Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 22, 2026
আ.লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি: ঢাকার প্রবেশপথে চেকপোস্ট, যানবাহনে তল্লাশি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 November, 2025, 04:25 pm
Last modified: 12 November, 2025, 05:57 pm

Related News

  • রাজধানীর মহাখালীতে আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ৪
  • বেনজীর আহমেদকে ফেরানোর প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে, প্রয়োজনীয় কাগজ পাঠানো হয়েছে ৩ দিনে
  • মহাখালীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৩
  • এক মামলায় জামিন পেলেন দীপু মনি, আরও ৭ মামলায় হাইকোর্টের রুল
  • রাজধানীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ৩২

আ.লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি: ঢাকার প্রবেশপথে চেকপোস্ট, যানবাহনে তল্লাশি

সরেজমিনে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে স্থাপিত চেকপোস্টে ঢাকাগামী গণপরিবহন, মাইক্রোবাস, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাদের গন্তব্য ও আগমনের স্থান সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে।
টিবিএস রিপোর্ট
12 November, 2025, 04:25 pm
Last modified: 12 November, 2025, 05:57 pm
ছবি: টিবিএস

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের এক মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আগামী ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে 'লকডাউন' কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ দলটির এ কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ঢাকার প্রবেশপথ আমিনবাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে ঢাকা জেলা পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) সকাল থেকে চলমান এ তল্লাশি কার্যক্রম এদিন বিকেল সাড়ে ৪টা পর্যন্তও অব্যাহত ছিল।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে স্থাপিত চেকপোস্টে ঢাকাগামী গণপরিবহন, মাইক্রোবাস, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাদের গন্তব্য ও আগমনের স্থান সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে।

তল্লাশির সময় যাত্রীদের ব্যাগপত্র ছাড়াও মুঠোফোনের গ্যালারি ঘেঁটে কোনো সন্দেহজনক তথ্য বা উপকরণ পাওয়া যায় কি না, তা খতিয়ে দেখছে পুলিশ সদস্যরা।

এদিকে, মহাসড়কের একপাশে ব্যারিকেড বসিয়ে ও যানবাহন থামিয়ে তল্লাশি চালানোর কারণে চেকপোস্টসংলগ্ন এলাকায় যান চলাচল কিছুটা ধীরগতির হয়ে পড়েছে।

চেকপোস্টে উপস্থিত সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের লকডাউন কর্মসূচীকে ঘিরে আমিনবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের এ তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আমাদের টহল কার্যক্রমও বাড়ানো হয়েছে এবং এটি আগামীতেও চলমান থাকবে। এছাড়াও কেউ যেন কোনভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে সেই লক্ষ্যে সন্দেহভাজন ব্যক্তিদের ব্যাগসহ অন্যান্য মালামাল তল্লাশি করা হচ্ছে।'

চেকপোস্টে যাত্রীদের মোবাইল তল্লাশির পাশাপাশি গ্যালারি কেন দেখা হচ্ছে- এ বিষয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, 'দেখেন অনেকেই আত্মগোপনে থাকে। আবার অনেকে নাশকতা সৃষ্টি করতে চায়। সেক্ষেত্রে আমরা মোবাইল, ব্যাগ বা অন্যান্য জায়গাগুলো চেক করে দেখার চেষ্টা করি নাশকতার কোনো উপকরণ আছে কি না। সবার পারমিশন নিয়ে মোবাইল চেক করা হচ্ছে।'

যদিও যাত্রীদের মুঠোফোন তল্লাশির ক্ষেত্রে কোনো পুলিশ কর্মকর্তা বা সদস্যদের যাত্রীদের কাছ থেকে অনুমতি নিতে দেখা যায়নি।
 
Related Topics

টপ নিউজ

তল্লাশি / আওয়াম লীগ / লকডাউন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী
  • ছবি: সংগৃহীত
    বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল; কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়
  • নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে সুপার প্রোটেকটিভ শুজ-এ জুতা সংযোজন ও ফিনিশিংয়ের কাজ করছেন শ্রমিকেরা। ছবি: রাজীব ধর
    ভিয়েতনামের বদলে বাংলাদেশে কারখানা দিয়েছিলেন ইউক্রেনের বাবা-ছেলে, এখন ৭০ দেশে রপ্তানি হয় তাদের জুতা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
    তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত
  • ছবি: সংগৃহীত
    মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতির শপথ আজ; ঢাকায় যেসব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

Related News

  • রাজধানীর মহাখালীতে আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ৪
  • বেনজীর আহমেদকে ফেরানোর প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে, প্রয়োজনীয় কাগজ পাঠানো হয়েছে ৩ দিনে
  • মহাখালীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৩
  • এক মামলায় জামিন পেলেন দীপু মনি, আরও ৭ মামলায় হাইকোর্টের রুল
  • রাজধানীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ৩২

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল; কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়

3
নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে সুপার প্রোটেকটিভ শুজ-এ জুতা সংযোজন ও ফিনিশিংয়ের কাজ করছেন শ্রমিকেরা। ছবি: রাজীব ধর
অর্থনীতি

ভিয়েতনামের বদলে বাংলাদেশে কারখানা দিয়েছিলেন ইউক্রেনের বাবা-ছেলে, এখন ৭০ দেশে রপ্তানি হয় তাদের জুতা

4
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতির শপথ আজ; ঢাকায় যেসব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net