Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
এআই-এর উত্থানে আগামী বছর থেকে বাড়তে পারে স্মার্টফোনের দাম

আন্তর্জাতিক

সিএনএন
06 December, 2025, 11:45 am
Last modified: 06 December, 2025, 11:55 am

Related News

  • শুধু তেল নয়, স্মার্টফোন থেকে শুরু করে সার, ওষুধ—হরমুজ প্রণালি বন্ধে অস্থির বিশ্ববাজার
  • এআই যেভাবে ইরান যুদ্ধে প্রভাব ফেলছে—কোন পথে আগামীর সমরকৌশল?
  • ইরান যুদ্ধ: ‘চিন্তার গতির’ চেয়েও দ্রুত এআই-নির্ভর বোমাবর্ষণের নতুন যুগ
  • যেভাবে এআই আমাদের ভেতরের এলোমেলো চিন্তা পড়তে শিখছে
  • এআই সম্মেলনে চীনা রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন দাবি করে তোপের মুখে ভারতের বিশ্ববিদ্যালয়

এআই-এর উত্থানে আগামী বছর থেকে বাড়তে পারে স্মার্টফোনের দাম

বাজার গবেষণা প্রতিষ্ঠান ‘ইন্টারন্যাশনাল ডাটা কর্পোরেশন’ (আইডিসি)-এর তথ্যমতে, মেমোরি সংকটের কারণে ২০২৬ সালে বৈশ্বিক স্মার্টফোন বাজার ০.৯ শতাংশ কমে যেতে পারে।
সিএনএন
06 December, 2025, 11:45 am
Last modified: 06 December, 2025, 11:55 am
ছবি: রয়টার্স

সাধারণত উন্নত ক্যামেরা, বড় স্ক্রিন কিংবা বেশি স্টোরেজ সুবিধার কারণেই স্মার্টফোনের দাম বেশি হয়। তবে আগামী বছরে পরিস্থিতি কিছুটা ভিন্ন হতে পারে। এবার ফোনের দাম বাড়ার মূল কারণ হয়ে উঠছে মেমোরি চিপ।

শুধু স্মার্টফোনই নয়; ট্যাবলেট, স্মার্টওয়াচসহ মেমোরি ব্যবহারকারী সব ধরনের ডিভাইসের দামই বাড়তে পারে। এর মূল কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ব্যাপক উত্থান। মেমোরি চিপ নির্মাতারা এখন গ্রাহকদের জন্য সাধারণ পণ্য তৈরির বদলে এআই ডাটা সেন্টারের জন্য চিপ উৎপাদনে বেশি মনোযোগ দিচ্ছে। ফলে বাজারে সাধারণ পণ্যের জন্য মেমোরি সংকট দেখা দিচ্ছে।

কাউন্টারপয়েন্ট রিসার্চের সিনিয়র অ্যানালিস্ট ইয়াং ওয়াং বর্তমান পরিস্থিতিকে 'ভয়াবহ চাপ' বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, 'সব মিলিয়ে পরিস্থিতিটা এখন বেশ ভয়াবহ এবং সর্বত্র ভয়াবহ চাপ চলছে'

বাজার গবেষণা প্রতিষ্ঠান 'ইন্টারন্যাশনাল ডাটা কর্পোরেশন' (আইডিসি)-এর তথ্যমতে, মেমোরি সংকটের কারণে ২০২৬ সালে বৈশ্বিক স্মার্টফোন বাজার ০.৯ শতাংশ কমে যেতে পারে।

কাউন্টারপয়েন্ট রিসার্চ গত মাসে জানিয়েছে, ২০২৫ সালের শেষ নাগাদ (চতুর্থ প্রান্তিকে) মেমোরির দাম ৩০ শতাংশ এবং আগামী বছরের শুরুতে আরও ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

মেটা, মাইক্রোসফট এবং গুগলের মতো টেক জায়ান্টরা এআই-চাহিদা মেটাতে ডাটা সেন্টার ও অবকাঠামো দ্রুত সম্প্রসারণ করছে। 'ম্যাককিনসি অ্যান্ড কোম্পানি'র একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী ডাটা সেন্টার অবকাঠামোয় প্রায় ৭ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ হতে পারে।

