Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
নির্বাচিত হলে সংসদে সারা দেশের হিন্দুদের প্রতিনিধিত্ব করবো: জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 December, 2025, 04:50 pm
Last modified: 04 December, 2025, 05:00 pm

Related News

  • কুষ্টিয়ায় পীর হত্যা: জামায়াত নেতা খাজা আহমেদকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • দ্রুততম সময়ে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?

নির্বাচিত হলে সংসদে সারা দেশের হিন্দুদের প্রতিনিধিত্ব করবো: জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী

তিনি বলেন, ‘এলাকাটি হিন্দু অধ্যুষিত হওয়ায় আমি বিপুল পরিমাণ ভোট পাব বলে আশা রাখি।  একইসঙ্গে জামায়াতের প্রার্থী হওয়ায় মুসলমানদের ভোটও সমানভাবে পাবো’।
টিবিএস রিপোর্ট
04 December, 2025, 04:50 pm
Last modified: 04 December, 2025, 05:00 pm
কৃষ্ণ নন্দী। ছবি: টিবিএস

খুলনা-১ আসনে প্রার্থী পরিবর্তন করে চমক দেখিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।  বটিয়াঘাটা ও দাকোপ উপজেলা নিয়ে গঠিত এই আসনে দলটির নতুন প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী।  মনোনয়ন পাওয়ার পর তিনি ঘোষণা দিয়েছেন, নির্বাচিত হতে পারলে জাতীয় সংসদে গিয়ে শুধু খুলনা-১ আসন নয়, সারা বাংলাদেশের হিন্দুদের প্রতিনিধিত্ব করবেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে ডুমুরিয়া উপজেলার চুকনগরে নিজ বাড়িতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকারে কৃষ্ণ নন্দী বলেন, 'আমার নির্বাচনের মূল উদ্দেশ্যই হলো সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়া। আমি একজন হিন্দু হওয়া সত্ত্বেও জামায়াত আমাকে মনোনয়ন দিয়েছে এটা আমার জন্য অত্যন্ত আনন্দের এবং ভালো লাগার বিষয়। যেহেতু জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল দল, তাই তাদের কমিটমেন্ট এবং নিয়ম-কানুনের মধ্য থেকেই আমি নির্বাচনী কার্যক্রম পরিচালনা করব'।

বিজয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, 'এলাকাটি হিন্দু অধ্যুষিত হওয়ায় আমি বিপুল পরিমাণ ভোট পাব বলে আশা রাখি।  একইসঙ্গে জামায়াতের প্রার্থী হওয়ায় মুসলমানদের ভোটও সমানভাবে পাবো'।

হিন্দু প্রার্থী মনোনয়ন দেওয়ার বিষয়ে খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মুন্সী মিজানুর রহমান বলেন, 'আমাদের গঠনতন্ত্রে বলা আছে সকল ধর্মের মানুষ আমাদের সদস্য হতে পারবেন। আর যিনি সদস্য হতে পারবেন, তিনি নির্বাচনে প্রার্থীও হতে পারবেন। এবারের নির্বাচনে আমাদের আমীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও চাকমা সম্প্রদায়ের ব্যক্তিদেরও দল থেকে প্রার্থিতা দেওয়ার চেষ্টা করছেন।  এরই ধারাবাহিকতায় খুলনায় হিন্দু প্রার্থী দেওয়া হলো।  তার পক্ষে নির্বাচন পরিচালনার জন্য ইতিমধ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে'।

ব্যবসায়ী কৃষ্ণ নন্দীর গ্রামের বাড়ি ডুমুরিয়া উপজেলার চুকনগরে।  গত এক বছর ধরে খুলনা-৫ আসনের (ডুমুরিয়া ও ফুলতলা) জামায়াত প্রার্থী ও দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বিভিন্ন রাজনৈতিক সমাবেশে তাকে সক্রিয় দেখা গেছে।  তার নেতৃত্বে প্রতিটি সমাবেশে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

খুলনা-১ আসনটি বরাবরই আওয়ামী লীগের 'ঘাঁটি' হিসেবে পরিচিত।  এই আসনে ১৯৯১ সালের পর ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির একতরফা নির্বাচন ছাড়া বিএনপি কখনোই জিততে পারেনি। আসনটিতে একসময় বাম দলের প্রভাব থাকলেও জামায়াতের অবস্থান সবসময় দুর্বল ছিল, তবে সাম্প্রতিক সময়ে দলটির সাংগঠনিক কার্যক্রম বেড়েছে।

ঐতিহাসিকভাবে এই আসনে সংখ্যালঘু প্রার্থীরাই বেশি জয়লাভ করেছেন।  ১৯৭৩ সালে (তৎকালীন খুলনা-৫) কুবের চন্দ্র বিশ্বাস, পরবর্তীতে প্রফুল্ল কুমার শীল, পঞ্চানন বিশ্বাস এবং ননী গোপাল মণ্ডল এখান থেকে এমপি নির্বাচিত হন।  সবশেষ ২০২৪ সালেও এখান থেকে জয়ী হন ননী গোপাল মণ্ডল।  সংখ্যালঘু অধ্যুষিত এই আসনে জামায়াতের হিন্দু প্রার্থী দেওয়ার কৌশল ভোটের মাঠে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

Related Topics

টপ নিউজ

জামায়াত / নির্বাচন / প্রার্থী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ফাইল ছবি: রয়টার্স
    ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প
  • সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
    তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

Related News

  • কুষ্টিয়ায় পীর হত্যা: জামায়াত নেতা খাজা আহমেদকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • দ্রুততম সময়ে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?

Most Read

1
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

2
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প

4
সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
ফিচার

তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা

5
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net