Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
ভোজ্যতেলের দাম লিটারে ৫ টাকা বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
04 March, 2021, 05:15 pm
Last modified: 04 March, 2021, 05:19 pm

Related News

  • বেশিরভাগ সবজির দাম ১০০ পার; ভোক্তারা বলছেন, বাজার মনিটরিংয়ের অভাব
  • দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী
  • ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর
  • ঢাকায় ভোজ্যতেলের সংকট, দাম বাড়ার আশঙ্কায় বাড়তি কিনছেন ক্রেতারা
  • চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে জটিলতা ও সমন্বয়হীনতার কারণে পণ্যের খরচ বাড়ছে: অর্থমন্ত্রী

ভোজ্যতেলের দাম লিটারে ৫ টাকা বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ছয় মাসেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে প্রায় ৬৫ শতাংশ। কিন্তু দেশের বাজারে দাম বেড়েছে ৪০ শতাংশ।
টিবিএস রিপোর্ট
04 March, 2021, 05:15 pm
Last modified: 04 March, 2021, 05:19 pm
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে দেশে সয়াবিন ও পামওয়েলের দাম লিটারে আরও ৫ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে জাতীয় মূল্য পর্যবেক্ষণ ও নির্ধারণ কমিটি। 

বুধবার বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সভাকক্ষে কমিটি ও ব্যবসায়ীরা একটি মিটিং করে।

মিটিংয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃদ্ধি প্রস্তাবনাটি নিয়ে আলোচনা হলেও জাতীয় মূল্য পর্যবেক্ষণ ও নির্ধারণ কমিটি তেলের দাম বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেনি। আন্তর্জাতিক বাজার ও মূল্য নির্ধারণে আনুষঙ্গিক কিছু বিষয় নিয়ে আরও পর্যবেক্ষণ করে তবেই কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে।

এ বিষয়ে টিকে গ্রুপের পরিচালক (ফাইন্যান্স ও অপারেশন) মো. শফিউল আতহার তাসলিম বলেন, 'আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে আমরা বাড়ানোর প্রস্তাব দিয়েছি। একইসঙ্গে বোতলের দাম পুননির্ধারণেরও প্রস্তাব দেওয়া হয়েছে। কমিটি সেটা পর্যবেক্ষণ করছে।'

দেশে প্রথমবারের মতো গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় মূল্য পর্যবেক্ষণ ও নির্ধারণ কমিটি তেলের সর্বোচ্চ দাম বেঁধে দেয়। বেঁধে দেয়া দাম অনুযায়ী প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১১৫ টাকা, এক লিটারের বোতল ১৩৫ টাকা, পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেল ৬৩০ টাকা এবং প্রতি লিটার খোলা পাম ওয়েল ১০৪ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

বর্তমান দামের সঙ্গে লিটারে আরও ৫ টাকা বাড়ানোর প্রস্তাবনা দিয়েছেন ব্যবসায়ীরা। তারা জানান, বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি টন অপরিশোধিত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১১৯০ ডলারে। এর আগে যখন দাম নির্ধারণ করা হয়, প্রতি টনের দাম ছিল ১০৯০ ডলার।

জানা গেছে, করোনাকালে চীন নিজেদের চাহিদার তুলনায় অতিরিক্ত তেল কিনে রিজার্ভ করেছে। যে কারণে গত ছয় মাসের বেশি সময় ধরেই আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়।

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ছয় মাসেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে প্রায় ৬৫ শতাংশ। কিন্তু দেশের বাজারে দাম বেড়েছে ৪০ শতাংশ।

বাংলাদেশের তুলনায় ভারতে আরও চড়া দামে তেল বিক্রি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। মেঘনা গ্রুপের এজিএম মো. তাসলিম শাহরিয়ার (অ্যাকাউন্টস) বলেন, 'ভারতে ৭০ শতাংশ তেল নিজেদের উৎপাদিত এবং ৩০ শতাংশ আমদানি করে পরিশোধন করা হয়। তারপরও ভারতে তেলের দাম বেশি। বাংলাদেশে শতভাগ আমদানি হলেও সে তুলনায় দাম বেশি বাড়েনি।'

জানা গেছে, মিটিংয়ে ব্যবসায়ীরা তেলের দাম বৃদ্ধির পাশাপাশি বোতলের দাম বাড়ানো এবং ডিস্ট্রিবিউশন চ্যানেলের মার্জিন বাড়ানোর প্রস্তাবনাও দিয়েছে। বর্তমানে ১ লিটারের বোতলের দাম ১৫ টাকা এবং ৫ লিটারের বোতলের দাম ৫০ টাকা নির্ধারিত রয়েছে। 

ট্যারিফ কমিশন সূত্রে জানা গেছে, বাংলাদেশে শুধু সয়াবিন তেল ও পাম ওয়েলের মোট চাহিদা রয়েছে ১৮-২০ লাখ টন। রমজান মাসের চাহিদা রয়েছে ২.৫-৩ লাখ টন।

জানা গেছে, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির প্রভাবে যেন দেশে তেলের সরবরাহ কমে না যায়, সে ব্যাপারেও ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যে চিঠি দিয়ে সব ভোজ্যতেলের ব্যবসায়ীকে প্রয়োজনীয় তেল আমদানির নির্দেশনা দিয়েছে। কারণ এপ্রিলের মাঝামাঝিতে রোজা শুরু হবে। সে সময় যেন সরবরাহে কোনো সংকট তৈরি না হয়, সেদিকেও খেয়াল রাখছে সরকার।  

জানা গেছে, গত জানুয়ারি মাসে প্রায় দেড় লাখ টন অপরিশোধিত সয়াবিন ও পামওয়েল এবং ফেব্রুয়ারিতে ২ লাখ টনের বেশি তেল আমদানির জন্য এলসি খোলা হয়েছে। আমদানি করা কিছু তেল স্টকেও রয়েছে।

বাংলাদেশ এডিবল ওয়েল লিমিটেডের হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস মোহাম্মদ দবিউল ইসলাম বলেন, 'আমরা চাহিদা অনুযায়ীই তেল আমদানি করছি। সরবরাহে কোনো সংকট হবে না।'

Related Topics

টপ নিউজ

ভোজ্যতেল / বাজারদর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • কিম জং উন। ছবি: রয়টার্স
    ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

Related News

  • বেশিরভাগ সবজির দাম ১০০ পার; ভোক্তারা বলছেন, বাজার মনিটরিংয়ের অভাব
  • দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী
  • ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর
  • ঢাকায় ভোজ্যতেলের সংকট, দাম বাড়ার আশঙ্কায় বাড়তি কিনছেন ক্রেতারা
  • চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে জটিলতা ও সমন্বয়হীনতার কারণে পণ্যের খরচ বাড়ছে: অর্থমন্ত্রী

Most Read

1
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

4
কিম জং উন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

6
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net