Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 26, 2026
এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৫৫ হাজার কোটি টাকা বাড়াল সরকার

অর্থনীতি

রিয়াদ হোসেন
25 November, 2025, 09:40 am
Last modified: 25 November, 2025, 09:44 am

Related News

  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 
  • এনবিআর বিভাজন অধ্যাদেশ পর্যালোচনা কমিটির বৈঠক ২৩ মে
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • এপ্রিলে রাজস্ব প্রবৃদ্ধি ৭ শতাংশের কম, ১০ মাসে ঘাটতি ১.০৪ লাখ কোটি টাকা 
  • মোটরসাইকেলে নতুন কর আরোপের পরিকল্পনা: প্রতিবাদে এনবিআরের সামনে বাইকারদের মানববন্ধন

এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৫৫ হাজার কোটি টাকা বাড়াল সরকার

নতুন লক্ষ্যমাত্রা বিদ্যমান টার্গেটের তুলনায় প্রায় ১১ শতাংশ বেশি।
রিয়াদ হোসেন
25 November, 2025, 09:40 am
Last modified: 25 November, 2025, 09:44 am
ছবি: সংগৃহীত

সাধারণত অর্থবছরের মাঝামাঝি সময়ে লক্ষ্যমাত্রা কমানো রেওয়াজ থাকলেও চলতি ২০২৫–২৬ অর্থবছরে উল্টো রাজস্ব আদায়ের লক্ষ্য বাড়ানো হয়েছে। সরকার বিদ্যমান ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রা ৫৫ হাজার কোটি টাকা বাড়িয়ে ৫ লাখ ৫৪ হাজার কোটি টাকা নির্ধারণ করেছে।

নতুন লক্ষ্যমাত্রা বিদ্যমান টার্গেটের তুলনায় প্রায় ১১ শতাংশ বেশি। আর গত ২০২৪–২৫ অর্থবছরে যা আদায় হয়েছে, তার তুলনায় এ বছর প্রায় ৪৯ শতাংশ বেশি রাজস্ব সংগ্রহ করতে হবে—যা বাস্তবে আসলে সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কেউ কেউ।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন লক্ষ্যমাত্রা ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে এনবিআরে পাঠানো হয়েছে। এর ভিত্তিতে এনবিআর তাদের অধীনস্থ অফিসগুলোকে বর্ধিত লক্ষ্যমাত্রা অনুযায়ী আদায় বাড়ানোর নির্দেশনা দিয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ঘাটতি কমানো এবং বাড়তি ব্যয় নির্বাহের উদ্দেশ্যে আয় বৃদ্ধি পরিকল্পনার অংশ হিসেবে নতুন এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

নতুন এ টার্গেটকে চ্যালেঞ্জিং হিসেবে দেখছে এনবিআরও।

এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খান টিবিএসকে বলেন, "নতুন লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় বাড়ানো চ্যালেঞ্জিং হবে, তবুও আমরা অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।"

তিনি আরও বলেন, "অর্থনীতির অবস্থা এখনো ভালো হয়নি, ব্যাংকসহ বেশ কিছু খাতে সমস্যা রয়েছে।"

এনবিআরের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম চার মাস—জুলাই থেকে অক্টোবর—রাজস্ব আদায় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৬ শতাংশের কিছু কম হারে বেড়েছে। আলোচ্য সময়ে লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি দাঁড়িয়েছে ১৭,২১৯ কোটি টাকা।

বিদ্যমান লক্ষ্যমাত্রা থেকেই যেখানে অনেক পিছিয়ে আছে এনবিআর, সেখানে অতিরিক্ত ৫৫ হাজার কোটি টাকা—অর্থাৎ প্রায় ৪৯ শতাংশ বাড়তি আদায়ের লক্ষ্য—অর্জনযোগ্য নয় বলে মনে করছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ বিভাগের অতিরিক্ত পরিচালক তৌফিকুল ইসলাম খান।

তিনি টিবিএসকে বলেন, "এমনিতেই সরকারের সার্বিক রাজস্ব লক্ষ্যমাত্রার তুলনায় আদায় অনেক নিচে। আবার এই অর্থবছরেই নির্বাচন হবে। অর্থনীতিতেও তেমন কোনো ইতিবাচক উল্লম্ফন নেই। এমন পরিস্থিতিতে বাড়তি রাজস্বের লক্ষ্যমাত্রা কোন বিবেচনায় নির্ধারণ করা হয়েছে, তা পরিষ্কার নয়।"

তিনি আরও বলেন, "আগের সরকার এভাবে বড় বড় লক্ষ্যমাত্রা দিতো এবং পরে তা অর্জন করতে পারতো না—এতে বাজেট ও লক্ষ্যমাত্রা নিয়ে আস্থাহীনতা তৈরি হয়। এই চক্র থেকে বের হয়ে আসা উচিত। আইএমএফের সাথে এর কোনো সম্পর্ক আছে কিনা, সেটিও পরিষ্কার করা দরকার।"

বাংলাদেশের গত আড়াই দশকের রাজস্ব আদায়ের তথ্য বিশ্লেষণে দেখা যায়, প্রাথমিক লক্ষ্যমাত্রার চেয়ে সংশোধিত লক্ষ্যমাত্রা বাড়ানোর ঘটনা এর আগে মাত্র একবার ঘটেছে। আর সেনাশাসিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭–০৮ অর্থবছরে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি হয়েছিল—যা ছিল এ যাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি।

এছাড়া অন্যান্য বছরগুলোতে সংশোধিত লক্ষ্যমাত্রা হয় মূল লক্ষ্যমাত্রার সমান রাখা হয়েছে, নয়তো কমানো হয়েছে।

এনবিআরের পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচ বছরে রাজস্ব আদায়ের গড় প্রবৃদ্ধি ছিল প্রায় ১৫ শতাংশ।

২০০৭–০৮ অর্থবছরে এনবিআরের চেয়ারম্যান ছিলেন ড. মোহাম্মদ আবদুল মজিদ। তিনি টিবিএসকে বলেন, "দেশের অর্থনীতির আকার অনুযায়ী রাজস্ব আদায় এখনও কম। ফলে আদায় বাড়ানোর সুযোগ রয়েছে।"

তিনি আরও বলেন, "বাংলাদেশের জিডিপিতে করের অবদান এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্ন। যাদের কর দেওয়ার কথা, তাদের কাছ থেকে যথাযথভাবে কর আদায় করা গেলে এ লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।"
 

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

রাজস্ব আদায় / এনবিআর / রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
    জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
    খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • ছবি: রয়টার্স
    হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে
  • 'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
    বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ছবি: সংগৃহীত
    আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

Related News

  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 
  • এনবিআর বিভাজন অধ্যাদেশ পর্যালোচনা কমিটির বৈঠক ২৩ মে
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • এপ্রিলে রাজস্ব প্রবৃদ্ধি ৭ শতাংশের কম, ১০ মাসে ঘাটতি ১.০৪ লাখ কোটি টাকা 
  • মোটরসাইকেলে নতুন কর আরোপের পরিকল্পনা: প্রতিবাদে এনবিআরের সামনে বাইকারদের মানববন্ধন

Most Read

1
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা

2
খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
অর্থনীতি

খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে

4
'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net