Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজধানীতে জাতীয় ছাত্রশক্তির মশাল মিছিল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 November, 2025, 09:15 pm
Last modified: 16 November, 2025, 09:53 pm

Related News

  • জুলাইয়ে সুজন হত্যা: শেখ হাসিনার মামলায় বাদীকে আদালতে হাজিরের নির্দেশ
  • মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী দলের চিঠি
  • আ. লীগ আমলে ক্রসফায়ারের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে: চিফ প্রসিকিউটর
  • মত প্রকাশের কারণে কাউকে আর গুমের শিকার হতে হবে না: রিজভী
  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা

হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজধানীতে জাতীয় ছাত্রশক্তির মশাল মিছিল

একই দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছেন জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা।
টিবিএস রিপোর্ট
16 November, 2025, 09:15 pm
Last modified: 16 November, 2025, 09:53 pm
ছবি: টিবিএস

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে মশাল মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীরা।

আজ রোববার (১৬ই নভেম্বর) শাহবাগ মোড় থেকে মিছিলটি বের করেন তারা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে  রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান বলেন, 'আমরা দাঁড়িয়েছি ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ড, ২০১৩ সালের ৫ মের ঘটনা, শাহবাগ-পরবর্তী হত্যাকাণ্ড, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের গুম-খুনের বিচার দাবিতে। আমরা বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাই না। তবে গত ১৬ বছরে যত মায়ের বুক খালি হয়েছে, সেসব হত্যাকাণ্ডের নিরপেক্ষ বিচার চাই।'

তিনি আরো বলেন, 'আওয়ামী লীগ ক্ষমতায় থেকে হাজারো প্রাণহানি ঘটিয়েছে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ক্ষতিগ্রস্ত করেছে। তাই তাদের রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই। অন্তর্বর্তী সরকার যে সব আওয়ামী লীগ নেতাকে জামিন দিয়েছে—বিশেষ করে সাবের হোসেন চৌধুরীর জামিন—এটি প্রশ্নবিদ্ধ।'

মিছিলে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতা-কর্মী অংশ নেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল, আধিপত্যবিরোধী মঞ্চ ও ছাত্র ইউনিয়নের সংহতি

একই দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছেন জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা।

আজ রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে তারা মিছিলটি বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে জুলাই স্মৃতিস্তম্ভ 'অদম্য ২৪'-এর সামনে গিয়ে শেষ হয়। মিছিলে 'খুনি হাসিনার ঠিকানা, জাহাঙ্গীরনগরে হবে না', 'ছাত্রলীগ মিছিল করে, প্রশাসন কী করে', 'ব্যান ব্যান আওয়ামী লীগ' ইত্যাদি স্লোগান দেন।  

মিছিল শেষে অদম্য ২৪-এর সামনে একটি বিক্ষোভ সমাবেশ করেন তারা। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নেয় আধিপত্যবিরোধী মঞ্চ এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদ (একাংশ)। 

সমাবেশে শাখা ছাত্রশক্তির সংগঠক মার্জিউর রহমান চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনগুলোর নেতা-কর্মীরা। 

Related Topics

টপ নিউজ

শেখ হাসিনা / বিচার / গুম / মিছিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’
  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
    লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    ৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি
  • ফাইল ছবি: সংগৃহীত
    যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ
  • ছবি: টিবিএস
    আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

Related News

  • জুলাইয়ে সুজন হত্যা: শেখ হাসিনার মামলায় বাদীকে আদালতে হাজিরের নির্দেশ
  • মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী দলের চিঠি
  • আ. লীগ আমলে ক্রসফায়ারের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে: চিফ প্রসিকিউটর
  • মত প্রকাশের কারণে কাউকে আর গুমের শিকার হতে হবে না: রিজভী
  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’

2
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

3
বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
আন্তর্জাতিক

লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প

4
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net