Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
ধনঞ্জয়ার হ্যাটট্রিক ম্লান করে পোলার্ডের এক ওভারে ছয় ছক্কার রেকর্ড

খেলা

টিবিএস ডেস্ক
04 March, 2021, 10:50 am
Last modified: 04 March, 2021, 01:14 pm

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
  • ভারতে বিশ্বকাপ: আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ বলল আইসিসি

ধনঞ্জয়ার হ্যাটট্রিক ম্লান করে পোলার্ডের এক ওভারে ছয় ছক্কার রেকর্ড

মারকাটারি এই ফরম্যাটে রান বন্যা হয়, কখনও বোলাররাও তাদের সামর্থ্য দিয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানকে দ্রুতই সাজঘরে ফেরান। ব্যাটসম্যানদের ফরম্যাট খ্যাত টি-টোয়েন্টিতে কখনও কখনও হ্যাটট্রিকও করে বসেন বোলাররা। কিন্তু একই ম্যাচে হ্যাটট্রিক ও ছয় বলে ছয় ছক্কার রেকর্ড এবারই প্রথম।
টিবিএস ডেস্ক
04 March, 2021, 10:50 am
Last modified: 04 March, 2021, 01:14 pm
এক ওভারে ছয় ছক্কা মারা পোলার্ড অভিনন্দনের জবাব দিচ্ছেন। ছবি: উইন্ডিজ ক্রিকেট

ঘটনাবহুল ম্যাচ বলতে যা বোঝায়, ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের প্রথম টি-টোয়েন্টি তার উৎকৃষ্ট উদাহরণ হয়ে উঠলো। দলের মাঝারি স্কোর গড়ার দিনে বল হাতে জ্বলে উঠলেন আকিলা ধনঞ্জয়া। শ্রীলঙ্কার ডানহাতি এই স্পিনার হ্যাটট্রিক করে দলকে খেলায় রাখলেন। কিন্তু পরের ওভারেই তার ওপর দিয়ে জড় বয়ে গেল। ছয় বলে ছয় ছক্কা মেরে ম্যাচ ছিনিয়ে নিলেন কাইরন পোলার্ড। 

একই টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক ও ছয় বলে ছয় ছক্কার ঘটনা এবারই প্রথম। মারকাটারি এই ফরম্যাটে রান বন্যা হয়, কখনও বোলাররাও তাদের সামর্থ্য দিয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানকে দ্রুতই সাজঘরে ফেরান। ব্যাটসম্যানদের ফরম্যাট খ্যাত টি-টোয়েন্টিতে কখনও কখনও হ্যাটট্রিকও করে বসেন বোলাররা। কিন্তু একই ম্যাচে হ্যাটট্রিক ও এক ওভারে ছয় ছক্কার রেকর্ড এবারই প্রথম।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ছয় ছক্কা মারা দ্বিতীয় ব্যাটসম্যান পোলার্ড। ক্যারিবীয় অলরাউন্ডারের আগে কেবল ভারতের যুবরাজ সিং এই কীর্তি গড়তে পেরেছেন। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয় ছক্কা মেরে মাত্র ১২ বলে হাফ সেঞ্চুরি পুর্ণ করেছিলেন যুবরাজ। যা টি-টোয়েন্টিতে এখনও দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড। 

ম্যাচ সেরা পোলার্ড এই রেকর্ডে ভাগ বসাতে পারেননি, তবে টানা ছয় ছক্কায় ধনঞ্জয়াকে ব্রডের পাওয়া অনুভূতি ফিরিয়ে দিয়েছেন তিনি। পোলার্ডের ঝড় তোলা ইনিংসের সুবাদে মাত্র ১৩.১ ওভারেই ৪ উইকেটের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ১১ বলে ৩৮ রানের ইনিংস খেলেন পোলার্ড। লেন্ডল সিমন্স ২৬, এভিন লুইস ২৮ ও জেসন হোল্ডার অপরাজিত ২৯ রান করেন। 

অ্যান্টিগায় অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টির প্রথম অংশ একবারেই ম্যাড়ম্যাড়ে ছিল। ক্যারিবীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৩১ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। কিন্তু পরের অংশটা নাটকীয়তা আর রোমাঞ্চে ভরপুর হয়ে ওঠে। 

ছোট লক্ষ্যেও দাপুটে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ৩.১ ওভারেই স্কোরকার্ডে ৫২ রান যোগ করেন দুই ওপেনার লেন্ডল সিমন্স ও এভিন লুইস। কিন্তু তাদের এই ঝড় চলতে দেননি ধনঞ্জয়া। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে লুইসকে ফেরান তিনি। এরপর টানা দুই বলে গেইল ও নিকোলাস পুরানকে ফিরিয়ে হ্যাটট্রিক পূরণ করেন লঙ্কান ডানহাতি এই স্পিনার। 

হাত থেকে ছুটে যাওয়া ম্যাচে দলকে ফিরিয়ে আনা ধনঞ্জয়া নিজের পরের ওভার করতে গিয়ে ঝড়ের কবলে পড়েন। তার করা ইনিংসের ষষ্ঠ ওভারে ছয় বলে ছয়টি ছক্কা মারেন পোলার্ড। আবারও ম্যাচ থেকে ছিটকে যায় লঙ্কানরা। পোলার্ড ঝড়ের পার আর কোনো লড়াই হয়নি। সহজেই ম্যাচ জিতে নেয় ক্যারিবীয়রা।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৩১/৯ (ডিকভেলা ৩৩, নিসাঙ্কা ৩৯, চান্দিমাল ১১, হাসারাঙ্গা ১২, বান্দারা ১০, দনাঞ্জয়া ৯*; সিনক্লেয়ার ১/২৬, এডওয়ার্ডস ১/২৯, হোল্ডার ১/১৯, ম্যাককয় ২/২৫, ব্রাভো ১/২৬, অ্যালেন ১/৪)।

ওয়েস্ট ইন্ডিজ: ১৩.১ ওভারে ১৩৪/৬ (সিমন্স ২৬, লুইস ২৮, গেইল ০, পুরান ০, পোলার্ড ৩৮, হোল্ডার ২৯; ধনঞ্জয়া ৩/৬২, হাসারাঙ্গা ৩/১২)।

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৪ উকেটে জয়ী।

ম্যাচ সেরা: কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ)।

সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১-০ ব্যবধানে এগিয়ে।

Related Topics

টপ নিউজ

কাইরন পোলার্ড / ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা / টি-টোয়েন্টি / ছয় বলে ছয় ছক্কা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
    তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি
  • অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
    ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
    পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন
  • এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
    এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট
  • বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
    জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
  • ভারতে বিশ্বকাপ: আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ বলল আইসিসি

Most Read

1
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

2
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

3
পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
অর্থনীতি

পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন

5
এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট

6
বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
আন্তর্জাতিক

জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net