Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
দুদক কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে হবে; কাজের প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ করতে হবে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 November, 2025, 07:00 pm
Last modified: 27 November, 2025, 07:43 pm

Related News

  • ইউসিবি থেকে ২৫ কোটি টাকা পাচার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিচার শুরু
  • দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যান আবদুল মোমেনের পদত্যাগ
  • স্ত্রীসহ সেনাবাহিনীর সাবেক লে. জেনারেল নাজিম উদ্দিনের আয়কর নথি জব্দ
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম

দুদক কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে হবে; কাজের প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ করতে হবে

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেজগাঁওয়ে তার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অধ্যাদেশসহ চারটি অধ্যাদেশের অনুমোদন দেওয়া হয়েছে।
টিবিএস রিপোর্ট
27 November, 2025, 07:00 pm
Last modified: 27 November, 2025, 07:43 pm
আজ (২৭ নভেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেজগাঁওয়ে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: পিআইডি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) যেসব কর্মকর্তা দুর্নীতি দমনে সম্পৃক্ত; সেসব কর্মকর্তাদের আলাদা করে সম্পদের হিসাব দিতে হবে। পাশাপাশি দুদকের কাজের প্রতিবেদন এখন থেকে ছয় মাস পরপর ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

এমন বিধান রেখে দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেজগাঁওয়ে তার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অধ্যাদেশসহ চারটি অধ্যাদেশের অনুমোদন দেওয়া হয়েছে।

এদিন বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, 'দুর্নীতি কমিয়ে আনতে দুদককে আরও শক্তিশালী করতে সরকার একটি সংস্কার কমিশন গঠন করেছিল। ওই কমিশন বেশ কিছু সুপাশি করেছিল। তার ভিত্তিতে দুদক আইন সংশোধন অধ্যাদেশ অনুমোদন করা হয়েছে।'

তিনি বলেন, 'এখন দুদক কমিশন হবে পাঁচ সদস্যের। এদের মধ্যে একজন তথ্য প্রযুক্তিতে অভিজ্ঞ ব্যক্তি থাকবেন। কারণ দেশ যত ক্যাশলেস হচ্ছে, তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপরাধ তত বাড়ছে। এছাড়া একজন নারী সদস্য থাকবেন।'

তবে সংস্কার কমিশনের করা 'বাছাই কমিটি' গঠনের প্রস্তাব বাদ দেওয়া হয়েছে বলে জানান শফিকুল আলম।

যদিও এই কমিটি গঠনের প্রস্তাব খসড়া আইনে রাখা হয়েছিল।

তিনি বলেন, 'এছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশের খসড়া, রাজউক উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ এবং জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।'

শফিকুল আলম বলেন, 'বাংলাদেশ থেকে মানব পাচার হয়। অনেক মানুষকে বুঝিয়ে টাকা-পয়সা নিয়ে পাচার করা হয়ে থাকে। লিবিয়াতে অনেক পাচার হয়েছে। আবার অঙ্গপ্রতঙ্গ ব্যবসার জন্যও মানুষকে পাচার করা হয়। মহিলা ও শিশু পাচার হয়। অনেক অনলাইন প্লাটফর্ম ব্যবহার করেও মানব পাচার করা হয়।'

তিনি বলেন, 'ঘটনা ধরা পড়ার পরে ভুক্তভোগীকে আপোষ করতে চাপ দেওয়া হয়। আইনের মাধ্যমে এ ধরনের অপরাধ বন্ধ ও ভুক্তভোগীদের বিচার পাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজউক আইনে খেলার মাঠ বাঁচিয়ে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।'

প্রেস সচিব বলেন, 'এছাড়া এখন গ্রাম পর্যায়েও চার-পাঁচ তলা বাড়ি নির্মাণ করা হচ্ছে। দেশে ভূমিকম্প হচ্ছে। অগ্নিদুর্ঘটনাও প্রায়ই দেখা যাচ্ছে। এ অবস্থায় প্রধান উপদেষ্টা গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে সারা দেশে ইমারত নির্মাণ অনুমোদন দেওয়ার কাজ করবে এমন একটি স্বতন্ত্র সংস্থা স্থাপন করা যায় কি না তা পর্যালোচনা করার নির্দেশনা দিয়েছেন।'

তিনি বলেন, 'পাশাপাশি রাজউকের আওতাধীন এলাকায় কোনো ভবন নির্মাণের অনুমোদন ইউনিয়ন পরিষদ থেকে দিতে পারবে না। বিমান দুর্ঘটনাকবলিত মাইলস্টোন স্কুলের ভবন নির্মাণের অনুমোদন একটি ইউনিয়ন পরিষদ থেকে নেওয়া হয়েছিল। রাজউকের নকশার ব্যতয় করে ভবন নির্মাণ করলে আইনে তার দণ্ড রাখার ব্যবস্থা করা হয়েছে।'

Related Topics

টপ নিউজ

দুদক / শফিকুল আলম / প্রেস সচিব / সম্পদের হিসাব / কাজের প্রতিবেদন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
    যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • ইউসিবি থেকে ২৫ কোটি টাকা পাচার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিচার শুরু
  • দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যান আবদুল মোমেনের পদত্যাগ
  • স্ত্রীসহ সেনাবাহিনীর সাবেক লে. জেনারেল নাজিম উদ্দিনের আয়কর নথি জব্দ
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
আন্তর্জাতিক

যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net