Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
মানবেন্দ্র নারায়ণ লারমার ৪২তম মৃত্যুবার্ষিকীতে ঢাকায় স্মরণসভা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 November, 2025, 10:25 pm
Last modified: 10 November, 2025, 10:28 pm

Related News

  • পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ৭২টির মধ্যে ৬৫টি ধারা বাস্তবায়িত: মন্ত্রী
  • যেভাবে শত একর জমি হারিয়েছে চন্দনাইশের খেয়াংরা
  • পার্বত্য চট্টগ্রামে বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়ন ও কর্মসংস্থান বাড়াতে ১৭৫ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন এডিবির
  • পার্বত্য চট্টগ্রামে সমমর্যাদা ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির আহ্বান নাহিদ ইসলামের
  • পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম অব্যাহত

মানবেন্দ্র নারায়ণ লারমার ৪২তম মৃত্যুবার্ষিকীতে ঢাকায় স্মরণসভা

সভায় শোকপ্রস্তাব পাঠ করেন এম এন লারমার ৪২তম মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা।
টিবিএস রিপোর্ট
10 November, 2025, 10:25 pm
Last modified: 10 November, 2025, 10:28 pm
ছবি: সৌজন্যে

সাবেক সংসদ সদস্য মানবেন্দ্র নারায়ণ লারমার ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকায় এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সভায় শোকপ্রস্তাব পাঠ করেন এম এন লারমার ৪২তম মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা।

অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় কমিটির আহ্বায়ক সোহরাব হাসান, সাবেক সাংসদ ও জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সহ-সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফি রতন, পার্বত্য চুক্তি বাস্তবায়ন আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন, ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুল্লাহ তারেক, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য দীপায়ন খীসা, লেখক ও সাংবাদিক এহসান মাহমুদ এবং সাংবাদিক সাইফুর রহমান তপন।

সোহরাব হাসান বলেন, 'গণমানুষের নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা কেবল পাহাড়ি নয়, সমগ্র নিপীড়িত মানুষের নেতা ছিলেন। বাহাত্তরের সংবিধানে তিনি আদিবাসী ও মেহনতি মানুষের অধিকারের কথা তুলেছিলেন।'

সাংবাদিক সাইফুর রহমান তপন বলেন, 'মানবেন্দ্র নারায়ণ লারমার চিন্তা যুগের চেয়ে প্রাগ্রসর ছিল। তিনি সবসময় শোষিত-বঞ্চিত মানুষের পক্ষে লড়েছেন। তার চিন্তা আজও বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক। ২৪ শে মার্চের গণঅভ্যুত্থানে আদিবাসী ও বাঙালি একসঙ্গে অংশ নিয়েছিল, অথচ আজ সেই আদিবাসীদের অধিকার অস্বীকার করা হচ্ছে।'

দীপায়ন খীসা বলেন, 'আজ থেকে ৪২ বছর আগে মহান নেতা এম এন লারমা শহীদ হয়েছিলেন। একসময় ১০ নভেম্বর পালন করাও অপরাধ ছিল। শাসকগোষ্ঠী এই দিনটিকে দমিয়ে রাখার চেষ্টা করেছিল। এখনো জুলাই সনদে আদিবাসীদের কথা নেই; শুধু মুখে বহুত্ববাদ ও অসাম্প্রদায়িকতার কথা বলা হয়। অন্তর্বর্তী সরকারও এখনও পার্বত্য চুক্তি বাস্তবায়নের বিষয়ে কোনো ঘোষণা দেয়নি, যদিও ২৪ শের গণঅভ্যুত্থানের পর পাহাড়ে অন্তত দুইটি সাম্প্রদায়িক হামলা হয়েছে।'

রাজেকুজ্জামান রতন বলেন, '১৯৭২ সালের সংবিধানে নিপীড়িত মানুষের অধিকার, নারী-পুরুষ সমতা ও শ্রমজীবী মানুষের মৌলিক অধিকার সঠিকভাবে প্রতিফলিত হয়নি। এম এন লারমা তখন গণপরিষদে দাঁড়িয়ে এ বিষয়ে প্রতিবাদ করেছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি শোষণের বিরুদ্ধে অধিকারহারা মানুষের পক্ষে ছিলেন।'

নাজমুল হক প্রধান বলেন, '১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হলেও এদেশের বিভিন্ন জনগোষ্ঠীকে রাষ্ট্রীয় কাঠামোয় অন্তর্ভুক্ত করা হয়নি। রাজনৈতিক দলগুলো এখনো সেই মানসিকতা তৈরি করতে পারেনি। ভোটের আগে মুখে প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবে রূপ নেয় না।'

এছাড়া সভায় বক্তব্য রাখেন লেখক ও সাংবাদিক এহসান মাহমুদ, সাংবাদিক সাইফুর রহমান তপন, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা এবং নারী নেতা শিরিন হক।

ডা. গজেন্দ্র নাথ মাহাতোর সভাপতিত্বে এবং জাতীয় কমিটির সদস্য সচিব হিরন মিত্র চাকমা ও ত্রিজিনাদ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভা শেষে প্রতিবাদী গান, কবিতা পাঠ ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Related Topics

টপ নিউজ

মানবেন্দ্র লারমা / স্মরণসভা / পাহাড়ি জনগোষ্ঠী / পার্বত্য চট্টগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
    ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
    দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: টিবিএস
    প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

Related News

  • পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ৭২টির মধ্যে ৬৫টি ধারা বাস্তবায়িত: মন্ত্রী
  • যেভাবে শত একর জমি হারিয়েছে চন্দনাইশের খেয়াংরা
  • পার্বত্য চট্টগ্রামে বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়ন ও কর্মসংস্থান বাড়াতে ১৭৫ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন এডিবির
  • পার্বত্য চট্টগ্রামে সমমর্যাদা ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির আহ্বান নাহিদ ইসলামের
  • পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম অব্যাহত

Most Read

1
ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
ফিচার

ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা

2
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

3
নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

5
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net