Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 10, 2026
আদালত অবমাননার অভিযোগে ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 November, 2025, 05:40 pm
Last modified: 30 November, 2025, 05:43 pm

Related News

  • বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস–বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না: রুমিন ফারহানা
  • স্থানীয় নির্বাচন: প্রার্থী বাছাইয়ে কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষার শঙ্কা বিএনপির তৃণমূলের
  • ‘হুমকি দিয়ে লাভ নেই, আমরা কি জোর করে ক্ষমতায় এসেছি?’: রিজভী
  • কোনো দলের আনুগত্য না করে চাঁদাবাজদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন: আইনশৃঙ্খলা বাহিনীকে আখতার 
  • লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

আদালত অবমাননার অভিযোগে ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ

রোববার ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার শুনানির এক পর্যায়ে ট্রাইব্যুনাল প্রসিকিউশনের উদ্দেশে বলেন, ‘উনি অ্যাডভোকেট নাকি? ওকালতির সার্টিফিকেট আছে? কোর্ট-কাচারিতে আসছেন কোনোদিন? এলে এমন কথা কোনোদিনও বলতেন না।’
টিবিএস রিপোর্ট
30 November, 2025, 05:40 pm
Last modified: 30 November, 2025, 05:43 pm
বিএনপি নেতা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। ফাইল ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যের ব্যাখ্যা দিতে বিএনপি নেতা ও জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানকে আগামী ৮ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

এ বিষয়ে শুনানিকালে ট্রাইব্যুনাল মন্তব্য করেন, ফজলুর রহমানের এ ধরনের বিরূপ মন্তব্য রাষ্ট্রদ্রোহী অপরাধের শামিল। 

রোববার (৩০ নভেম্বর) প্রসিকিউশনের আনা আদালত অবমাননার অভিযোগের আবেদনের ওপর শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ নির্দেশ দেন।

এর আগে, গত বুধবার (২৬ নভেম্বর) চিফ প্রসিকিউটরের পক্ষে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই অভিযোগ দাখিল করেন। ওই দিন ট্রাইব্যুনালের বিচারক (অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ) মো. মোহিতুল হক এনাম চৌধুরীর আদালতে এ বিষয়ে আংশিক শুনানি অনুষ্ঠিত হয়। অভিযোগটিকে 'গুরুতর' বিবেচনা করে ট্রাইব্যুনালের চেয়ারম্যানের উপস্থিতিতে শুনানির জন্য রোববার পরবর্তী দিন ধার্য করা হয়েছিল।

রোববার ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার শুনানির এক পর্যায়ে ট্রাইব্যুনাল প্রসিকিউশনের উদ্দেশে বলেন, 'উনি (ফজলুর রহমান) অ্যাডভোকেট নাকি? ওকালতির সার্টিফিকেট আছে? কোর্ট-কাচারিতে আসছেন কোনোদিন? এলে এমন কথা কোনোদিনও বলতেন না।'

জবাবে প্রসিকিউটর বলেন, 'উনি সবসময় একটু বাড়িয়ে বলেন। উনি নাকি ৪৪ বছর ধরে আইন পেশায় রয়েছেন। কিন্তু আমরা ঘেঁটে দেখেছি তিনি ১৯৯২ সাল থেকে প্র্যাকটিস করছেন। সে হিসাবে ৩৩ বছর।'

একপর্যায়ে ট্রাইব্যুনাল বলেন, 'আইনের সমালোচনা করা যাবে। রায়ের সমালোচনা করা যাবে। বিচারকেরও সমালোচনা করা যাবে। কিন্তু রায় মানি না, এটা বলা শুধু আদালত অবমাননাই নয়, রাষ্ট্রদ্রোহিতাও।'

প্রসিকিউশন জানায়, গত ২৩ নভেম্বর বেসরকারি টেলিভিশন 'চ্যানেল ২৪'-এর 'মুক্তবাক' টকশোতে অতিথি হিসেবে অংশ নেন অ্যাডভোকেট ফজলুর রহমান। সেখানে তিনি ট্রাইব্যুনালের গঠন ও বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন এবং বিরূপ মন্তব্য করেন। একপর্যায়ে তিনি বলেন, 'আমি এ বিচার মানি না'। প্রসিকিউশনের দাবি, তার এমন বক্তব্য সরাসরি আদালত অবমাননার শামিল।

উল্লেখ্য, অ্যাডভোকেট মো. ফজলুর রহমান আগামী জাতীয় নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ২৬ আগস্ট তার প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের দলীয় পদ তিন মাসের জন্য স্থগিত করে বিএনপি।
 
Related Topics

টপ নিউজ

ফজলুর রহমান / বিএনপি / ট্রাইবুন্যালে হাজিরের নির্দেশ / আদালত অবমাননা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্রুততম সময়ে মিলবে মার্কিন তুলা, নভেম্বরে খুলছে প্রথম বেসরকারি ওয়্যারহাউজ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সেপ্টেম্বর-ডিসেম্বর সময়ে বাংলাদেশে জ্বালানি তেল সরবরাহের প্রস্তাব ট্রাফিগুরা ও ভিটলের
  • ছবি: বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেইজ
    হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত: আইএসপিআর
  • ফাইল ছবি: সংগৃহীত
    মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে মালিক সমিতির আবেদন, সাড়া দিলেন না হাইকোর্ট
  • ছবি: পিএমও
    ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুতের ২০% নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

Related News

  • বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস–বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না: রুমিন ফারহানা
  • স্থানীয় নির্বাচন: প্রার্থী বাছাইয়ে কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষার শঙ্কা বিএনপির তৃণমূলের
  • ‘হুমকি দিয়ে লাভ নেই, আমরা কি জোর করে ক্ষমতায় এসেছি?’: রিজভী
  • কোনো দলের আনুগত্য না করে চাঁদাবাজদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন: আইনশৃঙ্খলা বাহিনীকে আখতার 
  • লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

দ্রুততম সময়ে মিলবে মার্কিন তুলা, নভেম্বরে খুলছে প্রথম বেসরকারি ওয়্যারহাউজ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সেপ্টেম্বর-ডিসেম্বর সময়ে বাংলাদেশে জ্বালানি তেল সরবরাহের প্রস্তাব ট্রাফিগুরা ও ভিটলের

3
ছবি: বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেইজ
বাংলাদেশ

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত: আইএসপিআর

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে মালিক সমিতির আবেদন, সাড়া দিলেন না হাইকোর্ট

5
ছবি: পিএমও
বাংলাদেশ

২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুতের ২০% নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে: প্রধানমন্ত্রী

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net