Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 28, 2026
দেশীয় ইলেকট্রনিক্স শিল্পে নীতিগত অসংগতির কারণে ঝুঁকিতে বিনিয়োগ: ওয়ালটন এমডি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 December, 2025, 08:40 pm
Last modified: 04 December, 2025, 08:47 pm

Related News

  • গ্যাস সংযোগের অভাবে আটকা ৩৫,০০০ কোটি টাকা, অলস পড়ে আছে কারখানা, থমকে কর্মসংস্থান
  • শিল্প ও নবায়নযোগ্য জ্বালানি খাতে পাচার হওয়া অর্থ বিনা প্রশ্নে বিনিয়োগের সুযোগ মিলতে পারে
  • সুদহার কমানো নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের দুই মত
  • বিনিয়োগে দেশীয় উদ্যোক্তাদের গুরুত্ব ও প্রযুক্তি হস্তান্তরে জোর দিচ্ছে সরকার: জোনায়েদ সাকি
  • ৩৫ মিলিয়ন ডলারের তহবিল থেকে ৪ মাসে ৩ কোম্পানিতে বিনিয়োগ করবে বিএসআইসি

দেশীয় ইলেকট্রনিক্স শিল্পে নীতিগত অসংগতির কারণে ঝুঁকিতে বিনিয়োগ: ওয়ালটন এমডি

তিনি সতর্ক করে বলেন, এ পরিস্থিতি অব্যাহত থাকলে দেশি ও বিদেশি উভয় বিনিয়োগই ক্ষতিগ্রস্ত হবে এবং রপ্তানি বাড়ানোর জাতীয় প্রচেষ্টাও বাধাগ্রস্ত হবে।
টিবিএস রিপোর্ট
04 December, 2025, 08:40 pm
Last modified: 04 December, 2025, 08:47 pm
ওয়ালটন এমডি এস এম মাহবুবুল আলম। ছবি: সংগৃহীত

নীতিগত অসামঞ্জস্য, শুল্ক বিকৃতি এবং সরকারি ক্রয়ে বৈষম্যমূলক আচরণ বাংলাদেশের ইলেকট্রনিক্স শিল্পকে বড় ধরনের চাপে ফেলেছে বলে মন্তব্য করেছেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। 

তিনি সতর্ক করে বলেছেন, এ পরিস্থিতি অব্যাহত থাকলে দেশি ও বিদেশি উভয় বিনিয়োগই ক্ষতিগ্রস্ত হবে এবং রপ্তানি বাড়ানোর জাতীয় প্রচেষ্টাও বাধাগ্রস্ত হবে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যালয়ে আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন। এসময় দেশের বিভিন্ন শিল্প খাতের অর্ধ শতাধিক ব্যবসায়ী নেতা ও শিল্পউদ্যোক্তা উপস্থিত ছিলেন।

এস এম মাহবুবুল আলম বলেন, বর্তমান এসআরওগুলো আমদানিকারক, সংযোজনকারী ও উৎপাদনকারীদের মধ্যে কার্যকর পার্থক্য তৈরি করতে ব্যর্থ হয়েছে। অথচ এই তিনটি স্তরের মূল্য সংযোজন সম্পূর্ণ ভিন্ন। তিনি বলেন, 'নীতি যখন দেশীয় উৎপাদনের মূল্য সংযোজনকে স্বীকৃতি দেয় না, তখন বিনিয়োগকারীরা আস্থা হারান। এতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ অনিশ্চিত হয়ে পড়ে।'

শুল্ক অসামঞ্জস্যতার উদাহরণ হিসেবে রেফ্রিজারেটরের গ্লাস সেলফের বিষয়টি তুলে ধরেন ওয়ালটন এমডি। তিনি জানান, সেমি-ফিনিশড অবস্থায় এই পণ্য আনতে শুল্ক দিতে হয় ০ শতাংশ অথচ একই পণ্য দেশে তৈরি করতে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে শুল্ক দিতে হয় ৪৫ শতাংশ। তাঁর মতে, 'এটি সরাসরি দেশীয় উৎপাদনকে নিরুৎসাহিত করছে। এমন পরিস্থিতি চলতে থাকলে দেশ আবারও আমদানিনির্ভর হয়ে পড়বে।'

