Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 18, 2026
মৃত্যুদণ্ড থেকে রেহাই পেলেন রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন, ৫ বছরের কারাদণ্ড

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 November, 2025, 03:40 pm
Last modified: 17 November, 2025, 04:42 pm

Related News

  • লন্ডন অচল করে দেওয়া সাইবার হামলায় জড়িত ব্রিটিশ-বাংলাদেশি হ্যাকারের কারাদণ্ড
  • পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস-ডিজিটাল জালিয়াতির সাজা ৫ বছরের জেল, সংসদে বিল পাস
  • এবার শাপলা চত্বরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন ইনু
  • প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু
  • সাবেক আইজিপি ময়নুল ইসলামের বিদেশের মিশনে নিয়োগ বাতিল

মৃত্যুদণ্ড থেকে রেহাই পেলেন রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন, ৫ বছরের কারাদণ্ড

আদালত বলেছেন, 'সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছিলেন। সেজন্য ট্রাইব্যুনাল তাকে লঘুদণ্ড হিসেবে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে।'
টিবিএস রিপোর্ট
17 November, 2025, 03:40 pm
Last modified: 17 November, 2025, 04:42 pm
সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আজ (১৭ নভেম্বর) সকালেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি-১) হাজির করা হয়। ছবি: সংগৃহীত

গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের জন্য অভিযুক্ত হিসেবে রাষ্ট্রপক্ষের সাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ (১৭ নভেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি-১) তিন সদস্যের প্যানেল মামুন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করেছেন।

রাষ্ট্রপক্ষের সাক্ষী হওয়ার কারণে মামুনকে মৃত্যুদণ্ড থেকে রেহাই দেওয়া হয়েছে।

রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল জানায়, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তার জ্ঞাত সব তথ্য তিনি পূর্ণাঙ্গভাবে প্রকাশ করেছেন।

এছাড়া, একই মামলায় ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

আদালত বলেছেন, 'সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছিলেন। সেজন্য ট্রাইব্যুনাল তাকে লঘুদণ্ড হিসেবে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে।'

জানা যায়, এই মামলায় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সকালেই ট্রাইব্যুনালে হাজির করা হয়।

স্কাই-ব্লু রংয়েরে হাফ-হাতা শার্ট পরিহিত মামুনকে রায় ঘোষণার আগে ট্রাইব্যুনালের কাঁচঘেরা আসামির কাঠগড়ায় তোলা হয়। রায় ঘোষণার পুরো সময় চুপচাপ চেয়ারে বসেছিলেন তিনি।

৫ বছরের কারাদণ্ডের রায় ঘোষণার পর পুলিশ প্রহরায় তাকে প্রিজনভ্যানে করে আবার কারাগারে নেওয়া হয়।

এই মামলার অভিযোগ গঠনের আদেশের পর থেকে তাকে হ্যান্ডকাফ ছাড়াই ট্রাইব্যুনালে আনা-নেওয়া করা হয়। আজও হ্যান্ডকাফ ছাড়া আনা-নেওয়া করা হয়।

এছাড়াও রাজসাক্ষী হওয়ার পর থেকে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের বিশেষ সেলে রাখা হয়। 

আজ রায় ঘোষণার পর প্রসিকিউশন সূত্রে জানা যায়, এখন থেকে দণ্ডিত কারাবন্দি হিসেবে কারাগারে অবস্থান করবেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সাবেক পুলিশ প্রধান হিসেবে তিনি কারাগারে ডিভিশন সুবিধা পাবেন।

Related Topics

টপ নিউজ

সাবেক আইজিপি / রাজসাক্ষী / কারাদণ্ড / মানবতাবিরোধী অপরাধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • ফাইল ছবি: সংগৃহীত
    তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

Related News

  • লন্ডন অচল করে দেওয়া সাইবার হামলায় জড়িত ব্রিটিশ-বাংলাদেশি হ্যাকারের কারাদণ্ড
  • পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস-ডিজিটাল জালিয়াতির সাজা ৫ বছরের জেল, সংসদে বিল পাস
  • এবার শাপলা চত্বরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন ইনু
  • প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু
  • সাবেক আইজিপি ময়নুল ইসলামের বিদেশের মিশনে নিয়োগ বাতিল

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net