Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 17, 2026
সাবেক এমপি সালাহউদ্দিন জুয়েল ও তার পরিবারের ১২১ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 November, 2025, 08:05 pm
Last modified: 30 November, 2025, 08:06 pm

Related News

  • ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • ব্যাংক হিসাব খুলতে লাগবে টিআইএন, ছাড় পাবেন শিক্ষার্থীরা
  • ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • ‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!
  • ফ্যামিলি কার্ডের অর্থ ব্যাংক হিসাবে পৌঁছে যাবে, অনিয়মের সুযোগ নেই: অর্থমন্ত্রী

সাবেক এমপি সালাহউদ্দিন জুয়েল ও তার পরিবারের ১২১ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (৩০ নভেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।
টিবিএস রিপোর্ট
30 November, 2025, 08:05 pm
Last modified: 30 November, 2025, 08:06 pm
ও খুলনা-২ আসনের সাবেক এমপি শেখ সালাহউদ্দিন জুয়েল। ফাইল ছবি: বাসস

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই ও খুলনা-২ আসনের সাবেক এমপি শেখ সালাহউদ্দিন জুয়েল ও তার স্ত্রী, তিন ভাই, ভাইদের স্ত্রী ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ১২১টি ব্যাংক হিসাব ও ৩টি এমএফএস ও ৩টি বিও হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (৩০ নভেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।

জানা যায়, ১২১টি ব্যাংক হিসাবে ৪৮ কোটি ৪৭ লাখ ৮৫ হাজার ৬২৯ টাকা রয়েছে।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ফেরদৌস রহমান তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, শেখ সালাহউদ্দিন জুয়েল ও তার তিন ভাইসহ পরিবারের অন্যান্যদের বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে অর্থ উপার্জন করার অভিযোগ রয়েছে। সেজন্য দুদক অনুসন্ধান টিম গঠন করেছে। 

অনুসন্ধানে জানা যায়, শেখ সালাহউদ্দিন, তার স্ত্রী শাহানা ইয়াসমিন, তার ভাই শেখ সোহেল ও সোহেলের স্ত্রী শিরিন শেখ, শেখ জালাল উদ্দিন রুবেল ও তার স্ত্রী ফারমিনা খানম, শেখ বেলাল উদ্দিন ও তার স্ত্রী শেখ ওয়াহিদা সুলতানা, তাহমিনা খবির এবং তাদের সন্তান ও স্বার্থ সংশ্লিষ্টদের নামে পরিচালিত ১২১টি ব্যাংক হিসাব, ৩টি এমএফএস এবং ৩টি বিও হিসাব পাওয়া যায়।

জানা যায়, অভিযোগ সংশ্লিষ্টরা তাদের নিজ নামে ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে হিসাবের অর্থ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন।

অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে হিসাবসমূহ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতি হবে। সেজন্য তাদের নামে ব্যাংক হিসাব অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

শেখ সালাহউদ্দীন জুয়েল একজন ব্যবসায়ী। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

Related Topics

টপ নিউজ

সাবেক এমপি / সালাহউদ্দিন জুয়েল / ব্যাংক হিসাব / জব্দের নির্দেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: মুমিত এম/টিবিএস
    এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব
  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ছবি: রাজীব ধর/টিবিএস
    আদমজী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১ বিলিয়ন ডলার, ঝুঁকছে উচ্চমূল্যের পণ্যে
  • ফাইল ছবি
    হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, বিকল্প নিয়ে আলোচনা চলার দাবি দেশটির গণমাধ্যমের

Related News

  • ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • ব্যাংক হিসাব খুলতে লাগবে টিআইএন, ছাড় পাবেন শিক্ষার্থীরা
  • ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • ‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!
  • ফ্যামিলি কার্ডের অর্থ ব্যাংক হিসাবে পৌঁছে যাবে, অনিয়মের সুযোগ নেই: অর্থমন্ত্রী

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব

3
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

5
ছবি: রাজীব ধর/টিবিএস
বাংলাদেশ

আদমজী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১ বিলিয়ন ডলার, ঝুঁকছে উচ্চমূল্যের পণ্যে

6
ফাইল ছবি
বাংলাদেশ

হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, বিকল্প নিয়ে আলোচনা চলার দাবি দেশটির গণমাধ্যমের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net