Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
ছোট মেয়েকে জড়িয়ে শীতের রাত পার, কড়াইলের আগুনে সব হারিয়ে রিনার প্রশ্ন, 'হামরা এলা কোনঠে যামো?'

বাংলাদেশ

শাহরিয়ার আজম
26 November, 2025, 10:45 am
Last modified: 26 November, 2025, 10:57 am

Related News

  • দেড় ঘণ্টার চেষ্টায় চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে
  • কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: আসামি ইমান উল্লাহ কারাগারে, রিমান্ড শুনানি সোমবার
  • বেইলি রোডে অগ্নিকাণ্ড: ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল
  • বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, স্থানান্তরের সময় ২ রোগীর মৃত্যু
  • ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

ছোট মেয়েকে জড়িয়ে শীতের রাত পার, কড়াইলের আগুনে সব হারিয়ে রিনার প্রশ্ন, 'হামরা এলা কোনঠে যামো?'

শাহরিয়ার আজম
26 November, 2025, 10:45 am
Last modified: 26 November, 2025, 10:57 am
ছবি: শাহরিয়ার আজম/টিবিএস

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে ওঠে গত রাতের আগুনের ক্ষত। রাজধানীর কড়াইল বস্তির বউবাজার এলাকা যেন এক মৃত্যুপুরী। ধ্বংসস্তূপ থেকে তখনো বেরোচ্ছে ধোঁয়া, বাতাসে পোড়া গন্ধ। ইটের গাঁথুনি আর টিনশেডের দু-তিনতলা অস্থায়ী ঘরগুলো পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। সর্বনাশা আগুনে সর্বস্ব খুইয়ে সেদিকে একদৃষ্টিতে তাকিয়ে আছেন নিঃস্ব বাসিন্দারা।

কথা হয় বস্তির বেলতলা ক্লাবঘরের বাসিন্দা রিনা বেগমের (৪৫) সঙ্গে। বাসাবাড়িতে কাজ করেন তিনি। স্বামী নিরাপত্তা প্রহরী। দুই ছেলে ও এক মেয়ে নিয়ে তার ছোট সংসার। ভাড়া থাকতেন টিনশেড একটি ভবনের তৃতীয় তলায়। আগুনে তার সংসারের সব আসবাব পুড়ে ছাই হয়ে গেছে। তার চোখেমুখে এখন অনিশ্চয়তার ছাপ। কীভাবে আবার নতুন করে সংসারের সব জিনিস কিনবেন, সেই দুশ্চিন্তায় রিনার কপালে ভাঁজ।

ছবি: শাহরিয়ার আজম/টিবিএস

শীতের রাতে কাঁপতে কাঁপতে কীভাবে রাত কাটিয়েছেন, তা জানাতে গিয়ে কান্না সামলাতে পারছিলেন না তিনি। এখন কোথায় উঠবেন, আবার সব কিছু কীভাবে নতুন করে শুরু করবেন—বিলাপ করে সেসব কথাই বলছিলেন।

কান্নাজড়িত কণ্ঠে রিনা বলেন, 'কাল রাইতে হামরা মসজিদে ছিনো। মোর ছোট মেয়ের বয়স আট বৎসর। রাইত গেছে জারে [ঠান্ডায়] কাঁপতে কাঁপতে। নতুন করে কোনঠে উঠবো বুঝবার পাইতেছি না। হামরা এলা কোনঠে যামো?'

খোলা জায়গা, দোকান কিংবা মসজিদে—যে যেভাবে পেরেছেন, মানবেতরভাবে রাত কাটিয়েছেন। কেউ আধপেট খেয়েছেন প্রতিবেশীর বদান্যতায়, কেউবা রাত থেকে না খেয়েই আছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উৎসুক জনতার ভিড়। পোড়া ছাইভস্ম হাতড়ে কেউ কেউ খুঁজছেন শেষ সম্বলটুকু, যদি ধাতব কিছু পাওয়া যায়।

'আগুন থাইকা কি আমাগো মুক্তি নাই?'

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আরেক ভুক্তভোগী জালাল উদ্দিন। পেশায় পরিচ্ছন্নতাকর্মী। জালাল বলেন, 'কিছু মাল-সামানা বাইর করতে পারছি, বাকি সব পুইড়া গেছে। আবার কিছু জিনিস মাইনষে চুরি কইরা লয়া গেছে।'

কথা বলতে বলতে চোখ মোছেন তিনি। জানান, কয়েক মাস আগে নতুন সংসার শুরু করেছিলেন। সেই স্বপ্নও আগুনে ভস্মীভূত। হতাশা নিয়ে তিনি প্রশ্ন করেন, 'আমাগো মতো বস্তির মাইনষের কি আগুনের হাত থিকা মুক্তি নাই?'

মহাখালীর কড়াইল বস্তিতে গতকাল রাতের ভয়াবহ আগুন পাঁচ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। পুলিশের প্রাথমিক হিসাবে, অন্তত দেড় হাজার ঘর পুড়ে গেছে। প্রতিটি ঘরের পেছনে ছিল অসংখ্য মানুষের আলাদা গল্প; সেসব গল্প রাতের অগ্নিকাণ্ডে এক নিমিষে পুড়ে অঙ্গার হয়ে গেছে।
 

Related Topics

টপ নিউজ

কড়াইল বস্তি / অগ্নিকাণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?
  • তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
    ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

Related News

  • দেড় ঘণ্টার চেষ্টায় চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে
  • কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: আসামি ইমান উল্লাহ কারাগারে, রিমান্ড শুনানি সোমবার
  • বেইলি রোডে অগ্নিকাণ্ড: ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল
  • বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, স্থানান্তরের সময় ২ রোগীর মৃত্যু
  • ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

Most Read

1
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’

4
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

5
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

6
তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net