Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
গান ছেড়ে ভিক্ষার ‘নির্দেশ’: ৬ দিন পর ফের গান গাইলেন অন্ধ হেলাল, এখনো কাটেনি ভয়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 December, 2025, 02:30 pm
Last modified: 02 December, 2025, 02:32 pm

Related News

  • একুশে বইমেলা: সব নতুন বইয়ের ব্রেইল সংস্করণ চান দৃষ্টিপ্রতিবন্ধী পাঠকরা
  • ব্রাহ্মণবাড়িয়ায় ৮০৫ ভোটকেন্দ্রের ৫৭৪টি ঝুঁকিপূর্ণ
  • বিদ্রোহীদের নিয়ে শেষ মুহূর্তে কী ভাবছে বিএনপি
  • রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ, ব্যবস্থা নিতে চিঠি
  • আচরণবিধি লঙ্ঘন করায় জরিমানা, ম্যাজিস্ট্রেটকে বুড়ো আঙুল দেখালেন রুমিন ফারহানা

গান ছেড়ে ভিক্ষার ‘নির্দেশ’: ৬ দিন পর ফের গান গাইলেন অন্ধ হেলাল, এখনো কাটেনি ভয়

টিবিএস রিপোর্ট
02 December, 2025, 02:30 pm
Last modified: 02 December, 2025, 02:32 pm
ছবি: টিবিএস

'মাদরাসাছাত্রদের' হুমকির মধ্যেই ৬ দিন বন্ধ রাখার পর আবারও গান শুরু করেছেন ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী হেলাল মিয়া ও তার পরিবারের সদস্যরা। আজ মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে জেলা শহরের পৌর মুক্তমঞ্চ মাঠে গান গাইতে আসেন তারা। তবে এখনও ভয় কাটেনি জন্মান্ধ পরিবারটির। এছাড়া হুমকির ঘটনায় কোনো ব্যবস্থাও নেয়নি পুলিশ।

অভিযোগ উঠেছে, গত বুধবার (২৬ নভেম্বর) দুপুরে কয়েকজন মাদরাসাছাত্র এসে হেলাল মিয়াকে গানবাজনা বন্ধ করে ভিক্ষাবৃত্তি করার জন্য বলেন। এতে আতঙ্কে গান বন্ধ করে দেন হেলাল ও তার পরিবারের সদস্যরা। ফলে তাদের রোজগার বন্ধ হয়ে যায়।

প্রায় পাঁচ দশক ধরে পৌর মুক্তমঞ্চ মাঠে মানুষকে গান শুনিয়ে জীবিকা নির্বাহ করছেন দৃষ্টি প্রতিবন্ধী হেলাল মিয়া। তার কণ্ঠে মারফতি, মুর্শিদী ও কাওয়ালীর মতো আধ্যাত্মিক গান শোনেন বিভিন্ন বয়সি মানুষ। শুধু হেলালই নন, তার পরিবারের আরও ৮ জন সদস্য জন্ম থেকেই অন্ধ। গান গেয়েই সংসার চলে তাদের।

গান ছেড়ে ভিক্ষা করার ‘হুকুম’, আতঙ্কে রোজগার বন্ধ অন্ধ হেলালের পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর গ্রামের বাসিন্দা হেলাল মিয়া। তিনি ছাড়াও তার চার ছেলে ও এক মেয়ে এবং দুই নাতি ও এক নাতনি দৃষ্টি প্রতিবন্ধী। 

আর্থিকভাবে অস্বচ্ছল হলেও ভিক্ষাবৃত্তি না করে মানুষকে গান শুনিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা শহরের পৌর মুক্তমঞ্চ মাঠে গানের আসর জমান হেলাল ও তার পাঁচ ছেলেমেয়ে। তাদের কণ্ঠে গানের সুর উঠতেই জমে উঠে আসর। যোগ দেন নানা বয়সি মানুষ। এভাবেই প্রতিদিন হেলাল ও তার সন্তানদের গান শুনে খুশি হয়ে টাকা দেন মানুষজন। আর সেই টাকা দিয়ে জীবন চলছে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারটির।

হেলাল মিয়া অভিযোগ করেন, গেল বুধবার সকালে কয়েকজন মাদরাসাছাত্র এসে গান-বাজনা বন্ধ করে তাকে ভিক্ষাবৃত্তি করতে বলেন। অন্যথায় বাদ্যযন্ত্র ভাঙচুর করবেন বলে হুমকি দেন। হুমকির পর থেকে আর গান করছিলেন না তিনি। 

পরে হুমকির বিষয়টি জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লাকে জানানোর পর তিনি আজ মঙ্গলবার থেকে তাদেরকে পুনরায় গানের আসর জমাতে অভয় দেন।

হেলাল মিয়া বলেন, 'গত ছয়দিন রোজগার বন্ধ থাকায় চলতে খুব কষ্ট হয়েছে। কচি ভাইয়ের কথায় আজকে থেকে আবার গান শুরু করেছি। তবে যে জায়গাটিতে বসতাম, সেটি হকাররা দখল করে ফেলেছে। পাশের একটি জায়গায় আজকে গান করেছি।'

তিনি আরও বলেন, 'আজকে কোনো সমস্যা হয়নি। তবে এখনও ভয়ে আছি, যদি আবার কিছু হয়। এর আগেও দুই দফা গান বন্ধের হুমকি দেওয়া হয়েছিল।'

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার প্রিন্সিপাল ও জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মুবারক উল্লাহ বলেন, 'আমাদের ছেলেরা (মাদরাসাছাত্র) বাধা দিয়েছে—এটি আমি জানি না। আমাদের কোনো বাধা-নিষেধ নেই। তবে আমরা অনুমতি দিতে পারি না যে গান হোক; গান যেহেতু শরীয়তে নিষিদ্ধ। তাদের পথে তারা চলুক। তাদেরকে বাধা দেয়নি কেউ।'

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান বলেন, 'দৃষ্টি প্রতিবন্ধী পরিবারকে গান গাইতে বাধা দেওয়ার বিষয়টি নিয়ে আমরা কোনো অভিযোগ পাইনি। তবে আমরা খোঁজখবর নিচ্ছি। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

Related Topics

টপ নিউজ

ব্রাহ্মণবাড়িয়া / অন্ধ গায়ক / অন্ধ / দৃষ্টি প্রতিবন্ধী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • একুশে বইমেলা: সব নতুন বইয়ের ব্রেইল সংস্করণ চান দৃষ্টিপ্রতিবন্ধী পাঠকরা
  • ব্রাহ্মণবাড়িয়ায় ৮০৫ ভোটকেন্দ্রের ৫৭৪টি ঝুঁকিপূর্ণ
  • বিদ্রোহীদের নিয়ে শেষ মুহূর্তে কী ভাবছে বিএনপি
  • রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ, ব্যবস্থা নিতে চিঠি
  • আচরণবিধি লঙ্ঘন করায় জরিমানা, ম্যাজিস্ট্রেটকে বুড়ো আঙুল দেখালেন রুমিন ফারহানা

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net