Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
বেসিক ব্যাংক কেলেঙ্কারির ৩১০০ কোটি টাকা উদ্ধার: হাইকোর্টকে দুদক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 February, 2021, 12:05 pm
Last modified: 24 February, 2021, 12:07 pm

Related News

  • সিআইডির অবসরপ্রাপ্ত ডিআইজি শেখ নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা 
  • প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা
  • সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাইয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ৪৩১ শতক জমি জব্দের নির্দেশ
  • অধ্যাদেশ থেকে গুরুত্বপূর্ণ প্রস্তাব বাদ: হোঁচট খেল দুদক সংস্কারের উদ্যোগ

বেসিক ব্যাংক কেলেঙ্কারির ৩১০০ কোটি টাকা উদ্ধার: হাইকোর্টকে দুদক

এই কেলেঙ্কারির বাকি ১ হাজার কোটি টাকার গতিপথ নির্ণয় করে দ্রুততম সময়ে দেয়া হবে চার্জশিট হবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে দুদক।
টিবিএস রিপোর্ট
24 February, 2021, 12:05 pm
Last modified: 24 February, 2021, 12:07 pm

বেসিক ব্যাংক কেলেঙ্কারির সাড়ে ৪ হাজার কোটি টাকার মধ্যে প্রায় ৩১০০ কোটি টাকা উদ্ধার করে সরকারের কোষাগারে জমা পড়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে দুদকের দেওয়া এক প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়। তবে এই কেলেঙ্কারির বাকি ১ হাজার কোটি টাকার গতিপথ নির্ণয় করে দ্রুততম সময়ে চার্জশিট দেওয়া হবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে দুদক।

গত ২১ জানুয়ারি বেসিক ব্যাংকের একটি ব্রাঞ্চের ব্যবস্থাপক মোহাম্মদ আলী জামিন আবেদন করেন। বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনার আট মামলার আসামী তিনি। 

৫৬ মামলার একটিতেও দুদক চার্জশীট দিতে না পারায় ওই জামিন আবেদনের শুনানিতে ক্ষোভ প্রকাশ করেন আদালত। একইসাথে একমাসের মধ্যে ৫৬ মামলার অগ্রগতি সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় দুদককে। সে অনুযায়ী মঙ্গলবার প্রতিদেন দেয় দুদক।

তবে মোহাম্মদ আলীকে হাইকোর্ট জামিন দেননি। এ বিষয়ে শুনানির জন্য আগামী ২ মার্চ দিন ধার্য করেছেন আদালত। দুর্নীতি মামলায় ১৮০ দিনের মধ্যে দুদকের চার্জশিট দেওয়ার কথা থাকলেও বেসিক ব্যাংক কেলেঙ্কারির ৫৬ মামলার একটিরও চার্জশিট দিতে পারেনি দুদক। আর তাই প্রায়ই এর আসামিরা নানা অজুহাতে হাইকোর্টে জামিন চাইতে আসেন।

দুদকের প্রতিবেদনে বলা হয়, বেসিক ব্যাংক কেলেংকারির ৩১০০ কোটি টাকা ফিরেছে সরকারি কোষাগারে। সেটি কেলেঙ্কারির সাথে জড়িত ব্যক্তিদের ব্যাংক একাউন্ট জব্দ ও সম্পত্তি  বাজেয়াপ্ত করে সরকারের কোষাগারে দেওয়া হয়েছে। এছাড়াও অনেক অভিযুক্তের কাছ থেকে নগদ অর্থ আদায় করেছে দুদক।

প্রতিবেদনে আরও বলা হয়, পাচার করা অর্থের গতি পথ নির্ধারণ করতে না পারায় ফেরানো যায়নি বাকি এক হাজার কোটি টাকা। কেন তদন্ত শেষ করতে এত সময় লাগছে হাইকোর্টে তার ব্যাখ্যা দিয়েছে দুদক।

২০০৯ থেকে ২০১৩ সালের মধ্যে চার বছরে বেসিক ব্যাংকে ৪,৫০০ কোটি টাকার ঋণ জালিয়াতি হয়। টাকার অঙ্কে দেশের ইতিহাসে এককভাবে এটিই সবচেয়ে বড় ঋণ কেলেঙ্কারি।

২০১৫ সালে দুর্নীতি দমন কমিশন এই কেলেঙ্কারি নিয়ে ৫৬টি মামলা দায়ের করে। কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ সেই বাচ্চু ও পরিচালনা পর্ষদের কাউকেই মামলাগুলোতে অভিযুক্ত করা হয়নি।
 
Related Topics

টপ নিউজ

দুর্নীতি দমন কমিশন / বেসিক ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • সিআইডির অবসরপ্রাপ্ত ডিআইজি শেখ নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা 
  • প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা
  • সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাইয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ৪৩১ শতক জমি জব্দের নির্দেশ
  • অধ্যাদেশ থেকে গুরুত্বপূর্ণ প্রস্তাব বাদ: হোঁচট খেল দুদক সংস্কারের উদ্যোগ

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net