Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
একুশে বইমেলা: সব নতুন বইয়ের ব্রেইল সংস্করণ চান দৃষ্টিপ্রতিবন্ধী পাঠকরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 March, 2026, 06:40 pm
Last modified: 01 March, 2026, 07:23 pm

Related News

  • শিক্ষার আলো ছড়াচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী হরিবোল
  • বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ পাচ্ছেন যারা
  • আগামী ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন
  • গান ছেড়ে ভিক্ষার ‘নির্দেশ’: ৬ দিন পর ফের গান গাইলেন অন্ধ হেলাল, এখনো কাটেনি ভয়
  • যেভাবে প্রথম রঙিন টেলিভিশন কিনেছিলেন হুমায়ূন আহমেদ

একুশে বইমেলা: সব নতুন বইয়ের ব্রেইল সংস্করণ চান দৃষ্টিপ্রতিবন্ধী পাঠকরা

ব্রেইল পাঠক রিশাদ হাসান বলেন, ‘শুধু পাঠ্যবই নয়, সমকালীন সাহিত্যও আমাদের দরকার। নতুন কবিতার বই, জনপ্রিয় উপন্যাস—সবই যদি ব্রেইলে পাওয়া যেত, তাহলে আমরাও আলোচনায় অংশ নিতে পারতাম।’
টিবিএস রিপোর্ট
01 March, 2026, 06:40 pm
Last modified: 01 March, 2026, 07:23 pm
ছবি : টিবিএস

অমর একুশে বইমেলার এক কোণে দাঁড়িয়ে আঙুলের ডগায় বই পড়ছিলেন কলেজ পড়ুয়া রাফি। চোখে দেখতে না পেলেও সাহিত্যের প্রতি তার কোনো অরুচি নেই। তবে তার কণ্ঠে ঝরে পড়ল আক্ষেপ। তিনি বলেন, 'নতুন অনেক বইই আমরা পড়তে পারি না। আমরা নির্ভর করছি একমাত্র ব্রেইল প্রকাশনীর ওপর।'

বইমেলার ভিড়ে রাফির মতো বহু দৃষ্টিপ্রতিবন্ধী পাঠকের গন্তব্য এখন একটাই—স্পর্শ ব্রেইল প্রকাশনা। তাদের দাবি, প্রতিটি প্রকাশনী যেন তাদের প্রকাশিত বইগুলো ব্রেইলে রূপান্তর করে।

স্পর্শ ফাউন্ডেশনের সদস্য আইরিন সুলতানা টিবিএসকে বলেন, 'আমাদেরকে সবাই 'মার্জিনালাইজড কমিউনিটি' বা প্রান্তিক জনগোষ্ঠী হিসেবে চিন্তা করে। সেটা না করে সহ-নাগরিক ভাবলেই ভালো হয়। অন্যান্য প্রকাশনীতেও যদি লেখাগুলো ব্রেইলে কনভার্ট করা হয়, তাহলে এই ধরনের বইগুলোর দামও কমে এবং চাহিদাসম্পন্নদের জন্য সুবিধাও হয়।'

মেলায় প্রতিদিন কবিতা, উপন্যাস, প্রবন্ধ ও গবেষণার শত শত নতুন বই আসছে। কিন্তু ব্রেইল পদ্ধতির উদ্ভাবক লুই ব্রেইলের হাত ধরে উনিশ শতকে যে স্পর্শলিপির সূচনা হয়েছিল, বাংলাদেশের অধিকাংশ প্রকাশনা সংস্থাই তা গ্রহণে পিছিয়ে। ফলে দৃষ্টিপ্রতিবন্ধীরা বইমেলার মূল উচ্ছ্বাস থেকে বঞ্চিত হচ্ছেন।

ব্রেইল পাঠক রিশাদ হাসান বলেন, 'শুধু পাঠ্যবই নয়, সমকালীন সাহিত্যও আমাদের দরকার। নতুন কবিতার বই, জনপ্রিয় উপন্যাস—সবই যদি ব্রেইলে পাওয়া যেত, তাহলে আমরাও আলোচনায় অংশ নিতে পারতাম।'

প্রযুক্তির যুগে ডিজিটাল ফাইল থেকে ব্রেইল রূপান্তর সহজ হলেও উদ্যোগের অভাবেই এটি হচ্ছে না বলে মনে করেন পাঠকরা। তবে প্রকাশকদের অনেকে খরচের অজুহাত দেখান। বিশেষ কাগজ, এমবসিং প্রযুক্তি ও বড় আকারের কারণে একটি সাধারণ ২০০ পৃষ্ঠার বই ব্রেইলে কয়েক খণ্ডে ছাপতে হয়, যা বেশ ব্যয়বহুল।

এ বিষয়ে গ্রন্থিক প্রকাশনের বিক্রয়কর্মী সাজ্জাদ বলেন, 'ব্রেইল অক্ষরে বই ছাপতে পারলে আমাদের জন্যেও স্বস্তির ব্যাপার হতো। কিন্তু বইয়ের ব্যবসায় আমাদের খুব একটা লাভ হয় না। সেখানে ব্রেইলের ব্যবস্থা করাটা বেশ খরচসাপেক্ষ।'

সংশ্লিষ্টদের মতে, সরকারি ও বেসরকারি উদ্যোগে একটি কেন্দ্রীয় ব্রেইল রূপান্তর সেল গড়ে তোলা যেতে পারে। সেখানে প্রকাশকরা সফট কপি জমা দিলে ব্রেইল সংস্করণ তৈরি করা সম্ভব। বাংলাদেশের প্রকাশনা শিল্প যখন আন্তর্জাতিক মানের দিকে এগোচ্ছে, তখন অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে এটি হতে পারে পরবর্তী জরুরি পদক্ষেপ।

Related Topics

টপ নিউজ

একুশে বইমেলা / একুশে বইমেলা ২০২৬ / ব্রেইল / ব্রেইল পাঠক / দৃষ্টি প্রতিবন্ধী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • ছবি: সংগৃহীত
    বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • ছবি: সংগৃহীত
    বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার
  • ফাইল ছবি: এপি
    ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে
  • ফাইল ছবি
    বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • শিক্ষার আলো ছড়াচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী হরিবোল
  • বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ পাচ্ছেন যারা
  • আগামী ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন
  • গান ছেড়ে ভিক্ষার ‘নির্দেশ’: ৬ দিন পর ফের গান গাইলেন অন্ধ হেলাল, এখনো কাটেনি ভয়
  • যেভাবে প্রথম রঙিন টেলিভিশন কিনেছিলেন হুমায়ূন আহমেদ

Most Read

1
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

2
ছবি: সংগৃহীত
বিনোদন

বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল

3
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার

5
ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে

6
ফাইল ছবি
অর্থনীতি

বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net