এই বিপুল চাহিদার কারণে মাইক্রোন ও স্যামসাংয়ের মতো মেমোরি চিপ নির্মাতারা তাদের উৎপাদন সক্ষমতা ডাটা সেন্টারের দিকে সরিয়ে দিচ্ছে। কম্পিউটার বা স্মার্টফোনে ব্যবহৃত মেমোরির ধরন ডাটা সেন্টারের মেমোরি থেকে আলাদা।

এদিকে গত বুধবার মাইক্রোন ঘোষণা দিয়েছে, তারা সাধারণ গ্রাহকদের জন্য মেমোরি ব্যবসা থেকে সরে আসছে। কারণ হিসেবে প্রতিষ্ঠানটি ডাটা সেন্টারে 'এআই-চালিত প্রবৃদ্ধি'র কথা উল্লেখ করেছে। স্যামসাংয়ের মেমোরি বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জেজুন কিম জানিয়েছেন, মোবাইল ও পিসি মেমোরির সরবরাহ সংকট সামনে আরও তীব্র হতে পারে।

গবেষণা প্রতিষ্ঠান 'ট্রেন্ডফোর্স' ধারণা করছে, মেমোরির দাম বাড়ার ফলে ২০২৫ সালে স্মার্টফোন উৎপাদন খরচ ৮ থেকে ১০ শতাংশ বাড়বে।

আইডিসি-এর সিনিয়র রিসার্চ ডিরেক্টর নাবিলা পোপাল বলেন, আগামী বছরের শুরুতেই কিছু স্মার্টফোনের দাম বাড়তে পারে। এর সবচেয়ে বড় প্রভাব পড়বে সস্তা অ্যান্ড্রয়েড ফোনগুলোর ওপর, কারণ কম দামের ফোনে লাভের পরিমাণ এমনিতেই খুব কম। তিনি বলেন, 'অ্যান্ড্রয়েড ফোন নির্মাতাদের পক্ষে দাম না বাড়িয়ে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়বে।'

উৎপাদনকারীরা এখন সস্তা ফোনের বদলে তুলনামূলক দামী মডেলের ওপর বেশি জোর দিতে পারে। ধারণা করা হচ্ছে, ২০২৬ সালে স্মার্টফোনের গড় বিক্রয়মূল্য বেড়ে দাঁড়াবে ৪৬৫ ডলার, যা ২০২৫ সালে ছিল ৪৫৭ ডলার।

তবে বিশ্লেষকদের আশা, আগামী বছরের শেষের দিকে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হলে দাম আবার কিছুটা কমতে পারে।

ওয়াং বলেন, নতুন প্রযুক্তি আসার সঙ্গে সঙ্গে পরিবর্তনের সঙ্গে মানিয়ে চলতে সেমিকন্ডাক্টর শিল্প অভ্যস্ত। কিন্তু এআই–এর চাহিদা এত দ্রুত বাড়বে—এটি তারা কল্পনাও করেনি।

তিনি বলেন, 'সেমিকন্ডাক্টর খাতে সরবরাহ ও চাহিদার মধ্যে কিছুটা অমিল থাকবেই। কিন্তু এবার বিষয়টি একটু অপ্রত্যাশিতভাবেই ঘটেছে।'

Related Topics

টপ নিউজ

এআই / স্মার্টফোন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ছবি: টিবিএস
    আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ছবি: সংগৃহীত
    অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

Related News

  • শুধু তেল নয়, স্মার্টফোন থেকে শুরু করে সার, ওষুধ—হরমুজ প্রণালি বন্ধে অস্থির বিশ্ববাজার
  • এআই যেভাবে ইরান যুদ্ধে প্রভাব ফেলছে—কোন পথে আগামীর সমরকৌশল?
  • ইরান যুদ্ধ: ‘চিন্তার গতির’ চেয়েও দ্রুত এআই-নির্ভর বোমাবর্ষণের নতুন যুগ
  • যেভাবে এআই আমাদের ভেতরের এলোমেলো চিন্তা পড়তে শিখছে
  • এআই সম্মেলনে চীনা রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন দাবি করে তোপের মুখে ভারতের বিশ্ববিদ্যালয়

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net