সরকারি ক্রয়নীতিতেও বৈষম্যের অভিযোগ তুলে তিনি বলেন, পিপিআর ও পিডব্লিউডি'র তালিকায় বিদেশি ব্র্যান্ডকে 'এ' ক্যাটাগরি এবং দেশীয় ব্র্যান্ডকে 'বি' ক্যাটাগরিতে রাখা হয়েছে অথচ বাংলাদেশে তৈরি এসি, লিফট, ক্যাবলসহ বিভিন্ন পণ্য আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে বিশ্বের নানা দেশে রপ্তানি হচ্ছে। এ বিষয়ে আক্ষেপ করে তিনি বলেন, 'আমরা নিজ দেশে টেন্ডারে অংশ নিতেও বাধার মুখে পড়ি এটি অন্যায়'।

বৈশ্বিক বাজারেও দেশীয় পণ্য অসম প্রতিযোগিতার মুখে পড়ছে বলে উল্লেখ করেন মাহবুবুল আলম। তিনি জানান, সাফটা চুক্তি কার্যকর না হওয়ায় শ্রীলঙ্কায় বাংলাদেশি এসি রপ্তানিতে ২০ শতাংশ এবং ফ্রিজ রপ্তানিতে ৫ শতাংশ শুল্ক দিতে হয়। অন্যদিকে ভারত 'সাফটা-প্লাস' সুবিধায় শূন্য শুল্কে একই পণ্য রপ্তানি করতে পারে। তিনি বলেন, 'এ ধরনের অসম বাণিজ্য কাঠামো আমাদের পণ্যকে প্রতিযোগিতায় পিছিয়ে দিচ্ছে।'

পরিশেষে তিনি বলেন, জরুরি নীতি সংস্কার, শুল্ক কাঠামোর যৌক্তিকীকরণ এবং সরকারি ক্রয়ে সমান সুযোগ নিশ্চিত করা না হলে দেশের দ্রুতবর্ধনশীল ইলেকট্রনিক্স শিল্প বিনিয়োগ ও রপ্তানিতে বড় ধরনের সংকটের মুখে পড়বে।

Related Topics

টপ নিউজ

ওয়ালটন / দেশীয় ইলেকট্রনিক্স / বিনিয়োগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ২০১৯ সালে গ্যাবনের ইভিন্ডো ন্যাশনাল পার্কে তোলা ছবিতে আফ্রিকান বনহাতি দেখা যাচ্ছে। ছবি: অ্যামারি হ্যাচার্ড/এএফপি ভায়া গেটি
    হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • গ্যাস সংযোগের অভাবে আটকা ৩৫,০০০ কোটি টাকা, অলস পড়ে আছে কারখানা, থমকে কর্মসংস্থান
  • শিল্প ও নবায়নযোগ্য জ্বালানি খাতে পাচার হওয়া অর্থ বিনা প্রশ্নে বিনিয়োগের সুযোগ মিলতে পারে
  • সুদহার কমানো নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের দুই মত
  • বিনিয়োগে দেশীয় উদ্যোক্তাদের গুরুত্ব ও প্রযুক্তি হস্তান্তরে জোর দিচ্ছে সরকার: জোনায়েদ সাকি
  • ৩৫ মিলিয়ন ডলারের তহবিল থেকে ৪ মাসে ৩ কোম্পানিতে বিনিয়োগ করবে বিএসআইসি

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

5
২০১৯ সালে গ্যাবনের ইভিন্ডো ন্যাশনাল পার্কে তোলা ছবিতে আফ্রিকান বনহাতি দেখা যাচ্ছে। ছবি: অ্যামারি হ্যাচার্ড/এএফপি ভায়া গেটি
আন্তর্জাতিক

হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net