Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
ডিসি-ইউএনও পাঠিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা কঠিন, প্রয়োজন রাজনৈতিক সরকার: অর্থ উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 November, 2025, 03:30 pm
Last modified: 24 November, 2025, 04:09 pm

Related News

  • এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ দিল সরকার
  • চার জেলায় নতুন ডিসি, সাত মাসে বদল ৩৪ জেলায়
  • গুলশান ও বনানী থানায় নতুন ওসি, উত্তরার ডিসি হলেন রেজাউল করিম
  • ডিসি-ওসির পর এবার গুলশানের এডিসিকে বদলি
  • রাজশাহীতে ফ্যামিলি কার্ড শুমারিতে নাম বাদ পড়ায় ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ

ডিসি-ইউএনও পাঠিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা কঠিন, প্রয়োজন রাজনৈতিক সরকার: অর্থ উপদেষ্টা

টিবিএস রিপোর্ট
24 November, 2025, 03:30 pm
Last modified: 24 November, 2025, 04:09 pm
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি: বাসস

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ডিসি, ইউএনওকে পাঠিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা কঠিন। এই সমস্যার সমাধানের জন্য রাজনৈতিক সরকার প্রয়োজন।

সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

চালের দাম ঊর্ধ্বমুখী, এটা সিন্ডিকেটের কারণে, নাকি অন্য কোনো কারণে—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, 'চালটা শুধুমাত্র সরবরাহের ওপর নির্ভর করে না। সাপ্লাই ছাড়াও ডিস্ট্রিবিউশন চ্যানেলগুলো, এগুলো তো বেশিরভাগ পাইকারি এবং খুচরার ওপর ডিপেন্ড করে। অতএব এইটার দায়িত্বে তো আমাদের ভোক্তা অধিকার অধিদপ্তর আছে, স্থানীয় প্রশাসন আছে, ওরা দেখবে। আর সবচেয়ে বেশি হলো আমাদের যারা ব্যবসায়ীরা আছে তাদেরকে একটু দায়িত্বশীল হতে হবে।'

দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, পৃথিবীর উন্নত দেশেও জিনিসপত্রের দাম বাড়ে, তবে তা ভ্যালিড বা যৌক্তিক কারণে। কিন্তু আমাদের এখানে অনেক চাল থাকার পরও হঠাৎ এক জায়গায় ওরা মিলেমিশে দাম বাড়িয়ে দেয়। 

'এগুলোর সমাধান প্রশাসন দিয়ে হয় না। এগুলার সমাধান কিন্তু একটা রাজনৈতিক দল করতে পারে। কারণ তাদের এই মোরাল সলিউশন করার... সেটা থাকে। তাদের ভয়েসটা দিতে পারে। তাদের কর্মীরা আছে। তাদের সেটাপ আছে। কিন্তু এই এডমিনিস্ট্রেশন থেকে ডিসিকে পাঠিয়ে, ইউএনএকে পাঠিয়ে এগুলো নিয়ন্ত্রণ করা কঠিন', আরও বলেন তিনি। 

নির্বাচনী ব্যয় প্রসঙ্গে উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচন আর গণভোট একসঙ্গে আয়োজন করায় খরচ বাড়বে, তবে এই বাজেট নিয়ে চিন্তার কোনো কারণ নেই—এটি উন্মুক্ত রাখা হয়েছে। 

৩ হাজার কোটি টাকা নির্বাচনী বরাদ্দ বাড়বে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সালেহউদ্দিন আহমেদ বলেন, 'এখন বাড়া বা কমার ব্যাপারে আমি কিছু বলব না। কারণ, ওদের রিকোয়ারমেন্ট কত রকম দিতে পারে, গণভোটের ব্যাপারটা আসছে—এটা তো আগে যখন আমরা বাজেট দিয়েছি ওই প্রজেকশনে হয়ত ছিল না।'

চ্যালেঞ্জ হলেও গণভোট ও আগামী জাতীয় সংসদ নির্বাচন একদিনে হওয়া উচিত বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, 'দুই দিন ভোট করাটা খুব কঠিন কাজ। এত বড় জিনিস, রিটার্নিং অফিসার নিয়োগ করা—এটা খুব সোজা কাজ না। এমনকি ব্যাংক কর্মকর্তা ও স্কুলের শিক্ষকরাও ডিউটিতে থাকবেন। তাদের দুই দিন নিয়ে আসা এবং ব্যবস্থাপনা করা কঠিন। তাই লজিস্টিক্যালি আমার মনে হয় একবারে করাটাই ভালো এবং সুষ্ঠুভাবে করা সম্ভব।' পৃথিবীর অনেক দেশে একদিনেই ভোট ও গণভোট হয় বলেও তিনি উল্লেখ করেন।

Related Topics

টপ নিউজ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ / অর্থ উপদেষ্টা / রাজনৈতিক সরকার / ডিসি / ইউএনও

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ছবি: বলিউড হাঙ্গামা
    চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
    ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    ৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

Related News

  • এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ দিল সরকার
  • চার জেলায় নতুন ডিসি, সাত মাসে বদল ৩৪ জেলায়
  • গুলশান ও বনানী থানায় নতুন ওসি, উত্তরার ডিসি হলেন রেজাউল করিম
  • ডিসি-ওসির পর এবার গুলশানের এডিসিকে বদলি
  • রাজশাহীতে ফ্যামিলি কার্ড শুমারিতে নাম বাদ পড়ায় ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ছবি: বলিউড হাঙ্গামা
বিনোদন

চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

5
ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
বাংলাদেশ

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net