১ সালের মধ্যে ডাসেন ও রবেন দ্বীপের প্রায় ৯৫ শতাংশ আফ্রিকান পেঙ্গুইন নিশ্চিহ্ন হয়ে গেছে। তাদের মতে, সার্ডিন মাছের তীব্র সংকটের কারণে এ মৃত্যুর ঘটনা ঘটেছে।
দ্য ইন্ডিপেন্ডেন্ট
06 December, 2025, 12:20 pm
Last modified: 06 December, 2025, 12:20 pm
ছবি: এপি

দক্ষিণ আফ্রিকার উপকূলে ৬০ হাজারেরও বেশি পেঙ্গুইন খাদ্যের অভাবে মারা গেছে বলে জানা গেছে নতুন এক গবেষণায়। গবেষকদের মতে, সার্ডিন মাছের তীব্র সংকটের কারণে এ মৃত্যুর ঘটনা ঘটেছে।

গবেষকরা জানান, ২০০৪ থেকে ২০১১ সালের মধ্যে ডাসেন ও রবেন দ্বীপের প্রায় ৯৫ শতাংশ আফ্রিকান পেঙ্গুইন নিশ্চিহ্ন হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, পালক বদলানোর মৌসুমে (মোল্টিং) এদের মৃত্যু হয়েছে। বছরে একবার কয়েক সপ্তাহ ধরে পেঙ্গুইনদের পুরোনো পালক ঝরে নতুন পালক গজায়।

পালক বদলানোর এই প্রক্রিয়াটি প্রায় ২১ দিন ধরে চলে। এ সময় পেঙ্গুইনরা পানিতে নামতে পারে না, ফলে শিকারও ধরা সম্ভব হয় না। বাধ্য হয়ে ডাঙ্গায় দিনের পর দিন না খেয়ে থাকতে হয়।

যুক্তরাজ্যের এক্সেটার বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও সংরক্ষণ কেন্দ্রের গবেষক ড. রিচার্ড শার্লি বলেন, 'প্রাকৃতিকভাবেই পেঙ্গুইনদের শরীর এমনভাবে তৈরি যে পালক বদলানোর আগে তারা প্রচুর খেয়ে শরীরে চর্বি জমিয়ে রাখে। মোল্টিংয়ের দিনগুলোতে না খেয়ে সেই চর্বি আর প্রোটিন খরচ করেই তারা টিকে থাকে।'

কিন্তু সাগরে সার্ডিন মাছ কমে যাওয়ায় পেঙ্গুইনরা পর্যাপ্ত খাবার পায়নি, ফলে শরীরে প্রয়োজনীয় চর্বি জমেনি। জলবায়ু পরিবর্তন ও অতিরিক্ত মাছ ধরাকেই সার্ডিন মাছ কমে যাওয়ার প্রধান কারণ হিসেবে দায়ী করা হচ্ছে। ড. শার্লি জানান, গত তিন দশকে আফ্রিকান পেঙ্গুইনের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে গেছে।

ড. শার্লি বলেন, 'পালক বদলানোর পর পেঙ্গুইনদের দ্রুত শরীরে শক্তি ফিরিয়ে আনতে হয়। কিন্তু পালক বদলানোর আগে বা পরে যদি পর্যাপ্ত খাবার না পায়, তবে জমানো চর্বিতে তাদের কুলায় না। ফলে না খেয়েই মারা যায় তারা। আমরা সাধারণত উপকূলে এদের মৃতদেহ পড়ে থাকতে দেখি না। আমাদের ধারণা, সাগরে থাকার সময়ই এদের মৃত্যু হয়।'

'অস্ট্রিচ: জার্নাল অব আফ্রিকান অর্নিথলজি'তে প্রকাশিত ওই গবেষণায় বলা হয়েছে, ২০০৪ থেকে ২০১১ সালের মধ্যে ডাসেন ও রবেন দ্বীপে ৬২ হাজার পেঙ্গুইন মারা গেছে। এর মূল কারণ দক্ষিণ আফ্রিকার কেপ আগুলহাসের পশ্চিমে সার্ডিন মাছের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাওয়া। ওই এলাকায় সার্ডিনের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ের তুলনায় ২৫ শতাংশের নিচে নেমে গেছে।

অতিরিক্ত মাছ ধরা এর অন্যতম কারণ। এ ছাড়া সমুদ্রের পানির তাপমাত্রা ও লবণাক্ততা পরিবর্তনের ফলে সার্ডিন মাছের প্রজননও ব্যাহত হচ্ছে।

আফ্রিকার একমাত্র নিজস্ব পেঙ্গুইন প্রজাতি হলো এই আফ্রিকান পেঙ্গুইন। জলবায়ু পরিবর্তন ও খাদ্যের অভাবে আগামী এক দশকের মধ্যে বন্য পরিবেশ থেকে এই প্রজাতিটি পুরোপুরি বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এই প্রজাতিকে বাঁচাতে এক অভিনব উপায় বেছে নিয়েছেন গবেষকরা। কংক্রিট দিয়ে তৈরি নকল পেঙ্গুইন (ডিকয়) এবং রেকর্ড করা পেঙ্গুইনের ডাক ব্যবহার করে পেঙ্গুইনদের নিরাপদ ও প্রচুর খাবার আছে—এমন নতুন এলাকায় বাসা বাঁধতে উৎসাহিত করা হচ্ছে। এসব এলাকা মানুষের উপদ্রব ও হিংস্র প্রাণী থেকে মুক্ত রাখার ব্যবস্থা করা হয়েছে।

তবে গবেষকরা মনে করেন, দীর্ঘ মেয়াদে পেঙ্গুইন বাঁচাতে হলে সার্ডিন মাছের সংখ্যা বাড়ানো ছাড়া উপায় নেই। ড. শার্লি বলেন, '২০২৪ সালে আফ্রিকান পেঙ্গুইনকে 'অতি বিপন্ন' হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এদের টিকিয়ে রাখতে হলে খাবারের প্রধান উৎসগুলোতে সার্ডিন মাছের মজুত বাড়াতেই হবে।'

Related Topics

টপ নিউজ

পেঙ্গুইন / আফ্রিকান পেঙ্গুইন মৃত্যু / সার্ডিন মাছ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
    এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা
  • ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
    ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
  • সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
    যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

Related News

  • অ্যান্টার্কটিকায় উষ্ণতা বাড়ায় নির্ধারিত সময়ের আগেই প্রজনন মৌসুম শুরু করছে পেঙ্গুইনরা
  • পেঙ্গুইন ও সীলের নির্জন দ্বীপে শুল্ক আরোপে অনড় যুক্তরাষ্ট্র
  • অ্যান্টার্কটিকার জনশূন্য পেঙ্গুইনের দ্বীপের ওপরও শুল্ক আরোপ করলেন ট্রাম্প
  • টিকটকের প্রভাবে পেঙ্গুইনের রাজ্য অ্যান্টার্কটিকায় এখন পর্যটকদের ভিড়
  • পেঙ্গুইনের রাজ্যে পাঁচ মাস; হাড় কাঁপানো অ্যান্টার্কটিকায় ‘পোস্টমাস্টার’-এর চাকরি!

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

4
ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
আন্তর্জাতিক

এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা

5
ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
আন্তর্জাতিক

ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া

6
সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net